২০২৩ সালের এপ্রিল থেকে কোন্ বিদ্রোহী আধাসামরিক গোষ্ঠী সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত?
A আল শাবাব
B জান জাউইদ
C ফ্রি সুদান মুভমেন্ট
D র্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)
Solution
Correct Answer: Option D
২০২৩ সালের এপ্রিল মাসে সুদানে যে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়, তা মূলত দেশটির সেনাবাহিনী (SAF) এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)-এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের ফল।
RSF-এর নেতৃত্বে আছেন জেনারেল মোহাম্মদ হামদান দাগালো (হেমেদতি)। এই সংঘাতের ফলে সুদানে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। জান জাউইদ মিলিশিয়া থেকেই মূলত পরবর্তীতে RSF গঠিত হয়েছিল।