সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'চিডো' আফ্রিকা মহাদেশের কোন দেশে আঘাত হানে?
A নাইজেরিয়া
B মোজাম্বিক
C সোমালিয়া
D উগান্ডা
Solution
Correct Answer: Option B
- সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'চিডো' আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মোজাম্বিকে আঘাত হানে। - এই ঘূর্ণিঝড়টি মোজাম্বিকের উত্তর প্রদেশগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এতে কমপক্ষে ৩৪ জন মারা গেছেন এবং ৩৪ হাজারেরও বেশি পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে। ঝড়ের ফলে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, এবং মাছ ধরার নৌকাগুলোও ধ্বংস হয়ে গেছে। (১৭ ডিসেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।)
- ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার (১৬০ মাইল) বেগে আছড়ে পড়া এই ঘূর্ণিঝড়টি মায়োটে দ্বীপে প্রথম তাণ্ডব চালায়, যেখানে হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। - মোজাম্বিকের ন্যাশনাল ইনস্টিটিউট অব রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইএনজিডি) জানিয়েছে, এই দুর্যোগে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
তথ্যসূত্র: যুগান্তর
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৫ • বাংলা: ২৫ • ইংরেজি: ২৫ • গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০ • সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
সাধারণ বিজ্ঞান জীব বিজ্ঞানের বিকাশঃ বিভিন্ন বিজ্ঞানীদের অবদান, তাদের আবিষ্কার, বিভিন্ন শাখার জনক। কোষঃ কোষ, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ক্রোমোসোম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, প্লাস্টিড, কোষ বিভাজন।