৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে টুকরা সাইজ কত?

 

A ৮ মিঃ, ২২ মিঃ, ৩০ মিঃ

B ১০ মিঃ, ২০ মিঃ, ৩০ মিঃ

C ৯ মিঃ, ২১ মিঃ, ৩০ মিঃ

D ১২ মিঃ, ২০ মিঃ, ২৮ মিঃ

Solution

Correct Answer: Option C

বাঁশের মোট দৈর্ঘ্য = ৬০ মিটার
প্রদত্ত অনুপাত = ৩ : ৭ : ১০
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৩ + ৭ + ১০ = ২০
১ম অংশের দৈর্ঘ্য = (৬০ এর ৩/২০) মিটার
= (৩ × ৩) মিটার [৬০ কে ২০ দ্বারা ভাগ করে]
= ৯ মিটার


২য় অংশের দৈর্ঘ্য = (৬০ এর ৭/২০) মিটার
= (৩ × ৭) মিটার [৬০ কে ২০ দ্বারা ভাগ করে]
= ২১ মিটার


৩য় অংশের দৈর্ঘ্য = (৬০ এর ১০/২০) মিটার
= (৩ × ১০) মিটার [৬০ কে ২০ দ্বারা ভাগ করে]
= ৩০ মিটার
নির্ণেয় টুকরাগুলোর দৈর্ঘ্য: ৯ মিটার, ২১ মিটার এবং ৩০ মিটার

শর্টকাট টেকনিক:
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৩ + ৭ + ১০ = ২০
মোট দৈর্ঘ্য ৬০ মিটারকে এই যোগফল ২০ দিয়ে ভাগ করলে ১ ভাগ বা ইউনিটের মান পাওয়া যাবে।
১ ভাগ = ৬০ / ২০ = ৩ মিটার।
এখন প্রতিটি অনুপাতের সাথে ৩ গুণ করে দিলেই উত্তর পাওয়া যাবে।
১ম অংশ: ৩ × ৩ = ৯
২য় অংশ: ৭ × ৩ = ২১
৩য় অংশ: ১০ × ৩ = ৩০
অর্থাৎ, টুকরাগুলোর সাইজ ৯, ২১ ও ৩০ মিটার।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions