কত সালে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়?
A ২০২৩
B ২০২৪
C ২০২১
D ২০২০
Solution
Correct Answer: Option C
- জাতীয় অর্থনৈতিক পরিষদ, এনইসি, (NEC) ২৫ ফেব্রুয়ারি, ২০২০ দেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) অনুমোদন করে। - ১০ সেপ্টেম্বর ২০২০ 'রূপকল্প ২০৪১ বাস্তবে রূপায়ণ: বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১' আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। - ২০২১ সালে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়। - ২০৪১ সাল পর্যন্ত মোট ৪টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। - এছাড়া এতে ১৫টি চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত করা হয়েছে।
- নতুন প্রেক্ষিত পরিকল্পনাটি চারটি প্রাতিষ্ঠানিক স্তম্ভের ওপর নির্ভরশীল। এগুলো হচ্ছে ১. সুশাসন, ২. গণতন্ত্রায়ণ, ৩. বিকেন্দ্রীকরণ ও ৪. সক্ষমতা বৃদ্ধি। - এ চারটি ভিত্তির ওপর স্থাপিত হবে উন্নত জাতি হিসেবে সমৃদ্ধির পথে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রা। - এই রূপকল্পের প্রধান অভীষ্ট হলো ২০৩১ সালের মধ্যে চরম দারিদ্র্যের অবসান ও উচ্চ-মধ্য আয়ের দেশের মর্যাদায় উত্তরণ এবং ২০৪১ সালের মধ্যে দারিদ্র্যের দ্রুত অবলুপ্তিসহ উচ্চ-আয় দেশের মর্যাদায় আসীন হওয়া।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৯
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।