সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

উন্নয়নশীল আট মুসলিম দেশের শীর্ষ সংস্থা ডি-৮ এর সভাপতি নির্বাচিত হয়েছেন-

উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্যপদ বাতিল হলো-

উত্তর: রাশিয়ার,জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে এই সদস্যপদ বাতিল কারা হয়। ৭ এপ্রিল, ২০২২ এ নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ৯৩ টি দেশ, বিপক্ষে ২৪ টি দেশ এবং বাংলাদেশ ও ভারতসহ মোট ৫৮ টি দেশ ভোট দানে বিরত ছিলো।বিস্তারিত পত্রিকায় দেখুন।

লেবানন নিজেকে দেউলিয়া হিসেবে ঘোষণা করেছে-

উত্তর: সোমবার, ০৪-০৪-২০২২

জাতিসংঘে ইউক্রেনে হামলা বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে কয়টি দেশ ?

উত্তর: ১৪১টি

বাংলাদেশে উদ্ভাবিত কফির প্রথম জাতের নাম কী ?

উত্তর: বারি কফি-১

স্বাধীনতা পুরস্কার -২০২২ পেয়েছে যে প্রতিষ্ঠান -

উত্তর: বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট

ওয়াল্ড মনুমেন্ট ওয়াচ –এর প্রাচীন স্থাপনার জন্য বিশ্ববিখ্যাত ২৫টি ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের -

উত্তর: প্রাচীন মসজিদের শহর বাগেরহাট।ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচ হল ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ড দ্বারা পরিচালিত একটি প্রকল্প। মূলত এটি একটি অলাভজনক সংস্থা। বিশ্বজুড়ে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থানগুলিকে চিহ্নিত করে যেগুলি সংকটময় পরিস্থিতির মুখে দাঁড়িয়ে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের অনুবাদ হয়েছে বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর -

উত্তর: ২২টি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের অনুবাদ হয়েছে বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর। যে ২২টি ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অনুবাদ হয়েছে, সেগুলো হলো বম, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, চাকমা, গারো, হাজং, খাসি, খিয়াং, কোচ, কোল, লুসাই, মাহালে, মেইতে মণিপুরি, ম্রো, মুন্ডা, ওঁরাও কুরুখ, ওঁরাও সাদ্রি, পাহাড়ি, পাংখোয়া, সাঁওতাল, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা ও কোডা।বিস্তারিত প্রথম-আলো দেখুন

বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয়-

উত্তর: জার্মানিতে।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল-

উত্তর: ৩৯টি।

বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি বাংলাদেশের-

উত্তর: মো. শামীম আহসান, বাংলাদেশ

বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান -

উত্তর: ২য়, ১ম হল-চীন, তৃতীয়-ভিয়েতনাম, এর আগে ভিয়েতনামে ২য় ছিল।

জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ অনুযায়ী বাংলাদেশের অবস্থান -

উত্তর: ৯৪ তম, সবেচেয়ে বেশি ফিনল্যান্ড, কম আফগানিস্তান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব-দ্য মেকিং অব এ নেশন’ এর পরিচালক কে?

উত্তর: শ্যাম বেনেগাল

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) অনুসারে ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশকে শীর্ষ পাঁচ বৈদেশিক সয়াতাকারী দেশ ও প্রতিষ্ঠান-

উত্তর: জাপান, বিশ্বব্যাংক, এডিবি, রাশিয়া, চীন

৩১ বছর পর যুক্তরাষ্ট্র বন্দরে নোঙর করা বাংলাদেশি জাহাজ -

উত্তর: বাংলার অগ্রগতি

বিশ্বের প্রথম কাগজবিহীন প্রশাসন চালু করে-

উত্তর: দুবাই

ফ্রান্সের সাথে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত কতটি চুক্তি হয়-

উত্তর: ৩টি

বিশ্বে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (নাসডাক) তালিকাভুক্ত হয়েছে -

উত্তর: 'Fintech Ecosystem Development Corporation'.

প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে 'জাতিসংঘ জনসেবা পুরস্কার' (UN Public Service Award) পেয়েছে-

উত্তর: ভূমি মন্ত্রণালয়।

COP-26 জলবায়ু সম্মেলনে বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। -

উত্তর: নোনা জলের কাব্য, এর পরিচালক - রেজওয়ান শাহরিয়ার।

'অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১' পুরস্কারে ভূষিত হয়েছেন -

উত্তর: সজীব ওয়াজেদ জয়

২০২৩ সালের কপ-২৮ অনুষ্ঠিত হবে-

উত্তর: সংযুক্ত আরব আমিরাতে

২০২২ সালের কপ-২৭ অনুষ্ঠিত হবে-

উত্তর: মিশরে

বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু করেছে কোন অপারেটের?

উত্তর: ১২ ডিসেম্বর ২০২১, টেলিটক

১ম বার 'Indian Ocean Rim Association' (IORA) এর চেয়ারম্যান হয়েছে -

উত্তর: বাংলাদেশ।

ইন্দোনেশিয়ার নতুন রাজধানী-

উত্তর: 'নুসান্তারা' (অবস্থান - বোর্নিও দ্বীপে)????

আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১ কে?

উত্তর: শাহিন শাহ আফ্রিদি।

রিবা আন্তর্জাতিক পুরস্কারে ‘বিশ্বের সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে -

উত্তর: সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল।

প্রথমবার মানুষের সাহায্য ছাড়া সফল অস্ত্রোপচার করেছে মার্কিন রোবট-

উত্তর: "STAR" (The Smart Tissue Autonomous Robot)