'পুতুলনাচের ইতিকথা' উপন্যাসের কোন গ্রামের কথা বর্ণিত হয়েছে? 

A মুন্সিগঞ্জের গাওদিয়া 

B পদ্মাপাড়ের কেতুপুর 

C মুন্সিগঞ্জের মালবাদিয়া 

D বিহারের দুমকা 

Solution

Correct Answer: Option A

'পুতুলনাচের ইতিকথা' (১৯৩৬):
- মুন্সিগঞ্জের বিক্রমপুরের এক সাধারণ গ্রাম গাওদিয়া আর তার সাধারণ মানুষ নিয়ে এ উপন্যাসের পটভূমি।
- ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট শশী চরিত্রের মাধ্যমে প্রকাশিত।
- লোকায়ত ভাষায় প্রেম নিবেদন করে কুসুম, কিন্তু শশীর কাছ থেকে সাড়া না পাওয়ায় তার আত্মিক মৃত্যু ঘটে।
- এ উপন্যাসে বিভিন্ন চরিত্র ক্রিয়াশীল থাকলেও তারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারেনি, পুতুলের মতো অন্যের অল্প ধাক্কাতেই চালিত হয়েছে।
- এটি মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস।
- চরিত্র: শশী, কুসুম।

------------------------
------------------------ 
- মানিক বন্দ্যোপাধ্যায় (১৯ মে, ১৯০৮ - ৩ ডিসেম্বর, ১৯৫৬) ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তার প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়। তার ডাক নাম 'মানিক'

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- পদ্মানদীর মাঝি (১৯৩৬),
- আরোগ্য (১৯৫৩), 
- পুতুলনাচের ইতিকথা (১৯৩৬),
- শহরতলী (১৯৪০-৪১),
- চিহ্ন (১৯৪৭),
- চতুষ্কোণ (১৯৪৮),
- জননী (১৯৩৫),
- দিবারাত্রির কাব্য (১৯৩৫),
- সার্বজনীন (১৯৫২) প্রভৃতি

ছোটগল্পঃ
- সমুদ্রের স্বাদ (১৯৪৩), হলুদ পোড়া (১৯৪৫),
- আজ কাল পরশুর গল্প (১৯৪৬),
- মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প (১৯৫০),
- প্রাগৈতিহাসিক (১৯৩৭), সরীসৃপ (১৯৩৯),
- ফেরিওয়ালা (১৯৫৩) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions