ফিমারের মাথা শ্রোণিচক্রের কোন অংশের সাথে সংযুক্ত থাকে? 

A অবটুরেটর ফোরামেন 

B গ্লেনয়েড গহ্বর 

C অ্যাসিটাবুলাম 

D পিউবিস

Solution

Correct Answer: Option C

ফিমার (Femur) হলো মানুষের উরুর অস্থি এবং এটি মানবদেহের সবচেয়ে দীর্ঘ ও ভারী অস্থি।
• ফিমারের উপরের গোলাকার অংশকে এর মস্তক বা মাথা বলা হয়।
• ফিমারের এই মস্তক শ্রোণিচক্রের (Pelvic girdle) অ্যাসিটাবুলাম (Acetabulum) নামক গহ্বরে যুক্ত থাকে।
• এর ফলে সেখানে বল ও সকেট (Ball and socket) সন্ধি গঠিত হয়, যা পা-কে স্বাধীনভাবে নাড়াতে সাহায্য করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions