Correct Answer: Option A
বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ (হিমশৈল) ‘এ২৩এ’
‘এ২৩এ’ নামের হিমশৈলটি আয়তনে ৩,৮০০ বর্গকিলোমিটার, যা আকারে ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের দ্বিগুণের বেশি। এর ঘনত্ব ৪০০ মিটার। ৩০ বছরের বেশি সময় এটি ওয়েডেল সাগরের তলদেশ স্পর্শ করে স্থির ছিল।
বর্তমান অবস্থা:
২০২০ সাল থেকে এটি ধীরে ধীরে উত্তর দিকে সরে যাচ্ছে। এর আগে সাউথ অর্কনে দ্বীপপুঞ্জের কাছে ঘূর্ণাবর্তে ঘুরছিল।
বিজ্ঞানীদের মতামত:
ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের (BAS) মতে, এটি অ্যান্টার্কটিক মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার পথে। সেখানে উষ্ণ পানির সঙ্গে ধাক্কা লেগে এটি ভেঙে টুকরো টুকরো হয়ে গলে যাবে।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions