নিচের কোনটি হাসান আজিজুল হকের গ্রন্থ?
Correct Answer: Option D
বাংলা কথাসাহিত্যকে সমৃদ্ধ করেছেন যে কয়জন সাহিত্যিক হাসান আজিজুল হক তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ত¡। বর্ধমান জেলার কাটোয়া মহকুমার যবগ্রাম নামক গ্রামে ১৯৩৮ সালে হাসান আজিজুল হক জন্ম গ্রহন করেন। ১৯৪৭ সালে দেশবিভাগের পর তিনি বাংলাদেশে চলে আসেন। ১৯৬০ সালে সমকাল পত্রিকার মাধ্যমে হাসান আজিজুল হকের সাহিত্যজীবনের সূত্রপাত হয়। সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকায় তাঁর শকুন গল্প প্রকাশিত হয়। এই গল্পের জন্য তিনি ব্যাপকভাবে আলোচিত হন। এই সময়েই তাঁর আজিজুল হক নামের পূর্বে হাসান শব্দটি যুক্ত হয়। এরপর তিনি হাসান আজিজুল হক নামেই লিখতে থাকেন
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোটগল্পের জনক। রবীন্দ্র্রনাথের হাতেই বাংলা ছোটগল্পের উৎপত্তি ও বিকাশ লাভ করে। তাঁর গল্পে সমাজের বিচিত্র শ্রেণীর মানুষ স্থান লাভ করেছে। বাংলার প্রবহমান গ্রামীণ জীবনকে গল্পে তুলে আনেন রবীন্দ্রনাথই প্রথম। রবীন্দ্রনাথের পর মানিক বন্দোপাধ্যায় (১৯০৮-১৯৫৬) তাঁর কথাসাহিত্যে সমাজ ও জীবনের অবক্ষয়ের প্রধান কারণ হিসেবে মানুষের কামতাড়িত জীবনাচরণের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। হাসান আজিজুল হকের দ্বিতীয় গল্পগ্রন্থ আত্মজা ও একটি করবী গাছ-এর কয়েকটি গল্পে মানিক বন্দোপাধ্যায়ের প্রভাব সুস্পষ্ট। ত্রিশের উপান্তে মানিক বন্দোপাধ্যায় মার্কসীয় মতবাদের দ্বারা আকৃষ্ট হন।
আত্মজা ও একটি করবী গাছ গ্রন্থে মোট আটটি গল্প সংকলিত হয়েছে। গল্পগুলো গলো- গ্রন্থের নামগল্প আত্মজা ও একটি করবী গাছ, পরবাসী, সারাদুপুর, অন্তর্গত নিষাদ, মারী, উট পাখি, সুখের সন্ধানে, ও আমৃত্যু আজীবন। গল্পগুলো নি¤œমধ্যবিত্ত সমাজের বাস্তবচিত্র নিয়ে লেখা। গ্রাম বাংলার কৃষকের শোষিত জীবন সংগ্রাম ও হতাশা গল্পগুলোতে চমৎকারভাবে ফুটে উঠেছে।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions