সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি? 

A কার্বন ডাইঅক্সাইড 

B শর্করা 

C পানি 

D অক্সিজেন

Solution

Correct Answer: Option B

সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রভাবকগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: বাহ্যিক প্রভাবক এবং অভ্যন্তরীণ প্রভাবক
- বাহ্যিক প্রভাবক: আলো, কার্বন ডাইঅক্সাইড (CO2), তাপমাত্রা, পানি, অক্সিজেন ইত্যাদি, যা পরিবেশ থেকে পাওয়া যায়।
- অভ্যন্তরীণ প্রভাবক: ক্লোরোফিল, পাতার বয়স ও গঠন, শর্করার পরিমাণ, এনজাইম, প্রোটোপ্লাজম ইত্যাদি, যা উদ্ভিদের নিজস্ব উপাদান।
পাতায় সালোকসংশ্লেষণের ফলে উৎপাদিত শর্করা কোষে বেশি পরিমাণে জমা হলে সালোকসংশ্লেষণের হার কমে যায়। তাই শর্করা হলো একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ প্রভাবক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions