সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে সর্বোচ্চ ভোটে নির্বাচিত বাংলাদেশ-

উত্তর: জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নির্বাহী পরিষদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার নিউ ইয়র্কে বাংলাদেশ পেয়েছে সর্বোচ্চ ১৬০টি ভোট। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে চারটি আসনের বিপরীতে বাংলাদেশসহ ছয়টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে। আগামী ২০২৩-২৫ মেয়াদের ওই নির্বাচনে বাংলাদেশ, মালদ্বীপ, ভিয়েতনাম ও কিরগিজস্তান নির্বাচিত হয়েছে। মালদ্বীপ, ভিয়েতনাম ও কিরগিজস্তান যথাক্রমে পেয়েছে ১৫৪, ১৪৫ ও ১২৬ ভোট। নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় শুরু হওয়ার পরে দুই ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হয়।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিবেদন ‘ইকোনমিক আপডেটে’ অনুসারে বাংলাদেশে ২০২২-২০২৩ অর্থবছরে (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে-

উত্তর: ৬ দশমিক ১ শতাংশ। সরকার চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে সাড়ে ৭ শতাংশ।সোর্সঃ প্রথম-আলো

শান্তিরক্ষা মিশনে প্রাণ দিয়েছেন মোট বাংলাদেশি-

উত্তর: ১৬৪ জন।

দেশের মাটিতে ১০০তম টেস্ট খেলা প্রথম ক্রিকেটারের নাম কী?

উত্তর: জেমস অ্যান্ডারসন, ইংল্যান্ড।

৬ষ্ঠ সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২২ শিরোপাজয়ী দলের গোলরক্ষকের নাম কী?

উত্তর: রুপনা চাকমা, বাংলাদেশ।

বাংলা একাডেমি ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার’ কবে চালু করে?

উত্তর: ২০২২ সালে ।

'মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’ এর বর্তমান নাম কী?

উত্তর: জাতীয় মানবকল্যাণ পদক।

মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২০২২ অনুসারে সর্বনিম্ন দেশ কোনটি?

উত্তর: দক্ষিণ সুদান।

মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২০২২ অনুসারে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: সুইজারল্যান্ড।

মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২০২২ অনুসারে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর: ১২৯তম।

নোবেল পুরষ্কার - ২০২২ রসায়নে পেয়েছেন তিন বিজ্ঞানী-

উত্তর: তাঁরা হলেন ক্যারোলিন আর বার্তোজ্জি, মর্টেন মেলডাল ও কে ব্যারি শার্পলেস। ক্লিক রসায়ন ও বায়োঅর্থোগোনাল রসায়নে অবদান রাখায় তাদেরকে এই পুরষ্কার দেওয়া হয়।

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২২ এর প্রতিপাদ্য কী?

উত্তর: জ্বালানির ব্যবহার ও যানজট নিয়ন্ত্রণ করি, ব্যক্তিগত গাড়ি সীমিত রাখি।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইট ওয়াচ’ এর দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক কে?

উত্তর: মীনাক্ষী গাঙ্গুলি।

যুক্তরাজ্যের রানি ২য় এলিজাবেথের মৃত্যুর পর বর্তমানে বিশ্বে দীর্ঘকালের শাসক কে?

উত্তর: হাসানাল বলখিয়া, ব্রুনাইয়ের সুলতান।

হ্যারি পটার খ্যাত বিশ্বনন্দিত ব্রিটিশ লেখক জে কে রাউলিংয়ের নতুন উপন্যাসের নাম কী?

উত্তর: দ্যা ইঙ্ক ব্ল্যাক হার্ট ।

'বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)' এর বর্তমান নির্বাহী পরিচালক এর নাম কী?

উত্তর: ডেভিড বেসলি, যুক্তরাষ্ট্র।

কমনওয়েলথের বর্তমান মহাসচিবের নাম কী?

উত্তর: প্যাট্রিসিয়া স্কটল্যান্ড, ডোমিনিকা।

বর্তমানে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার কোনটি?

উত্তর: জামনগর তেল শোধনাগার, গুজরাট, ভারত।

রানি দ্বিতীয় এলিজাবেথের পুরো নাম কী?

উত্তর: এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডসর।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর: লিজ ট্রাস।

যুক্তরাজ্যের নতুন রাজার নাম কী?

উত্তর: রাজা চার্লস।

রাশিয়ার সাথে যুক্ত হতে লুহানস্ক ও পিপলস রিপাবলিক কবে গণভোটের আয়োজন করে?

উত্তর: ২৩-২৭ সেপ্টেম্বর ২০২২।

নোবেল পুরষ্কার ২০২২ চিকিৎসা বিজ্ঞানে পেলেন-

উত্তর: সুইডেনের জিনবিজ্ঞানী সোয়ান্তে প্যাবো। বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে প্যাবোকে।

নোবেল পুরষ্কার -২০২২ পদার্থবিজ্ঞানে পলেন ৩জন-

উত্তর: ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, আমেরিকার জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার। বেল ইনেকুয়ালিটির পরীক্ষালব্ধ প্রমাণ ও কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট গবেষণায় অবদানের জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয় বলে আজ মঙ্গলবার নোবেল কমিটি জানায়।

ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে রুশ পার্লামেন্ট কত তারিখে?

উত্তর: ০৩ সেপ্টেম্বর, ২০২২ -এ রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ এই অনুমোদন দেয়।

ইউক্রেনের কোন চারটি অঞ্চলকে গণভোটের মাধ্যে রাশিয়ায় অন্তর্ভুক্ত করেছে?

উত্তর: ডনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজ্জিয়া।

দেশে বর্তমানে আন্তঃনগর ট্রেনের সংখ্যা কতটি?

উত্তর: ১০৪টি।

মীনা দিবস ২০২২ এর প্রতিপাদ্য কী?

উত্তর: নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা।

নতুন ফুল ‘ম্যান্ডেভিলা’র উদ্ভিদতাত্ত্বিক নাম কী?

উত্তর: Mandevilla splendens.

একাদশ জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকারের নাম কী

উত্তর: শামসুল হক টুকু