সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

কোন ক্রীড়া দল প্রথম একুশে পদক লাভ করে?

উত্তর: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

বাংলাদেশ ইনিস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক- 

উত্তর: সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।

অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কতটি সংস্কার কমিশন গঠন করেছে?

উত্তর: ১১ টি।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয়?

উত্তর: গণভবন। 

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কী?

উত্তর: উন্নত মম শির। 

জুলাই গণ–অভ্যুত্থানের স্মরণে নির্মিত বাংলাদেশের প্রথম স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত?

উত্তর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

Youtube- এর যাত্রা শুরু হয় কবে?

উত্তর: ১৪ ফেব্রুয়ারি, ২০০৫।

স্টারলিংক ইন্টারনেট কীভাবে সরবরাহ করে?

উত্তর: নিম্ন-কক্ষপথ স্যাটেলাইটের মাধ্যমে।

গ্রিনল্যান্ড দ্বীপ নিয়ে বাদানুবাদের প্রেক্ষাপটে ডেনমার্ক আমেরিকার কোন অঙ্গরাজ্য কেনার আগ্রহ প্রকাশ করেছে?

উত্তর: ক্যালিফোর্নিয়া।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কোন রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে?

উত্তর: মণিপুর।

৫১তম G-7 শীর্ষ সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: ১৫-১৭ জুন ২০২৫; কানাডার আলবার্টার কানানাস্কিসে।

বাংলাদেশ চীন থেকে এ পর্যন্ত মোট ঋণ গ্রহণ করেছে-

উত্তর: ১ হাজার ৮৫৪ কোটি ডলার।

বিশ্বের সর্ববৃহৎ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণকারী দেশ-

উত্তর: চীন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স কত বছরের করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার?

উত্তর: ৩ বছর। (বাকি এক বছরে ডিপ্লোমা ও কারিগরি শিক্ষা বৃদ্ধি করা হবে।)

২০২৪-২০২৫ অর্থবছরে এডিপি বাস্তবায়িত হয়েছে কত শতাংশ?

উত্তর:  ২১.৫২%।

বাংলাদেশে প্রথম অন্তর্বর্তী সরকার কবে গঠিত হয়?

উত্তর: ০৬ ডিসেম্বর, ১৯৯০। (বিচারপতি সাহাবুদ্দীন আহমদ নেতৃত্ব দেন)

বাংলাদেশ কোস্ট গার্ড এর মূলমন্ত্র কী?

উত্তর: "Guardian at Sea"। (প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে)

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: জেডি ভ্যান্স।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার (রেপো রেট) কত?

উত্তর: ১০ শতাংশ।

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সংখ্যা-

উত্তর: সাত জন।

এডিপি (ADP)- এর পূর্ণরূপ কী?

উত্তর: Annual Development Program.

সুন্দরবন দিবস কবে পালিত হয়?

উত্তর: ১৪ ফেব্রুয়ারি।

'হিউম্যান রাইটস ওয়াচ' কী ধরনের সংস্থা? 

উত্তর: মানবাধিকার।

কোন তারিখে 'বিশ্ব বেতার দিবস' পালিত হয়?

উত্তর: ১৩ ফেব্রুয়ারি। [এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘বেতার ও জলবায়ু পরিবর্তন’।] 

বিপিএলের এবারের আসরের 'ম্যান অব দ্য টুর্নামেন্ট' নির্বাচিত হয়েছেন-

উত্তর: মেহেদী হাসান মিরাজ। (ম্যান অব দ্য ফাইনাল- তামিম ইকবাল)

সম্প্রতি বাংলাদেশ সরকার কোথায় নতুন স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা করেছে?

উত্তর: নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।

শহিদ আবরার ফাহাদের হত্যকাণ্ডের ঘটনা অবলম্বনে নির্মিত শর্টফিল্ম 'রুম নম্বর ২০১১' মুক্তি পায় কবে?

উত্তর: ১২ ফেব্রুয়ারি (নির্মাতা- শেখ জিসান আহমেদ)

আরব লীগের মহাসচিবের নাম কী?

উত্তর: আহমেদ আবুল গীত।

জন এফ কেনেডি যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি ছিলেন?

উত্তর: ৩৫তম।

চীনা সংবাদ সংস্থা কোনটি?

উত্তর: সিনহুয়া।