সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

বিশ্বের প্রথম দেশ হিসেবে মডার্নার তৈরি টকা ব্যাহহারের অনুমোদন দেয়-

উত্তর: যুক্তরাস্ট্র

বাংলাদেশে অনুমোদিত করোনা ভ্যাকসিন ৬টিঃ

উত্তর: ১। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ও ভারতের সেরাম ইন্সটিটিউটের উৎপাদিত টিকা 'কোভিশিল্ড'২। স্পুটনিক ভি (রাশিয়া)৩ সিনোফার্ম (চীন)৪। সিনোভ্যাক (চীন)৫। ফাইজার-বায়োএন্টকের টিকা (যুক্তরাষ্ট্র ও জার্মানি)৬। জনসন অ্যান্ড জনসনের (যুক্তরাষ্ট্র)

দারিদ্র ও সমবৃদ্ধি অংশীদার -২০২০:ভাগ্য বিপর্যয়-

উত্তর: প্রকাশকঃ বিশ্বব্যাংক।  প্রতিবেদনের শিরোনামঃ দারিদ্র ও সমবৃদ্ধি অংশীদার-২০২০:ভাগ্য বিপর্যয়  প্রকাশকালঃ ৯ নভেম্বর ২০২০  প্রতিবেদন অনুযায়ী হতদরিদ্র মানুষের সংখ্যায় -  ১ম - ভারত  ২য় - নাইজেরিয়া  ষষ্ঠ - বাংলাদেশ

'অসমাপ্ত আত্তজীবনীর' ব্রেইল সংস্করণ প্রকাশ করে-

উত্তর: ৭ অক্টোবর ২০২০ দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৬ খন্ডে ব্রেইল সংস্করণ প্রকাশ করে সমাজকল্যাণ মন্ত্রণালয়। 

বৈশ্বিক শান্তি সূচক-২০২১ বাংলাদেশের অবস্থান-

উত্তর: ৯১তম

ইঙ্গিত
বৈশ্বিক শান্তি সূচকে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌(জিপিআই) ছয় ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম এবং এ বছর ৯১তম স্থানে। বৃহস্পতিবার (১৭ জুন) অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) এই তালিকা প্রকাশ করেছে।
পুরো বিশ্বে ছয় ধাপ উন্নতির ফলে সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। পেছনে ফেলেছে শ্রীলঙ্কাকে। গত বছরের তুলনায় ১৯ ধাপ পিছিয়ে বর্তমানে দ্বীপ রাষ্ট্রটির অবস্থান ৯৫তম স্থানে এবং দক্ষিণ এশিয়ায় চতুর্থ।
প্রতি বছর বিশ্বের ১৬৩টি দেশ ও ভূখণ্ডের নাগরিকদের শান্তিপূর্ণ জীবন-যাপনের নিরাপত্তা, সুরক্ষা, অর্থনৈতিক পরিস্থিতি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে নেওয়া পদক্ষেপের ওপর ভিত্তি করে এই সূচক নির্ধারণ করে ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস। আর চলতি বছর সুরক্ষা ও নিরাপত্তা, চলমান সংঘাত এবং সামরিকায়ন এই তিনটি মানদণ্ডের ওপর ভিত্তি করে তালিকা তৈরি করা হয়েছে।
বৈশ্বিক শান্তি সূচক-২০২১ তে সবার নিচে অবস্থান করছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান (১৬৩তম)। দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশের তালিকায় সবার ওপরে ভূটান এবং বিশ্বে ২২তম। দ্বিতীয় স্থানে থাকে নেপালের বৈশ্বিক অবস্থান ৮৫তম।
শীর্ষে ধনী দেশ লুক্সেমবার্গ, বাংলাদেশ ১৪০তম-

উত্তর: গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তালিকায় ২০২১ সালে বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে লুক্সেমবার্গ। ম্যাগানটির ওয়েবসাইটে প্রকাশিত এক তালিকায় এ তথ্য জানানো হয়েছে।প্রকাশিত তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর। তাদের মাথাপিছু গিয়ে দাড়িয়েছে আয় ৯৭ হাজার ৫৭ ডলারে। তৃতীয় অবস্থানে আয়ারল্যান্ড। দেশটির মাথাপিছু আয় ৯৪ হাজার ৩৯২ ডলার।চতুর্থ অবস্থানে উন্নীত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এছাড়া আগের তালিকার মতোই মধ্যপ্রাচ্যের শীর্ষ ধনীদেশ হিসেবে কাতার তার অবস্থান ধরে রেখেছে। চলতি বছর দেশটির জনগণের মাথাপিছু গিয়ে দাড়িয়েছে আয় ৯৩ হাজার ৫০৮ ডলারে।ফাইন্যান্স ম্যাগাজিন যেই তালিকা বানিয়েছে তাতে বাংলাদেশ বিশ্বের ১৪০তম ধনী দেশ। ভারত ১২৮ ও পাকিস্তান ১৪৪তম ধনী রাষ্ট্র।সোর্সঃ ইত্তেফাক

বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা কতটি?

উত্তর: ৬১টি

ইঙ্গিত

৫৯= কমিউনিটি পুলিশ ব্যাংক
৬০= বেঙ্গল ব্যাংক
৬১=সিটিজেন ব্যাংক

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা-নাট্যকার ড. ইনামুল হক মারা যান-

উত্তর: ১১ অক্টোবর ২০২১ বেলা ৩ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।

২০২১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন-

উত্তর: ডেভিড কার্ড, জোশুয়া অ্যাংগ্রিস্ট ও গুইডো ইমবেনস

"অকাস(AUKUS)" কি-

উত্তর: ১৫ সেপ্টেম্বর ২০২১, চীন বিরোধী বিশেষ নিরাপত্তা জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সাথে বানিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি ( Trade & Investment Framework Arrangement-TIFA) করেছেন বাংলাদেশ কখন-

উত্তর: ১৫ সেপ্টেম্বর ২০২১

সৌরজগতের বাইরে সদ্য আবিষ্কৃত হওয়া নতুন গ্রহপুঞ্জ হল-

উত্তর: Hycean Exoplanet

শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম তৈরি হবে-

উত্তর: মানিকগঞ্জের পাটুরিয়া পদ্মা নদীর পাড়ঘেঁয়ে

কার্বন ডাই অক্সাইড সংগ্রহের বিশ্বের বৃহত্তম প্লান্ট 'ওরকা' চালু করেছে-

উত্তর: আইসল্যান্ড

২০২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার পেয়েছেন

উত্তর: যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী স্যুকুরো মানাবে ও জার্মানের বিজ্ঞানী ক্লাউস হেসেলমান এবং ইতালির বিজ্ঞানী জর্জিও পারিসি।পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল বা ভৌত মডেল তৈরি, পরবর্তনশীলতা পরিমাপ এবং নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণতার বিষয়টি অনুমানের জন্য পুরষ্কার পেয়েছেন স্যুকুরো মানাবে এবং ক্লাউস হাসেলমান। তাঁরা দুজনে এ বছরের নোবেল পুরষ্কারের অর্ধেক পেয়েছেন। পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙখলা ও ফ্লাকচুয়েশন পরষ্পরের ওপর কী প্রভাব ফেলে, তা আবিষ্কারের জন্য নোবেল পুরষ্কারের বাকি অর্ধেক পেয়েছেন জর্জিও পারিসি।

নোবেল পুরষ্কার -২০২১ চিকিৎসাশাস্ত্রে (Physiology or medicine) পেলেন-

উত্তর: যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস ও আরডেম পটাপৌটিয়ান। তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কার অবদানের জন্য

বাংলাদেশ গম ও ভুট্টা গভেষণা ইনস্টিটিউট(BWMRI) ব্লাস্ট রোগ প্রতিরোধী গমের জাত উদ্ভাবন করেন-

উত্তর: ডব্লিউএমআরআই গম-৩

প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব রিপোর্ট-২০২১

উত্তর: প্রকাশঃ আগস্ট ২০২১প্রকাশকঃ রয়েল ইসলামিক স্ট্যাট্রেজিক স্টাডিজ সেন্টার (RISSC), জর্ডানপ্রতিবেদন শিরোনামঃ The 500 Most Influential Muslims.প্রতিবেদন অনুযায়ী-ইউমেন অব দ্যা ইয়ারঃ বিলকিস বানো, ভারত।ম্যান অব দ্যা ইয়ারঃ ইলহাম, তোহাতি, চীনের নির্যাতিত উইঘুরদের পক্ষে লড়াই করে যাওয়া সেন্ট্রাল মিনজু বিশ্ববিদ্যালয় অর্থনীতির অধ্যাপক।শীর্ষ তিন মুসলিম ব্যক্তিত্বঃ   ১। রিসেপ তাইয়েপ এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট;   ২। সালমান বিন আব্দুল আজিজ আল-সউদ, সৌদি আরবের বাদশাহ।  ৩। আয়াতুল্লাহ আলী খোমেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা।

ভারতের মহাকাশ গভেষণা সংস্থা ইসরো (Indian Space Research Organisation) এর দ্বিতীয় মহাকাশ কেন্দ্র তৈরি করেছে-

উত্তর: তামিলনাড়ুতে।

প্রথম নারী সাঁতারু হিসেবে অলিম্পিক ইতিহাসে ব্যাক্তিগত বিভাগে ছয়টি সোনা জিতেন-

উত্তর: কেটি লেডেকি (যুক্তরাষ্ট্র)

১৮ জুলাই ২০২১ -এ ICC এর ৭৮তম বার্ষিক সভায় সদস্যপদ লাভ করে-

উত্তর: মঙ্গোলিয়া, সুইজারল্যান্ড ও তাজিকিস্তান

আন্তজার্তিক ক্রিকেট কাউন্সিলের (ICC) বর্তমান সদস্য দেশ-

উত্তর: ১০৬টি

সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী-

উত্তর: ফিমে নাওমি মাতা`আফা।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন-

উত্তর: নরেন্দ্র মোদি।

২০২১ সালে আইনের শাসনে শীর্ষ দেশ-

উত্তর: ডেনমার্ক

মাথাপিছু কার্বন নিঃসরনে শীর্ষ দেশ-

উত্তর: সৌদি আরব

মাথাপিছু গ্রীনহাউস গ্যাস নিঃসরণে-

উত্তর: অস্ট্রেলিয়া

১৩তম সাফ ফুটবল অনুষ্ঠিত হবে-

উত্তর: অক্টোবর ২০২১, মালদ্বীপ।

২৪তম আন্তজার্তিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে-

উত্তর: মন্টিল, কানাডা।

বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কবে হবে-

উত্তর: ৩০ নভেম্বর - ৩ ডিসেম্বর ২০২১, জেনেভা, সুইজারল্যান্ড।