সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

সাহিত্যিক আবুল মনসুর আহমেদ কবে মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৮ মার্চ, ১৯৭৯।

সম্প্রতি চীনের কোন প্রতিষ্ঠান বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে?

উত্তর: 'লংগি'।

যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতুর দৈর্ঘ্য কত?

উত্তর: ৪.৮ কিলোমিটার (আজ ১৮ মার্চ উদ্বোধন হবে)

বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধান-

উত্তর: হাসান মাহমুদ খাঁন।

বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানের নাম-

উত্তর: লংগি (চীন)।

মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগ (ডিএনআই)-এর প্রধানের নাম কী?

উত্তর: তুলসি গ্যাবার্ড।

এক ব্যক্তির কোম্পানি গঠন করার ক্ষেত্রে পরিশোধিত মূলধনের পরিমাণ কত?

উত্তর: পাঁচ লক্ষ টাকা। (সর্বনিম্ন)

চীনের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: সি চিন পিংয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কবে চীন সফরে যাবেন?

উত্তর: ২৬ মার্চ, ২০২৫।

শিশুদের মানসিক স্বাস্থ্য সহায়তা জন্য "বাংলাদেশ চাইল্ড হেল্পলাইন" নম্বর কত?

উত্তর: '১০৯৮'।

সাত কলেজ নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কী?

উত্তর: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)।

মার্ক কার্নি কানাডার কততম প্রধানমন্ত্রী?

উত্তর: ২৪তম।

সম্প্রতি সিরিয়ায় কত বছরের জন্য নতুন সংবিধান কার্যকর হয়েছে?

উত্তর: ৫ বছর। (১৩ মার্চ, ২০২৫ থেকে কার্যকর হয়েছে)

বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে?

উত্তর: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।

গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে চালু করা অ্যাপের নাম কী?

উত্তর: 'হেল্প' অ্যাপ।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঢাকার কোন এলাকায় 'জাতিসংঘ হাউস' উদ্বোধন করেছেন?

উত্তর: গুলশান।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে লেখা 'জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু' বইটির লেখক কে?

উত্তর: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা সংস্থা-

উত্তর: WFP (World Food Program).

'খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প' কোন জেলায় অবস্থিত?

উত্তর: কক্সবাজার।

যুক্তরাষ্ট্র কত সালে সম্পূর্ণরূপে পানামা খালের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়?

উত্তর: ১৯৯৯। (এই চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৭৭ সালে)

কত সাল নাগাদ 'চায়না ড্রিম' বায়স্তবায়নে কাজ করছে চায়না সরকার?

উত্তর: ২০৪৯।

বিশ্বের প্রথম প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম হৃৎপিণ্ডের নাম কী?

উত্তর: বাইভাকোর (অস্ট্রেলিয়া)।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কবে শুরু হয়?

উত্তর: ২৪শে ফেব্রুয়ারি, ২০২২।

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী দেশ কোনটি?

উত্তর: যুক্তরাষ্ট্র।

বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত?

উত্তর: ১৩ কোটি (প্রায়)।

ইরানের পারমাণবিক ইস্যুতে চীন, রাশিয়া ও ইরানের বৈঠক অনুষ্ঠিত হবে-

উত্তর: বেইজিংয়ে (চীন)।

ভারত সরকার অবাঞ্ছিত বিদেশিদের ঠেকাতে প্রণয়ন করতে যাচ্ছে-

উত্তর:  অভিবাসন ও বিদেশি বিল, ২০২৫।

'গ্লুকোমামুক্ত বিশ্ব চাই' কখন পালিত হয়?

উত্তর: মার্চের দ্বিতীয় সপ্তাহে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কতদিনের যুদ্ধবিরতি স্বাক্ষর হয়েছে?

উত্তর: ৩০ দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য কিসের প্রতীক?

উত্তর: সন্ত্রাসবিরোধী প্রতিবাদের প্রতীক।