Who is the writer of 'Titas Ekti Nodir Nam'?

A Ritwik Ghatak

B Adwaita Mallabarman

C Tahmina Anam

D Humayun Ahmed

Solution

Correct Answer: Option B

'তিতাস একটি নদীর নাম' (১৯৫৬) উপন্যাসটির রচয়িতা অদ্বৈত মল্লবর্মণ

উপন্যাসটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:
• এটি ১৯৪৫ সালে প্রথম 'মাসিক মোহাম্মদী' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
• কয়েকটি অধ্যায় মুদ্রিত হওয়ার পর পাণ্ডুলিপিটি হারিয়ে গেলে বন্ধু ও পাঠকদের প্রবল আগ্রহে তিনি পুনরায় কাহিনীটি লেখেন।
• লেখকের মৃত্যুর পর ১৯৫৬ সালে ৪ খণ্ডে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
প্রেক্ষাপট: ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদীর তীরবর্তী অঞ্চলের দরিদ্র ও শ্রমজীবী 'মালো' সম্প্রদায়ের জীবনসংগ্রাম, আশা-নিরাশা, আনন্দ-বেদনা এবং সংকীর্ণতা ও ঔদার্যের এক অসামান্য শিল্পরূপ এই উপন্যাস।
চরিত্র: এ উপন্যাসের মূল বা কেন্দ্রীয় চরিত্র কোনো রক্তমাংসের মানুষ নয়, বরং তিতাস নদী নিজেই। অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র হলো— কিশোর, কিশোরের স্ত্রী, সুবল, বাসন্তী প্রমুখ, যাদের জীবন তিতাসকে কেন্দ্র করেই আবর্তিত।
নাট্যরূপ ও চলচ্চিত্র: ১৯৬৩ সালে উৎপল দত্ত এর নাট্যরূপ দেন এবং ১৯৭৩ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক উপন্যাসটি অবলম্বনে একটি কালজয়ী চলচ্চিত্র নির্মাণ করেন।

অদ্বৈত মল্লবর্মণের অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস:
• সাদা হাওয়া
• রাঙ্গামাটি
• জীবনতৃষা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions