সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

বিশ্বে গাড়ি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: China

তেল-গ্যাস মোট ব্লক কতটি?

উত্তর: ৪৮টি

ইঙ্গিত
বঙ্গপসাগরে অবস্থিত ব্লক= ২৬টি
সংসদের স্থায়ী কমিটির সংখ্যা-

উত্তর: ৫০টি

বিদেশে বাংলাদেশের মোট মিশন-

উত্তর: ৭৭টি

বর্তমানে হাওরের সংখ্যা কতটি?

উত্তর: ৩৭৩টি

বর্তমানে দৈনিক পত্রিকার সংখ্যা কয়টি?

উত্তর: ১২৪৮টি

ইঙ্গিত
মোট পত্রিকার সংখ্যা=৩১১২টি
বর্তমানে দেশে ইউনিয়ন কয়টি?

উত্তর: ৪৫৭১টি

ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী নাম হল-

উত্তর: মোহাম্মদ শাতায়েহ

সুদানের নতুন প্রধানমন্ত্রী নাম হল-

উত্তর: মোহাম্মদ তাহির এলা।

কাজাখস্তানের বর্তমান প্রেসিডেন্টের নাম হল-

উত্তর: কাসিম জমারত তোকায়েভ।

ইঙ্গিত
দেশটির রাজধানীর নতুন নাম নুরসুলতান৷ ২৯ বছর ক্ষমতায় থাকা বিদায়ী প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের সম্মানে নামটি রাখা হয়।
২০১৯ সালের "অ্যাবেল পুরস্কার" লাভ করেন কে?

উত্তর: মার্কিন নারী কারেন কেসকুলা উইলেনবেক।

ইঙ্গিত
বিখ্যাত গণিতবিদ নিয়েলস হেনরিক অ্যাবলের সম্মানে নরওয়ে একাডেমি গণিতে অসাধারণ অবদানের জন্য ২০০৩ সাল থেকে এই 'অ্যাবেল পুরস্কার' প্রদান করে।
বাংলাদেশের একমাত্র গ্যাস সঞ্চালন কোম্পানির নাম-

উত্তর: গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড(GTCL)

বর্তমানে বাংলাদেশে কতটি পাটকল রয়েছে?

উত্তর: ৩১৪টি

ইঙ্গিত
সরকারি ৩৩টি,বেসরকারি ২৮১টি৷
ইলিশের পোনাকে কখন জাটকা বলে?

উত্তর: ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে

ইঙ্গিত
পূর্বে এটি ছিল ৯ ইঞ্চি বা ২৩ সে.মি.
শাহনাজ রহমতুল্লাহর কখন মারা যান?

উত্তর: কিংবদন্তি ২০১৯ সালের ২৩ মার্চ ইন্তেকাল করেন।

ইঙ্গিত
বিবিসির জরিপে শাহনাজ রহমতুল্লাহর সেরা চারটি গান হলো-জয় বাংলা বাংলার জয়,এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়,একতারা তুই দেশের কথা বলরে এবার বল। 'গানের পাখি'
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ(ঢাকসু) এর ২৫তম এবং বর্তমান ভিপির নাম হল-

উত্তর: মোঃ নুরুল হক।

বাংলাদেশে বিদ্যমান ভূমিকে বর্তমানে কতটি শ্রেণীতে ভাগ করা হয়েছে?

উত্তর: ১৬টি

ইঙ্গিত
পূর্বে ১১২৪টি শ্রেণীতে বিভক্ত ছিল।
বাংলাদেশে আউশ মৌসুমে আবাদযোগ্য প্রথম হাইব্রিড জাতের ধানের নাম হল-

উত্তর: জিবিকে হাইব্রিড ধান-২

বাংলাদেশে বর্তমানে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনারের নাম কি?

উত্তর: রবার্ট চ্যাটার্টন ডিকসন

ইঙ্গিত
ডিকসনকে ২০১৯ সালের ১১ মার্চ নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ হাইকমিশনার ছিলেন অ্যান্থনি গোল্ডস।
বাংলাদেশে বর্তমানে নিযুক্ত ভারতের হাইকমিশনারের নাম কি?

উত্তর: রিভা গাঙ্গুলি দাস।

ইঙ্গিত
রিভা গাঙ্গুলি দাস ১৬তম ভারতের নিযুক্ত হাইকমিশনারের ,নারী হিসেবে প্রথম হাইকমিশনার ছিলেন বিনা সিক্রি। বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রথম হাইকমিশনারের নাম সুবিমল দত্ত।
বাংলাদেশের সাথে নেপালের দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষরিত হয় কখন?

উত্তর: ০৫ মার্চ, ২০১৯

ইঙ্গিত
এই নিয়ে বিশ্বের ৩৫টি দেশের সাথে বাংলাদেশ দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করে।
বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্টের নাম কি?

উত্তর: ডেভিড ম্যালপাস।

ইঙ্গিত
শুক্রবার (০৫-০৪-২০১৯) নির্বাহী বোর্ডের সভায় তাকে প্রেসিডেন্ট মনোনীত করা হয়। আগামী ৫ বছর তিনিই বিশ্ব ব্যাংকের এই পদে থেকে নেতৃত্ব দেবেন। তিনি বিশ্ব ব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট
পঞ্চম কৃষিশুমারি কবে হয়?

উত্তর: ৯-২৪ ফেব্রুয়ারি,২০১৯

ইঙ্গিত

অন্তর্ভুক্ত খাত : কৃষি , মৎস , প্রাণি 
সর্বশেষ কৃষিশুমারি : ১১-২৫ মে , ২০০৮ 
স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি : ১৯৭৭

শেখ হাসিনা দ্য লিডার — এর ব্যাপ্তিকাল কত?

উত্তর: ১১ মিনিট ৩৩ সেকেন্ড

সম্প্রতি জাপানি ভাষায় প্রকাশিত বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক গ্রাফিক্স নভেলের নাম কি?

উত্তর: মুজিব

বিশ্বে রেমিট্যান্স আহরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত তম?

উত্তর: নবম

প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে থাকা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশ —

উত্তর: ভানুয়াতু

জলবায়ু পরিবর্তনের কারণে সর্বোচ্চ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে থাকা শীর্ষ ১৫ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান?

উত্তর: নবম

সামরিক ক্ষমতার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?

উত্তর: ৫৬ তম

সম্প্রতি বানিজ্যিকভাবে 5G সেবা চালু করে কোন দেশে?

উত্তর: দক্ষিন কোরিয়া