US Bill of Rights ⇒ পরিচয়: যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ১০টি সংশোধনীকে একত্রে United States Bill of Rights বলা হয়। ⇒ রচনা: ১৭৮৯ [মার্কিন সংবিধান হয়: ১৭৮৭ সালে] । ⇒ অনুমোদন: ১৭৯১ সালে। ⇒ রচয়িতা: মার্কিন সংবিধানের জনক ও মার্কিন চতুর্থ রাষ্ট্রপতি জেমস মেডিসন। ⇒ ভিত্তি: ১০০ বছর আগে ১৬৮৯ সালে রচিত যুক্তরাজ্যের The English Bill of Rights এবং জর্জ ম্যাসন কর্তৃক রচিত Virginia Declaration of Rights. ⇒ মার্কিন সংবিধানের মোট অনুচ্ছেদ: ৭টি। ⇒ মার্কিন সংবিধানের স্লোগান: We the People. ⇒ মার্কিন সংবিধানে মোট সংশোধন হয়: ২৭ বার। ⇒ প্রথম ১০টি সংশোধনী: প্রথম সংশোধনী: ধর্মীয়, গণমাধ্যম এবং বাক-স্বাধীনতা। দ্বিতীয় সংশোধনী: অস্ত্র রাখা এবং বহন করার অধিকার। তৃতীয় সংশোধনী: মালিকের অনুমতি ছাড়া শান্তিকালীন অবস্থায় কোন গৃহে সৈন্য অবস্থান করতে পারবেনা। চতুর্থ সংশোধনী: বেআইনী তল্লাশি এবং আটক থেকে সুরক্ষা। পঞ্চম সংশোধনী: জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকারের সুরক্ষা। ষষ্ঠ সংশোধনী: ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিদের অধিকার। সপ্তম সংশোধনী: দেওয়ানি মামলার অধিকার। অষ্টম সংশোধনী: জরিমানা এবং শাস্তি নিষিদ্ধকরণ। নবম সংশোধনী: জনগণ কর্তৃক রক্ষিত অন্যান্য অধিকার বিষয়ে। দশম সংশোধনী: রাষ্ট্র এবং জনগণের দ্বারা রক্ষিত বেআইনি ক্ষমতা বিষয়ে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।