কর্ণাস্থি স্টেপিস, অন্তঃকর্ণ ও মধ্যবর্তী প্রাচীরে যে পর্দার সঙ্গে যুক্ত থাকে সেটি হলো-
A কর্ণপটহ
B আম্বু
C ফ্যানেস্ট্রা রোটান্ডা
D ফ্যানেস্ট্রা ওভালিস
Solution
Correct Answer: Option D
- মধ্যকর্ণে তিনটি ছোট অস্থি থাকে: ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস (Stapes)।
- স্টেপিস হলো মানবদেহের সবচেয়ে ছোট অস্থি।
- স্টেপিস অস্থিটি মধ্যকর্ণ ও অন্তঃকর্ণের প্রাচীরে অবস্থিত ফ্যানেস্ট্রা ওভালিস (Fenestra ovalis) বা ডিম্বাকার জানালার (Oval window) পর্দার সাথে যুক্ত থাকে।
- এর মাধ্যমে শব্দতরঙ্গ মধ্যকর্ণ থেকে অন্তঃকর্ণে প্রবেশ করে।
- কর্ণপটহ (Tympanic membrane) বহিঃকর্ণ ও মধ্যকর্ণের মাঝে থাকে এবং ফ্যানেস্ট্রা রোটান্ডা (Fenestra rotunda) গোলাকার জানালা হিসেবে চাপ মুক্ত করতে সাহায্য করে।