সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

১৮তম 'ফিফা ক্লাব বিশ্বকাপ ' বিজয়ী কোন ক্লাব ?

উত্তর: চেলসি (ইংল্যান্ড )

১৯তম এশিয়ান গেমস কবে ,কোথায় অনুষ্ঠিত হবে ?

উত্তর: ১০-২৫ সেপ্টেম্বর ,২০২২;হ্যাংঝু ,চীন ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ হ্যাটট্রিক করেন কে?

উত্তর: মৃত্যুঞ্জয় চৌধুরী (তিনি তৃতীয় বাংলাদেশি হিসেবে এ হ্যাট্রিক করেন )

২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?

উত্তর: রাফায়েল নাদাল

২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেন নারী একক চ্যাম্পিয়ন কে?

উত্তর: অ্যাশলে বার্টি

২০২২ সালের বায়ু দূষণ সমীক্ষা অনুযায়ী কোন জেলায় বায়ু দূষণ কম?

উত্তর: মাদারীপুর ।

২০২১ সালের বৈশ্বিক টেকসই খাদ্য সূচকে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: সুইডেন

বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলন ও পরিশোধনকারী কোম্পানির নাম কী?

উত্তর: কোল ইন্ডিয়া লিমিটেড ।

ব্রিটিশ সিংহাসনে যে রাজা থাকেন ,তার স্ত্রীকে কী বলা হয়?

উত্তর: Queen Consort

লন্ডন সিটির প্রথম নারী পুলিশ প্রধানের নাম কী?

উত্তর: ক্রেসিড ডিক

VAR'র পূর্ণরুপ কী?

উত্তর: Video Assistant Referee

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)'র সংজ্ঞা অনুযায়ী ক্ষুধা কী?

উত্তর: ক্ষুধা হলো একটি অস্বস্তিকর বা বেদনায়ক শারীরিক অনুভূতি , যা খাদ্যশক্তির অপর্যাপ্ততা থেকে সৃষ্টি হয় ।

'নিওকোভ ' শব্দটি দ্বারা কী বোঝায় ?

উত্তর: করোনাভাইরাসের নতুন ধরন

মর্ডনার প্রযুক্তি ও তথ্য ব্যবহার করে প্রথমবারের মতো mRNA কোভিড টিকা তৈরি করেছে কোন প্রতিষ্ঠান ?

উত্তর: দক্ষিণ আফ্রিকার আফ্রিজেন বায়োলজিকস ।

খরাপ্রবণ জেলা কতটি?

উত্তর: ১৩ টি -পঞ্চগড় ,ঠাকুরগাঁও ,নীলফামারী ,দিনাজপুর ,রংপুর ,জয়পুরহাট , নওগাঁ ,চাঁপাইনবাবগঞ্জ ,মেহেরপুর ,চুয়াডাঙ্গা ,ঝিনাইদহ ,মাগুরা ও গাজীপুর ।

আকস্মিক বন্যা ও ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা কতটি ?

উত্তর: ৬ টি -সিলেট ,মৌলভীবাজার ,হবিগঞ্জ,সুনামগঞ্জ ,নেত্রকোণা ও কিশোরগঞ্জ ।

ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা কতটি ?

উত্তর: ৩ টি -কুমিল্লা,ব্রাক্ষ্মণবাড়িয়া ও নরসিংদী ।

জনপ্রশাসন পদকের বর্তমান নাম কি?

উত্তর: বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক

বাংলাদেশের প্রথম রকেট তৈরি করেছে কোন কলেজের শিক্ষার্থীরা ?

উত্তর: ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

বাংলাদেশে তৈরি প্রথম রকেটের নাম কী?

উত্তর: ধূমকেতু

দেশে সরকারি গণগ্রন্থাগারের সংখ্যা কতটি ?

উত্তর: ৭১ টি

বর্তমানে এনজিওবিষয়ক ব্যুরোর অধীনে নিবন্ধিত এনজিও কতটি ?

উত্তর: ২,৫২৬ টি ।বিদেশি এনজিও ২৬০ টি ,আর দেশি এনজিও ২,২৬৬ টি ।

বাংলা একাডেমির প্রথম নারী ও বর্তমান সভাপতির নাম কী?

উত্তর: সেলিন হোসেন

আন্তর্জাতিক নৌ - প্রটোকলভুক্ত রুট বাগেরহাট 'মোংলা -ঘষিয়াখালী নৌ চ্যানেল '-এর বর্তমান নাম কি?

উত্তর: বঙ্গবন্ধু 'মোংলা ঘষিয়াখালী ক্যানেল ।

জাতীয় সংসদে 'প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল,২০২২' পাস হয় কবে ?

উত্তর: ২৭ জানুয়ারি ২০২২

স্বাধীনতার পর প্রথমবারের মতো আইন অনুযায়ী ,নির্বাচন কমিশন গঠিত হয় কবে?

উত্তর: ২০২২ সালে

বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন চলাচল শুরু হয় কোন দেশে ?

উত্তর: জার্মানি

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কত সালে পৃথিবীতে ধসে পড়বে ?

উত্তর: ২০৩১ সালে

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যৌথভাবে কোন স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে?

উত্তর: Light-1

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে কবে?

উত্তর: ৮ নভেম্বর ২০২২