রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যদিয়ে রক্তসঞ্চালনের সঠিক গতিপথ কোনটি? 

A বাল্বাস আর্টেরিওসাস → ভেন্ট্রিকল → অ্যাট্রিয়াম → সাইনাস ভেনোসাস 

B অ্যাট্রিয়াম → ভেন্ট্রিকল → বাল্বাস আর্টেরিওসাস → সাইনাস ভেনোসাস 

C সাইনাস ভেনোসাস → অ্যাট্রিয়াম → ভেন্ট্রিকল → বাল্বাস আর্টেরিওয়াস 

D সাইনাস ভেনোসাস → ভেন্ট্রিকল → অ্যাট্রিয়াম → বাল্বাস আর্টেরিওসাস

Solution

Correct Answer: Option C

রুই মাছের হৃৎপিণ্ড ভেনাস হার্ট (Venous heart) বা শিরা হৃৎপিণ্ড নামে পরিচিত, কারণ এর ভেতর দিয়ে কেবল কার্বন ডাই-অক্সাইডযুক্ত রক্ত প্রবাহিত হয়।
রক্তসঞ্চালনের সঠিক পথটি হলো: সাইনাস ভেনোসাস → অ্যাট্রিয়াম → ভেন্ট্রিকল → বাল্বাস আর্টেরিওসাস
রক্ত প্রথমে উপপ্রকোষ্ঠ সাইনাস ভেনোসাসে প্রবেশ করে এবং পর্যায়ক্রমে অন্যান্য প্রকোষ্ঠ পার হয়ে ফুলকার দিকে অগ্রসর হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions