একটি জিনিস ৬৯ টাকায় বিক্রি করলে ৮% ক্ষতি হয় । ৭৮ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে,
বিক্রয়মূল্য = ৬৯ টাকা
ক্ষতি = ৮%
মনে করি, ক্রয়মূল্য = ১০০ টাকা
৮% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৮) টাকা = ৯২ টাকা
বিক্রয়মূল্য ৯২ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
$\therefore$ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য $\frac{১০০}{৯২}$ টাকা
$\therefore$ বিক্রয়মূল্য ৬৯ টাকা হলে ক্রয়মূল্য $\frac{১০০ \times ৬৯}{৯২}$ টাকা
= $\frac{২৫ \times ৬৯}{২৩}$ টাকা [৪ দ্বারা ভাগ করে]
= ২৫ $\times$ ৩ টাকা [২৩ দ্বারা ৬৯ কে ভাগ করে]
= ৭৫ টাকা
$\therefore$ জিনিসটির ক্রয়মূল্য ৭৫ টাকা।
এখন,
নতুন বিক্রয়মূল্য = ৭৮ টাকা
যেহেতু বিক্রয়মূল্য > ক্রয়মূল্য, তাই লাভ হবে।
লাভ = (বিক্রয়মূল্য - ক্রয়মূল্য)
= (৭৮ - ৭৫) টাকা
= ৩ টাকা
৭৫ টাকায় লাভ হয় ৩ টাকা
$\therefore$ ১ টাকায় লাভ হয় $\frac{৩}{৭৫}$ টাকা
$\therefore$ ১০০ টাকায় লাভ হয় $\frac{৩ \times ১০০}{৭৫}$ টাকা
= $\frac{৩ \times ৪}{৩}$ টাকা [২৫ দ্বারা ভাগ করে]
= ৪ টাকা
$\therefore$ নির্ণেয় লাভ ৪%
শর্টকাট পদ্ধতি (পরীক্ষার জন্য):
আমরা জানি,
ক্রয়মূল্য = $\frac{বিক্রয়মূল্য \times ১০০}{(১০০ - ক্ষতির হার )}$
= $\frac{৬৯ \times ১০০}{১০০ - ৮}$
= $\frac{৬৯ \times ১০০}{৯২}$
= ৭৫ টাকা
এখন নতুন বিক্রয়মূল্য ৭৮ টাকা।
যেহেতু ৭৮ > ৭৫, তাই লাভ হবে।
শতকরা লাভ = $\frac{লাভ \times ১০০}{ক্রয়মূল্য}$
= $\frac{(৭৮ - ৭৫) \times ১০০}{৭৫}$
= $\frac{৩ \times ১০০}{৭৫}$ $\%$
= ৪%
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
গণিত
বৃত্ত ও ঘনবস্তু
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
ব্যাচ-১/পরীক্ষা- ৫১
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৯
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা সাহিত্য সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-২৫
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-২৩ ও পরীক্ষা-২৪ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন)
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন