প্রিয়ংবদা শব্দটি কোন সমাস ?
Solution
Correct Answer: Option B
প্রিয়ংবদা= প্রিয় কথা বলে যে।
যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে।
কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে।
যেমন:
- জলে চরে যা= জলচর,
- জল দেয় যা= জলদ,
- পঙ্কে জন্মে যা= পঙ্কজ ইত্যাদি।
এরূপ- গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা-চাটা, পাড়াবেড়ানি, ছা-পোষা ইত্যাদি।