Solution
Correct Answer: Option C
- ‘জয় বাংলা’ হবে বাংলাদেশের জাতীয় স্লোগান—এমন ঘোষণাসংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।
- হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে ১০ ডিসেম্বর, ২০২৪ তারিখে এই আদেশ দেওয়া হয়।
- প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।
- 'জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০২০ সালের ১০ মার্চ হাইকোর্ট ওই রায় দেন।
- রায়ে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয়।
- ২০১৭ সালে ওই রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
তথ্যসূত্র: প্রথম আলো।