আলাউদ্দীন হুসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান ? 

A  শাসনকর্তা হিসেবে 

B  বাংলা ভাষার স্কুল প্রতিষ্ঠার জন্য 

C  অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য 

D  সালতানাৎ প্রতিষ্ঠার জন্য 

Solution

Correct Answer: Option C

১৪৯৩ সালে সৈয়দ হোসেন নামের এক উজির হাবসি সুলতান শামসুদ্দিন মুজাফফর শাহকে হত্যা করে বাংলায় হাবসি শাসনের অবসান ঘটান। সৈয়দ হোসেন ১৪৯৩ সালে বাংলার সিংহাসনে আরোহণ করে আলাউদ্দিন হুসেন শাহ নামধারণ করেন।
আলাউদ্দীন হোসেন শাহের শাসনামলে বাংলা সাহিত্য বেশ সমৃদ্ধি লাভ করে। হোসেন শাহের অধীন চট্টগ্রামের শাসক পরাগল খানের পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর তার পান্ডববিজয় রচনা করেন। এটি মহাভারতের একটি বাংলা সংস্করণ। একইভাবে পরাগল খানের উত্তরাধিকারী হিসেবে চট্টগ্রামের গভর্নর হওয়া তার পুত্র ছুটি খানের পৃষ্ঠপোষকতায় শ্রীকর নন্দী মহাভারতের আরেকটি সংস্করণ বাংলায় রচনা করেন।

বাংলা অনুবাদ সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত নাম ‘আলাউদ্দিন হুসেন শাহ। তাঁর পৃষ্ঠপোষকতায় বিপ্রদাস পিপিলাই ‘মনসাবিজয়’ এবং জৈনুদ্দীন ‘রসুলবিজয়’ কাব্য রচনা করেন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions