সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তর: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।

২০২৩ সালে চীনে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে সর্বোচ্চ পদক লাভ করে কোন দেশ?

উত্তর:  চীন (মোট ৩৮৩টি)।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয় কোন দেশের?

উত্তর:  নেপাল, ২৭৩ রান (বিপক্ষ মঙ্গোলিয়া) ।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান কত?

উত্তর: ৩১৪/৩; নেপাল (বিপক্ষ মঙ্গোলিয়া)।

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে কতটি দেশ অংশগ্রহণ করবে?

উত্তর: ৪৮ টি ।

প্রথমবারের মতো কোন ফুটবল বিশ্বকাপ তিনটি মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে?

উত্তর: ২০৩০ সালের ২৪তম বিশ্বকাপ; আফ্রিকা, ইউরোপ ও দ. আমেরিকা।

২০২৩ সালের আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?

উত্তর: ভেনেজুয়েলা ।

২০২৩ সালের আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি?

উত্তর:  ডেনমার্ক।

কিডস রাইটস সূচকে বিশ্বে শীর্ষ দেশ?

উত্তর: সুইডেন । 

বিশ্বে দ্রুতগতির শহর কোনটি?

উত্তর:  ফ্লিন্ট, মিশিগান (যুক্তরাষ্ট্র)।

বিশ্বে ধীরগতির শহর কোনটি?

উত্তর:  ঢাকা (বাংলাদেশ)।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) শ্রমশক্তি জরিপ ২০২২ অনুযায়ী দেশে বেকারের সংখ্যা কত?

উত্তর:  ২৫ লাখ ৮২ হাজার।

২০২৩ সাল পর্যন্ত অর্থনীতিতে নোবেলজয়ী নারীর সংখ্যা কত?

উত্তর: ৪ জন ।

২০২৩ সালে কোন বিষয়ে অবদানের জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়া হয়?

উত্তর:  mRNA ভ্যাকসিন গবেষণার জন্য।

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে উচ্চ গতির বুলেট ট্রেন চালু করে কোন দেশ?

উত্তর: ইন্দোনেশিয়া।

‘শিন বেট’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?

উত্তর: ইসরায়েল ।

বিশ্বের প্রথম হাইড্রোজেন পার্ক কোথায় অবস্থিত?

উত্তর: জাপান ।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১০ ডিসেম্বর ১৯৮৭ (হামাস অর্থ উদ্যম)।

৭ অক্টোবর ২০২৩ হামাস কর্তৃক ইসরায়েলে চালানো অভিযানের নাম কী?

উত্তর: অপারেশন আল-আকসা ফ্লাড ।

বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু ‘দ্য ব্যাচ লং’ কোন দেশে অবস্থিত?

উত্তর:  ভিয়েতনাম।

কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান প্রজেক্ট কুইপারের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: জেফ বেজোস।

নিশিমুরা ধূমকেতু কার নামে নামকরণ করা হয়?

উত্তর: হিদিও নিশিমুরা (জাপান)। তিনি ১২ আগস্ট ২০২৩ এটি আবিষ্কার করেন।

ফিলিস্তিনে নিযুক্ত সৌদি আরবের প্রথম রাষ্ট্রদূত কে?

উত্তর: নায়েফ বিন বান্দার আল-সুদাইরি।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার কে?

উত্তর: মাইক জনসন ।

বাংলাদেশে কতটি দেশের দূতাবাস রয়েছে?

উত্তর: ৫২টি (সংসদে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন)।

নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর:  লাকসাম, কুমিল্লা ।

দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত?

উত্তর: লোহাগাড়া, চট্টগ্রাম ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (HSIA) তৃতীয় টার্মিনাল কবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়?

উত্তর:  ৭ অক্টোবর ২০২৩।

২০২৩ সালের অক্টোবরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কী?

উত্তর: হামুন। এ নামটি ইরানের দেওয়া। যার অর্থ সমতল ভূমি বা পৃথিবী ।

দেশে প্রথম পিতৃত্বকালীন ছুটি ভোগ করা ব্যক্তির নাম কী?

উত্তর: মারুফ হাসান (তিনি ১২-২৬ অক্টোবর ২০২৩ এ ছুটি ভোগ করেন)।