Solution
Correct Answer: Option B
- বাংলাপিডিয়া এবং সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' অনুসারে, কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন ষোড়শ শতকের স্বনামধন্য কবি।
- চণ্ডীমঙ্গল মধ্যযুগের বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারার অন্যতম প্রধান কাব্য শাখা।
- মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল ধারার শ্রেষ্ঠ কবি হিসেবে স্বীকৃত। তাঁর রচিত কাব্যের নাম 'অভয়ামঙ্গল'।
- চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হলেন মাণিক দত্ত। অন্যান্য উল্লেখযোগ্য কবিরা হলেন দ্বিজ মাধব, মুক্তারাম সেন, হরিরাম প্রমুখ।