সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

কবি হেলাল হাফিজ মৃত্যুবরণ করেন কবে? 

উত্তর: ১৩ ডিসেম্বর ২০২৪।

বর্তমানে গেজেটভুক্ত শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা কত? 

উত্তর: মোট ৫৬০ জন।

'শহীদ বুদ্ধিজীবী দিবস' পালিত হয় কবে? 

উত্তর: ১৪ ডিসেম্বর।

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কত তারিখে শহীদ হন? 

উত্তর: ১৪ ডিসেম্বর ১৯৭১

MRP এর পূর্ণরূপ কী? 

উত্তর: Machine Readable Passport (MRP).

টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ব্যক্তি হলেন- 

উত্তর: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি 'Trinity House Agreement' নামের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে?  

উত্তর: যুক্তরাজ্য-জার্মানি।

আইএমএফের হিসাব অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কত? 

উত্তর: ১৯.২০ বিলিয়ন ডলার (বাংলাদেশ ব্যাংকের হিসেবে- ২৪.৭৫ বি.মা.ড)।

বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৪' এ বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ৮৪তম (বাংলাদেশের স্কোর- ১৯.৪)।

'বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৪' এর তথ্যানুযায়ী, বাংলাদেশে জনসংখ্যার কত শতাংশ অপুষ্টিতে ভুগছে? 

উত্তর: ১১.৯ শতাংশ।

'মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা? 

উত্তর: বাংলাদেশ-মিয়ানমার

বাংলাদেশে চতুর্থ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হবে- 

উত্তর: ১০-২৬ ডিসেম্বর পর্যন্ত

বর্তমানে নদীবন্দরের সংখ্যা দাঁড়ালো --

উত্তর: নদীবন্দর ঘোষণা করা হয়েছে সন্দ্বীপকে। এটি হচ্ছে দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর। দেশে এ নিয়ে নদীবন্দরের সংখ্যা দাঁড়ালো ৫৪ টিতে

সিরিয়ায় আসাদ সরকারের 'কসাইখানা' নামে পরিচিত কুখ্যাত কারাগার- 

উত্তর: সেদনায়া কারাগার।

প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া হবে কবে থেকে? 

উত্তর: ১৫ ডিসেম্বর, ২০২৪।

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী কবে জন্মগ্রহণ করেন? 

উত্তর: ১২ ডিসেম্বর, ১৮৮০ (১৪৪তম জন্মবার্ষিকী)।

ঐতিহাসিক 'গোলান মালভূমি' কোন দেশের অভ্যন্তরে অবস্থিত? 

উত্তর: সিরিয়া

সর্বশেষ বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল- 

উত্তর: শেরপুরের ছানার পায়েস। (মোট জিআই পণ্য ৪৪টি)

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নাম কী? 

উত্তর: ইউন সুক-ইওল।

ঘানার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন- 

উত্তর: সাবেক প্রেসিডেন্ট জন ড্রামানি মাহামা।

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দেওয়া ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নাম কী? 

উত্তর: হায়াত তাহরির আল-শামের (এইচটিএস)

সিরিয়ায় আসাদ পরিবার কত বছর সিরিয়া শাসন করেছেন?  

উত্তর: ৫৩ বছর।

নোবেল বিজয়ীদের হাতে নোবেল পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয় কবে? 

উত্তর: ১০ ডিসেম্বর (আলফ্রেড নোবেলের মৃত্যুর দিন)।

'জয় বাংলা'কে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় কবে? 

উত্তর: ২ মার্চ, ২০২২।

'বেগম রোকেয়া পদক-২০২৪' প্রদান করা হয় কতজন নারীকে? 

উত্তর: ৪ জন।

প্রথমবারের মত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে-

উত্তর: বাংলাদেশ (১ জানুয়ারি ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫)।

মোহাম্মদ আল-বশির সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দ্বায়িত্বে থাকবেন- 

উত্তর: ১ মার্চ, ২০২৫ পর্যন্ত।

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর নাম কী? 

উত্তর: মোহাম্মদ আল-বশির।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর বর্তমান চেয়ারম্যানের নাম কী? 

উত্তর: মোহাম্মদ আবদুল মোমেন।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ১১তম দ্বিপক্ষীয় সামরিক সংলাপ শুরু হয় কবে? 

উত্তর: ১১ ডিসেম্বর, ২০২৪ (যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে)।