ক্রেবস চক্রে এক অণু অ্যাসিটাইল Co-A থেকে কত অণু FADH₂ উৎপন্ন হয়? 

A এক 

B দুই 

C তিন 

D চার

Solution

Correct Answer: Option A

- শ্বসন প্রক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় হলো ক্রেবস চক্র।
- এই চক্রে এক অণু অ্যাসিটাইল কো-এ (Acetyl Co-A) সম্পূর্ণ জারিত হয়ে বিভিন্ন উপজাত তৈরি করে।
- এই প্রক্রিয়ার একটি ধাপে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের প্রভাবে সাকসিনিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিডে পরিণত হয়।
- শুধুমাত্র এই ধাপটিতেই FAD বিজারিত হয়ে FADH₂ তৈরি করে।
- তাই, ক্রেবস চক্রে এক অণু অ্যাসিটাইল Co-A থেকে ১ অণু FADH₂ উৎপন্ন হয়। (পাশাপাশি ৩ অণু NADH+H⁺, ১ অণু ATP এবং ২ অণু CO₂ উৎপন্ন হয়)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions