Solution
Correct Answer: Option C
- সব প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শারীরিক ও মানসিক চিকিৎসা এবং ইন্দ্রীয় বিকাশের সুযোগ বাড়াতে ২০০৮ সালে শিশু বিকাশ কেন্দ্র গড়ে তোলা শুরু হয়।
- উদ্দেশ্য ছিল প্রতিদিনের জীবনযাত্রায় এসব শিশুর সক্ষমতা বাড়ানোর মাধ্যমে পারিবারিক ও সামাজিক জীবনে অংশগ্রহণ নিশ্চিত করা।
- এখন সারা দেশের ২৪টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ও ১১টি জেলা সদর হাসপাতালে একটি করে মোট ৩৫টি শিশু বিকাশ কেন্দ্র আছে।
- ১০ টাকার টিকিটের বিনিময়ে এসব কেন্দ্রে স্বল্প সময়ে বিশেষায়িত সেবা দেওয়া হয়।
- স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৯ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত এসব কেন্দ্রে ২ লাখ ৩৭ হাজার ৯৩৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু চিকিৎসা নেয়।
তথ্যসূত্র: প্রথম আলো।