'লালসালু' উপন্যাসের উপজীব্য কী ? 

A  গ্রাম বাংলার সমাজের অশিক্ষা-কুশিক্ষা 

B  চাষী জীবনের করুণ চিত্র 

C  হাওড় অঞ্চলের মানুষের দুঃখের জীবন 

D  কৃষক সমাজের সংগ্রামশীল জীবন 

Solution

Correct Answer: Option A

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ (আগস্ট ১৫, ১৯২২ - অক্টোবর ১০, ১৯৭১) আধুনিক বাংলা সাহিত্যের একজন কথাশিল্পী। কল্লোল যুগের ধারাবাহিকতায় তাঁর আবির্ভাব হলেও তিনি ইউরোপীয় আধুনিকতায় পরিশ্রুত নতুন কথাসাহিত্য বলয়ের শিলান্যাস করেন।

সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস ‘লালসালু’। ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন এবং নারী জাগরণের পেক্ষাপটে সমাজচেতনা এই উপন্যাসের মূল বিষয়। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- মজিদ, জমিলা, আমেনা, খালেক ব্যাপারী, তাহেরের বাপ, হাসুনির মা, রহিমা, আক্কাস ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions