চট্টগ্রাম সিটি করপোরেশনের আমবাগান এলাকাস্থ 'শেখ রাসেল পার্কের' নতুন নাম কী?
A শহিদ ফারুক পার্ক
B শহিদ ফয়সাল পার্ক
C শহিদ ওয়াসিম পার্ক
D শহিদ আকরুম পার্ক
Solution
Correct Answer: Option C
- চট্টগ্রামের আমবাগান এলাকার শেখ রাসেল পার্কের নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ওয়াসিম আকরামের নামে নামকরণের ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।
- পার্কটি ২০১৯ সালে ৩.৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়।
- চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ ওয়াসিম আকরাম গত ১৬ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে নগরের মুরাদপুরে নিহত হয়েছেন।
- তিনি চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
তথ্যসূত্র: প্রথম আলো।