Solution
Correct Answer: Option C
- সুকুমার সেন ও বাংলাপিডিয়া অনুসারে, চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের (ব্যাধখণ্ড) প্রধান চরিত্র ব্যাধ কালকেতু ও তার স্ত্রী ফুল্লরা।
- দেবী চণ্ডীর কৃপায় কালকেতু বিপুল ধনরত্ন ও একটি মহামূল্যবান আংটি লাভ করে।
- কালকেতু সেই আংটি ভাঙিয়ে রৌপ্যমুদ্রা বা টাকা করার জন্য মুরারি শীল নামক এক স্বর্ণাকারের কাছে যায়।
- কাব্যে মুরারি শীল-কে বর্ণনা করা হয়েছে একজন অত্যন্ত ধূর্ত, প্রতারক বা ঠগ স্বর্ণকার হিসেবে, যে কালকেতুর সরলতার সুযোগ নিয়ে তাকে ঠকানোর চেষ্টা করে।