উত্তর: প্রশ্ন: সম্প্রতি ভারত ও চীনের মধ্য কোন চুক্তির জন্য সমঝোতা হয়?উত্তর: টহল চুক্তি।প্রশ্ন: ভারত ও চীনের মধ্যে সীমান্ত টহল ব্যবস্থা কার্যকর করার চুক্তি কত বছর পর হয়?উত্তর: চার বছর পর।প্রশ্ন: কোন সম্মেলনের আগে ভারত-চীন সীমান্ত চুক্তির ঘোষণা দেওয়া হয়?উত্তর: ব্রিকস শীর্ষ সম্মেলন।প্রশ্ন: ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল?উত্তর: ১৯৬২ সালে।প্রশ্ন: ভারত-চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা কী নামে পরিচিত?উত্তর: LAC (Line of Actual Control)।প্রশ্ন: ২০২০ সালে কোন উপত্যকায় ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ হয়?উত্তর: গালওয়ান উপত্যকা।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।
উত্তর: ১. প্রশ্ন: কোন সরকার ২০০২ সালে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে একটি আইন করেছিল?উত্তর: বিএনপি সরকার২. প্রশ্ন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টার নাম কী?উত্তর: সৈয়দা রিজওয়ানা হাসান৩. প্রশ্ন: পরিবেশ অধিদপ্তর কবে প্লাস্টিকের বিকল্প মেলার আয়োজন করেছে?উত্তর: ২৯ সেপ্টেম্বর৪. প্রশ্ন: দেশের বাজারে অবৈধ পলিথিন শপিং ব্যাগ বর্জন কার্যক্রম কবে থেকে শুরু হবে?উত্তর: ১ অক্টোবর৫. প্রশ্ন: দেশে প্রতিদিন কত পলিথিন ব্যাগ উৎপাদিত হয়?উত্তর: ১ কোটি ৪০ লাখ৬. প্রশ্ন: পরিবেশ সুরক্ষার জন্য পলিথিনের বিকল্প হিসেবে কোন ধরনের ব্যাগ ব্যবহারের কথা বলা হয়েছে?উত্তর: পাট ও কাপড়ের ব্যাগ৭. প্রশ্ন: পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের কারণে ঢাকার কোন নদীগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত?উত্তর: বুড়িগঙ্গা ও ঢাকার চারপাশের নদীগুলো৮. প্রশ্ন: প্রতি দিন শুধুমাত্র ঢাকায় কত পলিথিন ব্যাগ জমা হয়?উত্তর: প্রায় দুই কোটি৯. প্রশ্ন: ১ নভেম্বর থেকে সরকার কোন কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে?উত্তর: পলিথিন কারখানাগুলোয় অভিযান১০. প্রশ্ন: পলিথিন ব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করা হলেও কত শতাংশ মানুষ প্রতিদিন এই পণ্য ব্যবহার করেন? - উত্তর: ৮০ শতাংশ
উত্তর: ১. প্রশ্ন: ২০২৪ শান্তিতে নোবেল পেয়েছে কোন প্রতিষ্ঠান?উত্তর: নিহন হিদানকায়ো২. প্রশ্ন: নিহন হিদানকায়ো সংগঠনটির সহপ্রধানের নাম কী?উত্তর: তোশিউকি মিমাকি৩. প্রশ্ন: নিহন হিদানকায়ো সংগঠনটি কবে গঠিত হয়?উত্তর: ১৯৫৬ সালে, জাপানে পারমাণবিক হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের নিয়ে সংগঠনটি গঠিত হয়।৪. প্রশ্ন: জাপানের কোন দুই শহরে পারমাণবিক বোমা হামলা হয়েছিল?উত্তর: হিরোশিমা ও নাগাসাকি৫. প্রশ্ন: এবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা কত ছিল?উত্তর: ৮৯টি৬. প্রশ্ন: গত বছর শান্তিতে নোবেল পেয়েছিলেন কোন ব্যক্তি?উত্তর: নার্গিস মোহাম্মদি৭. প্রশ্ন: নার্গিস মোহাম্মদি কোন দেশের মানবাধিকারকর্মী?উত্তর: ইরান
উত্তর: প্রশ্ন: মধ্যপ্রাচ্যের কৌশলগত তিনটি বাণিজ্যপথের নাম কী?উত্তর: হরমুজ প্রণালি, সুয়েজ খাল ও বাব এল-মান্দেব প্রণালি।প্রশ্ন: বাহরাইনের জাতীয় বাজেটের কত শতাংশ তেল রপ্তানির ওপর নির্ভরশীল?উত্তর: ৬০ শতাংশ।প্রশ্ন: সৌদি আরব প্রতিদিন কত ব্যারেল তেল রপ্তানি করে?উত্তর: ৬০ লাখ ব্যারেল।প্রশ্ন: সংযুক্ত আরব আমিরাত প্রতিদিন কত ব্যারেল তেল রপ্তানি করছে?উত্তর: ৩০ লাখ ব্যারেল।প্রশ্ন: কাতার প্রতিবছর কত বিলিয়ন ডলারের প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে?উত্তর: ১০০ বিলিয়ন ডলার।প্রশ্ন: কুয়েতের আয়ের কত শতাংশ পেট্রোলিয়াম পণ্য থেকে আসে?উত্তর: ৯০ শতাংশ।প্রশ্ন: সৌদি আরবের রূপকল্প–২০৩০ বাস্তবায়নের জন্য কত বিলিয়ন বিদেশি বিনিয়োগ দরকার?উত্তর: ২৭০ বিলিয়ন ডলারপ্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ কোনটি?উত্তর: সৌদি আরব।প্রশ্ন: মধ্যপ্রাচ্যের দেশগুলো একক তেলনির্ভরতা থেকে বেরিয়ে আসতে সৌদি আরব কোন প্রকল্পটি হাতে নিয়েছে?উত্তর: রূপকল্প–২০৩০।
উত্তর: প্রশ্নঃ অবৈধ পাখি–বাণিজ্য নিয়ন্ত্রণ করা ব্যর্থ হওয়াতে বাংলাদেশের সদস্যপদ স্থগিত করেছে?উত্তরঃ সাইটিস (CITES)প্রশ্নঃ সাইটিস (CITES) এর পূর্ণ রূপ কী?উত্তর: কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন ইনডেঞ্জারড স্পিসিস অব ওয়াইল্ড ফাউনা অ্যান্ড ফ্লোরা। অবৈধ পাখি–বাণিজ্য বিস্তার লাভ করায় বন্য প্রাণী ও উদ্ভিদ–বাণিজ্য নিয়ন্ত্রণ করা একটি আন্তর্জাতিক চুক্তি থেকে বাংলাদেশের সদস্যপদ স্থগিত করা হয়েছে গত জুলাই মাসে।প্রশ্নঃ সাইটিস কোন সালে বাংলাদেশকে সতর্ক করে চিঠি দেয়?উত্তর: 2023প্রশ্নঃ বাংলাদেশের কোন নীতিমালা আধুনিকায়নের সুপারিশ করে সাইটিস?উত্তর: পোষা পাখি পালনের নীতিমালা 2020প্রশ্নঃ এখন পর্যন্ত বাংলাদেশে পোষা প্রাণী-বাণিজ্য সম্পর্কিত কতটি আন্তর্জাতিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে?উত্তর: দুটি
উত্তর: প্রশ্নঃ "সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন" প্রকল্পটি কোথায়?উত্তর: মহেশখালীর গভীর সমুদ্রে।প্রশ্ন: 'সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন বা ভাসমান জেটি' প্রকল্পের নির্মাণ (ইপিসি) ঠিকাদার কোন কোম্পানি ছিল?উত্তর: চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিপিপিইসি)।প্রশ্ন: ভাসমান জেটি নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল কবে?উত্তর: ৩০ আগস্ট ২০১৮।প্রশ্ন: ভাসমান জেটি প্রকল্পের প্রাথমিক বাজেট কত ছিল?উত্তর: ৫ হাজার কোটি টাকা।প্রশ্ন: ভাসমান জেটি প্রকল্পের পাইপলাইনের দৈর্ঘ্য কত?উত্তর: ১১০ কিলোমিটার।সোর্সঃ প্রথম-আলো।
উত্তর: ১৯৬৬ সালের ১ জানুয়ারি থেকে ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত।
উত্তর: প্রশ্ন: ‘সেভেন সিস্টার্স’ শব্দযুগলের উপস্থিতি কোন মিথলজিতে পাওয়া যায়? উত্তর: গ্রিক।প্রশ্ন: ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্যগুলোকে কী নামে পরিচিত করা হয়? উত্তর: সেভেন সিস্টার্স, এটি নামকরণ করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।প্রশ্ন: যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সেভেন সিস্টার্স বলতে কাদের বোঝানো হয়? উত্তর: সাতটি কলেজ, যা নারীদের শিক্ষার জন্য।প্রশ্ন: ইলেকটোরাল কলেজে সর্বাধিক কয়টি ভোট থাকে? উত্তর: ৫৫।প্রশ্ন: যুক্তরাষ্ট্রের নির্বাচনে সবচেয়ে কম ভোট কয়টি রাজ্যের থাকে? উত্তর: ৩।প্রশ্ন: সুইং স্টেট হিসেবে কতটি রাজ্য এবারের নির্বাচনে আছে? উত্তর: সাতটি। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্ষেত্রে ‘সেভেন সিস্টার্স’ বলেতে এইগুলোকে বুঝায়। প্রশ্ন: এই নির্বাচনে সুইং স্টেট কি কি? উত্তর: জর্জিয়া, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভানিয়া, নেভাডা, নর্থ ক্যারোলাইনা।সোর্সঃ প্রথম-আলো
উত্তর: প্রশ্ন: প্রতি কত বছর পর সুচিনশান-অ্যাটলাস ধূমকেতুটি দেখা যায়?উত্তর: প্রতি ৮০ হাজার বছর।প্রশ্ন: ২০২৩ সালে কোন দুটি মানমন্দির ধূমকেতুটি আবিষ্কার করেছিল?উত্তর: সুচিনশান অবজারভেটরি (চীন) এবং অ্যাটলাস (দক্ষিণ আফ্রিকা)।প্রশ্ন: সুচিনশান-অ্যাটলাস ধূমকেতু পৃথিবীর কত মাইলের মধ্যে এসেছিল?উত্তর: প্রায় ৪ কোটি ৪৯ লাখ মাইল।প্রশ্ন: ২০২৪ সালে ধূমকেতুটি সবচেয়ে কাছাকাছি কবে দেখা গেছে?উত্তর: ১২ অক্টোবর।প্রশ্ন: ধূমকেতুটি দেখা যাবে কবে পর্যন্ত? উত্তর: ৩০ অক্টোবর পর্যন্ত।
উত্তর: সংখ্যানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হলো আসনভিত্তিক কোনো প্রার্থী থাকবে না। ভোটাররা দলীয় প্রতীকে ভোট দেবেন। একটি দল যত শতাংশ ভোট পাবে, সে অনুপাতে সংসদের আসন বণ্টন হবে।১. প্রশ্ন: আনুপাতিক পদ্ধতিতে ব্যালটে কিসের প্রতীকে ভোট দেওয়া হয়?উত্তর: দলীয়২. প্রশ্ন: আসন বণ্টন কিসের উপর ভিত্তি করে হয়?উত্তর: অনুপাত৩. প্রশ্ন: বিশ্বের কতটি দেশে আনুপাতিক নির্বাচনব্যবস্থা প্রচলিত?উত্তর: ৯১টি৪. প্রশ্ন: বর্তমান সংবিধানে জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কত?উত্তর: ৩৫০৫. প্রশ্ন: OECD দেশগুলোর কত শতাংশ আনুপাতিক নির্বাচনব্যবস্থা অনুসরণ করে?উত্তর: ৭০%৬. প্রশ্ন: OECD কি?উত্তর: অর্গানাইজেশন অব ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড কো–অপারেশন৭. প্রশ্ন: বিশ্বব্যাপী কয় ধরনের নির্বাচনপদ্ধতি বেশি প্রচলিত?উত্তর: দুই৮. প্রশ্ন: 'ফার্স্ট পাস্ট দ্য পোস্ট' পদ্ধতির সংক্ষিপ্ত নাম কী?উত্তর: এফপিটিপি৯. প্রশ্ন: 'প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন' পদ্ধতির সংক্ষিপ্ত নাম কী?উত্তর: পিআর১০. প্রশ্ন: বাংলাদেশের নির্বাচন কিসের ভিত্তিতে হয়?উত্তর: সংসদীয়১১. প্রশ্ন: বাংলাদেশের বর্তমান নির্বাচন পদ্ধতি কী নামে পরিচিত?উত্তর: এফপিটিপি
উত্তর: প্রশ্নঃ বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী কতটি অতি দরিদ্র দেশ সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থার মুখোমুখি হয়েছে?উত্তর: 26টিপ্রশ্নঃ এই দেশগুলোতে বিশ্বের কত শতাংশ দরিদ্র মানুষ বসবাস করে?উত্তরঃ 40%প্রশ্নঃ প্রাকৃতিক দুর্যোগের ফলে বছরে এই দেশ গুলোতে কত শতাংশ করে জিডিপির ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে?উত্তরঃ 2%প্রশ্নঃ আইডিএ-র মাধ্যমে এই দেশগুলোকে সাহায্য করতে বিশ্বব্যাংক কত ডলার সংগ্রহের পরিকল্পনা করছে?উত্তরঃ এক হাজার কোটি ডলারপ্রশ্ন: বিশ্বব্যাংক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কোন দুটি বিষয়ে পরামর্শ দিয়েছে?উত্তরঃ কর-সংগ্রহ-বৃদ্ধি, সরকারি-ব্যয়-দক্ষতাপ্রশ্নঃ বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী কত সাল থেকে অতি দরিদ্র দেশগুলো সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থার মুখোমুখি হয়েছে?উত্তরঃ 2006প্রশ্নঃ অতি দরিদ্র দেশগুলোর ঋণের মাত্রা কত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে?উত্তরঃ 18প্রশ্নঃ আইডিএ কি?উত্তরঃ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা
উত্তর: প্রশ্ন ১: থাডের পুরো নাম কী? উত্তর: টারমিনাল হাই–অল্টিচিউড এরিয়া ডিফেন্সপ্রশ্ন ২: থাড আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কত কিলোমিটার দূরত্বে থাকা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে? উত্তর: ১৫০ থেকে ২০০ কিলোমিটারপ্রশ্ন ৩: থাড কোন দেশের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা? উত্তর: যুক্তরাষ্ট্রপ্রশ্ন ৪: থাড কোন ধরনের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে? উত্তর: স্বল্প, মধ্য ও ইন্টারমিডিয়েট ক্ষেপণাস্ত্রপ্রশ্ন ৫: থাডের রাডার ব্যবস্থার নাম কী? উত্তর: এএন/টিপিওয়াই–২প্রশ্ন ৬: কোন দেশে প্রথমবারের মতো থাড মোতায়েন করা হয়েছিল? উত্তর: ইসরায়েল, ২০১৯ সালেপ্রশ্ন ৭: থাড কবে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা হয়েছিল? উত্তর: ২০১৭, উত্তর কোরিয়ার বিপক্ষে।
উত্তর: প্রশ্ন: কোন উপায়ে মাইক্রোপ্লাস্টিক গর্ভস্থ শিশুর শরীরে প্রবেশ করতে পারে?উত্তর: অন্তঃসত্ত্বা মায়ের শরীর থেকে।প্রশ্ন: পরীক্ষায় ইঁদুর মায়েদের শরীরে কোন মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করানো হয়েছিল?উত্তর: পলিঅ্যামাইড-১২।প্রশ্ন: ইঁদুর মায়েদের শরীরে কীভাবে মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করানো হয়েছিল?উত্তর: শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে।
উত্তর: ভিমরুলের কামড় সাধারণত বিপজ্জনক হয় তার বিষের কারণে। ভিমরুলের দংশন থেকে বিষ মানুষের শরীরে প্রবেশ করে, যা অ্যালার্জি বা অন্যান্য শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। কয়েকটি কারণ: 1. অ্যানাফাইল্যাকটিক শক: কিছু মানুষ ভিমরুলের বিষের প্রতি অ্যালার্জিক হতে পারে। এতে শরীরে হঠাৎ করে তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া (anaphylaxis) দেখা দেয়, যার ফলে শ্বাসকষ্ট, রক্তচাপ কমে যাওয়া, এবং এমনকি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। দ্রুত চিকিৎসা না পেলে এটি প্রাণঘাতী হতে পারে। 2. বিষের প্রভাব: ভিমরুলের বিষে প্রোটিন এবং বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে, যা সরাসরি স্নায়ুতন্ত্র ও কোষের ক্ষতি করতে পারে। অতিরিক্ত কামড়ের ফলে এই বিষের পরিমাণ বেড়ে গেলে শরীরে বিষক্রিয়া হতে পারে। 3. মাল্টিপল কামড়: ভিমরুল আক্রমণ করলে সাধারণত একাধিক কামড় দেয়। ফলে বিষের পরিমাণ বেশি হয়, যা স্বাভাবিক শারীরিক প্রতিরোধ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করে। বেশি কামড়ের কারণে বিষ দ্রুত ছড়িয়ে পড়লে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। তবে, সবার ক্ষেত্রে ভিমরুলের কামড় প্রাণঘাতী হয় না। যারা অ্যালার্জিক বা একাধিক কামড়ের শিকার হন, তাদের জন্য এটি বেশি বিপজ্জনক হয়ে ওঠে।
উত্তর: ১৯টি
উত্তর: পৃথিবীর প্রাচীনতম সভ্যতার উন্মেষ ঘটিয়াছিল যেই সকল স্থানে, সেই সকল স্থানের মধ্যে দানিউব উপত্যকা অন্যতম। পৃথিবী বিখ্যাত বিভিন্ন গল্পে, কবিতায় দানিউব নদীর উপস্থিতিই সবচাইতে অধিক। এমনকি দানিউবের কথা উঠিয়া আসিয়াছে আমাদের বাংলা সাহিত্যের অনেক কবি-লেখকের ভ্রমণকাহিনিতেও। দানিউব হইল ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী। ভলগা নদীর পর ইহার অবস্থান। এই নদীর তীরে গড়িয়া উঠিয়াছে প্রাচীন রোম সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অসংখ্য নিদর্শন। ইহা ইউরোপ মহাদেশের অন্যতম প্রধান পরিবহন পথ। উৎপত্তি জার্মানির ব্ল্যাক ফরেস্ট অঞ্চলে। সেইখান হইতে ইহা পূর্বদিকে প্রায় ২ হাজার ৮৫০ কিলোমিটার প্রবাহিত হইয়া রোমানিয়ার উপকূলে কৃষ্ণসাগরে পতিত হইয়াছে। দানিউব ১০টি দেশের সীমান্ত জুড়িয়া রহিয়াছে। দেশগুলি হইল-ইউক্রেন, মলদোভা, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, স্লোভাকিয়া, অস্ট্রিয়া ও জার্মানি। এই নদীর উপর অবস্থিত গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে আছে জার্মানির উল্ল্য, রেগেন্সবুর্গ ও পাসাউ; অস্ট্রিয়ার লিঙ্গ ও রাজধানী ভিয়েনা; স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা; হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট: সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং রুমানিয়ার গালাতি ও ব্রাইলা: কিন্তু এই নদীর পানি বণ্টন বা বাণিজ্যপথ লইয়া শুনা যায় না তেমন কোনো অভিযোগ। নাই দখল-দূষণের উৎপাত। বরং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত দানিউব। পাহাড়, বন, জঙ্গল, উঁচুনিচু ও সমতল ভূমির পথে বহিয়া চলিয়াছে এই নদী। নিরাপদে ও নির্ঝঞ্ঝাটে। ইহার তীর জুড়িয়া গড়িয়া উঠিয়াছে আধুনিক সভ্যতার সকল স্থাপনা। ইহার দুই পার্শ্ব এত শক্ত করিয়া বাঁধাই করা যে, প্রবল স্রোতের বন্যায় বাঁধ ভাঙার কোনো আশঙ্কা নাই। দানিউবের তীর ঘেঁষিয়া রহিয়াছে সুন্দর রাস্তা। ইহা প্রায় ২ কোটি মানুষের পানীয় জল, জলবিদ্যুৎ, সেচ ও শিল্প, মৎস্যসম্পদ প্রভৃতির বড় উৎস; কিন্তু ইহা লইয়া নাই কোনো দ্বন্দ্ব বা সংঘাত-সংঘর্ষ। বাংলাদেশে ছোট-বড় মিলাইয়া রহিয়াছে সাড়ে ৭০০ নদী; কিন্তু আমরা কি তাহার নাব্য ও পরিবেশ রক্ষা করিতে পারিতেছি? ব্রিটিশ আমলে আমাদের দেশে নৌপথের দৈর্ঘ্য ছিল ১৪ হাজার ৩৮ কিলোমিটার। ২ হাজার কিলোমিটার কমিয়া পাকিস্তান আমলে ইহার পরিমাণ দাঁড়ায় ১২ হাজার কিলোমিটার, শুকনা মৌসুমে যাহা দাঁড়ায় ৮ হাজার কিলোমিটারে। এখন স্বাধীন বাংলাদেশে নদী খননের পরও তাহা প্রায় ৪ হাজার কিলোমিটারে ঠেকিয়াছে। ইহা ছাড়া আমাদের ৫৭টি আন্তঃসীমান্ত নদী রহিয়াছে যাহার মধ্যে ৫৪টি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন এবং তিনটি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন। ইহা ছাড়া এই সকল নদীর অন্যান্য অববাহিকাভুক্ত দেশ হইতেছে ভারত, নেপাল, ভুটান ও চীন।
উত্তর: ১. কার্ল ফন ওসিৎস্কি (১৯৩৫, জার্মানি): সাংবাদিক ও শান্তিবাদী, নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পে বন্দী অবস্থায় নোবেল শান্তি পুরস্কার পান। ১৯৩৮ সালে বন্দী অবস্থাতেই মারা যান। ২. অং সান সু চি (১৯৯১, মিয়ানমার): গণতন্ত্রপন্থী নেত্রী, সামরিক সরকারের বিরুদ্ধে গৃহবন্দী অবস্থায় নোবেল শান্তি পুরস্কার পান। পুরস্কার তার পরিবারের সদস্যরা গ্রহণ করেন। ৩. লিউ জিয়াওবো (২০১০, চীন): ভিন্নমতাবলম্বী, ১১ বছরের কারাদণ্ড ভোগকালে নোবেল শান্তি পুরস্কার পান। ২০১৭ সালে বন্দী অবস্থায় লিভার ক্যান্সারে মারা যান। ৪. আলেস বিয়ালিয়াৎস্কি (২০২২, বেলারুশ): মানবাধিকার কর্মী, কারাবন্দী অবস্থায় নোবেল শান্তি পুরস্কার পান। তার স্ত্রী পুরস্কার গ্রহণ করেন। ৫. নার্গিস মোহাম্মদী (২০২৩, ইরান): নারী অধিকার আইনজীবী, নারীদের স্বাধীনতা ও মানবাধিকার প্রচারণার জন্য নোবেল শান্তি পুরস্কার পান। বর্তমানে তেহরানের এভিন কারাগারে বন্দী।
উত্তর: নিকলাস এলমেহেদ.
উত্তর: ধ্রুপদি ভাষা বা Classical Language হলো এমন একটি ভাষা যার সাহিত্য, ইতিহাস, এবং সংস্কৃতি অন্য ভাষার প্রভাবমুক্ত, দীর্ঘ ইতিহাসযুক্ত। উদাহরণস্বরূপ, বাংলা, সংস্কৃত, লাতিন, আরবি এবং তামিল ধ্রুপদি ভাষা হিসেবে বিবেচিত। এই ভাষাগুলির সাহিত্যিক ও ঐতিহাসিক গুরুত্ব প্রচুর।
উত্তর: ভারত সরকার সম্প্রতি পাঁচটি ভাষাকে ধ্রুপদি ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিয়েছে, যার মধ্যে বাংলা ভাষাও অন্তর্ভুক্ত রয়েছে।
উত্তর: বাংলাদেশ নেপালের দু’টি জলবিদ্যুৎকেন্দ্র থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে। এ লক্ষ্যে নেপাল, ভারত এবং বাংলাদেশ ত্রিপক্ষীয় একটি চুক্তি স্বাক্ষর করেছে।
উত্তর: বিশ্বে হীরা পলিশ করার ‘রাজধানী’ হলো ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহর। সারা বিশ্বের প্রায় ৯০% হীরা এই শহরে পলিশ করা হয়। দক্ষ কারিগর এবং অত্যাধুনিক প্রযুক্তির কারণে সুরাট শহরটি হীরা পলিশিং শিল্পে বিশেষভাবে প্রসিদ্ধ। এজন্য একে বিশ্বের হীরা পলিশ করার ‘রাজধানী’ বলা হয়।
উত্তর: - ৫ আগস্ট ২০২৪ এ সাধারণ ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।- তারপর ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।- অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে রয়েছে ১০টি মন্ত্রণালয়ের দায়িত্ব।- ১৬ আগস্ট নতুন করে উপদেষ্টাদের দপ্তর পুনর্বন্টন করে গেজেট প্রকাশ করা হয়।উপদেষ্টাগণ ও তাদের পুনর্বন্টনকৃত দপ্তরঃ১) জনাব সালেহ উদ্দিন আহমেদ - অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়২) জনাব ওয়াহিদউদ্দিন মাহমুদ - শিক্ষা ও পরিবার মন্ত্রণালয়৩) ড. আসিফ নজরুল - আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়৪) জনাব হাসান আরিফ - স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়৫) জনাব মোঃ তৌহিদ হোসেন - পররাস্ট্র মন্ত্রণালয়৬) লে. জে. মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) - স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়৭) জনাব আদিলুর রহমান খান - শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়৮) জনাব আলী ইমাম মজুমদার - প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত৯) জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান - বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রণালয়১০) সৈয়দা রিজওয়ানা হাসান - পানি সম্পদ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়১১) জনাব মোঃ নাহিদ ইসলাম - ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়১২) জনাব আসিফ মাহমুদ সজীব ভূইয়া - যুব ও ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়১৩) জনাব ফারুক ই আজম, বীর প্রতীক - মুক্তিযুদ্ধ বিষয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়১৪) ব্রি. জে. (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন - বস্ত্র ও পাট মন্ত্রণালয়১৫) মিজ্ নূরজাহান বেগম - স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়১৬) অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার - প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়১৭) মিজ্ ফরিদা আখতার - মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়১৮) মিজ্ শারমীন এস মুরশিদ - সমাজকল্যাণ মন্ত্রণালয়১৯) ড. আ ফ ম খালিদ হাসান - ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০) জনাব সুপ্রদীপ চাক্মা - পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ড. আ ফ ম খালিদ হাসান - ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
উত্তর: - ২০২৪ সালের জুনে প্রকাশ করা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৩ সালের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি। শুমারি অনুযায়ী-- • প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান: ১,১৪,৬৩০টি• সরকারি প্রাথমিক বিদ্যালয় (GPS): ৬৫,৫৬৭• বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: ৬,১৩৪• এবতেদায়ি মাদ্রাসা: ৪,৪২৫• শিশুকল্যাণ (SK): ২০৩• এনজিও লার্নিং সেন্টারস: ২,২৩৭• এবতেদায়ি সংযুক্ত উচ্চ মাদ্রাসা: ২,৯০৯•অন্যান্য স্কুল: ১,৪৯৫। • বিদ্যালয়ে ভর্তি হওয়া মোট শিক্ষার্থী: ১,৯৭,১৩,৬৮৫ জন- বালক: ৯৬,০৯,১৯৮ জন- বালিকা: ১,০১,০৪,৪৮৭ জন• সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষক: ৩,৮৪,৫১৩ জন- পুরুষ: ১,৩২,৭৩১ জন- নারী: ২,৫১,৭৮২ জন• দেশে গড়ে: ২৯.১ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক রয়েছেন।• প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান- - সর্বাধিক : ঢাকা জেলা (৪,৯৭৫টি) - কম: মেহেরপুর জেলা (৪৫০টি)।• সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান-- সর্বাধিক:চট্টগ্রাম জেলা (২,২৭১টি) - কম: মেহেরপুর জেলা (৩০৯টি)।
উত্তর: - ২০২৫ সাল থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (EPI) শিশুদের জন্য যুক্ত হবে টাইফয়েড ও মশাবাহিত রোগের নতুন দুই টিকা।- টাইফয়েডের জন্য যুক্ত হবে ‘কনজুগেটিভ ভ্যাকসিন’ ও মশাবাহিত রোগের জন্য ‘জাপানিজ এনকেফাইলাইটিস ভ্যাকসিন’।- বর্তমানে EPI’র আওতায় শিশু, কিশোরী ও নারীদের ১১টি মারাত্মক সংক্রামক রোগের বিরুদ্ধে টিকাদান কার্যক্রম চালু রয়েছে।♦ উল্লেখযোগ্য টিকার আবিষ্কারক♦ নাম ও আবিষ্কারক• গুটি বসন্ত ------------ এডওয়ার্ড জেনার• জলাতঙ্ক ও অ্যানথ্রাক্স -- লুই পাস্তুর• পোলিও ------------- - জোনাস এডওয়ার্ড সাল্ক • খাওয়ার পোলিও ------- আলবার্ট সাবিন• যক্ষ্মা ----------------- আলবার্ট ক্যালমিটি ও ক্যামিলি গিওরিন • হেপাটাইটিস বি -------- বারুচ স্যামুয়েল ব্লুমবার্গ• রুবেলা, মাম্পস -------- মরিস হিলেম্যান।♦ বাংলাদেশে ১১টি রোগের টিকা কর্মসূচি- ♦ রোগের নাম ও টিকা চালু• যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার ও হাম → ১৯৭৯ সাল• হেপাটাইটিস-বি → ২০০৩ সাল• হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি → ২০০৯ সাল• হাম ও রুবেলা → ২০১২ সাল• নিউমোনিয়া → ২০১৫ সাল• জরায়ুমুখ ক্যান্সার → ২০২৩ সাল।
উত্তর: - ২৮ জুন ২০২৪ ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। - নির্বাচনে কোনো প্রার্থী ৫০% ভোট না পাওয়ায় ৫ জুলাই ২০২৪ প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা মাসুদ পেজেশকিয়ান ও সাইদ জালিলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। - দ্বিতীয় দফা নির্বাচনে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান ৫৪.৭৬% ভোট পেয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি পান ৪৫.২৪% ভোট। - ৩০ জুলাই ২০২৪ তিনি নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
উত্তর: - ১৪ জুলাই ২০২৪ দেশের প্রথম 'যুদ্ধশিশু' হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির চিঠি পান সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা প্রয়াত পচি বেগমের সন্তান মেরিনা খাতুন। - ৮ সেপ্টেম্বর ২০২২ মেরিনা খাতুন জেলা প্রশাসকের মাধ্যমে 'যুদ্ধশিশু' হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেন। - এ প্রেক্ষাপটে ২৫ এপ্রিল ২০২৪ জামুকার ৮৯তম সভায় মেরিনা খাতুনকে দেশের প্রথম 'যুদ্ধশিশু' হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। - এ স্বীকৃতির ফলে পিতার নাম ছাড়াই তিনি রাষ্ট্রের সকল সুযোগ- সুবিধা ও অধিকার ভোগ করতে পারবেন।
উত্তর: প্রকাশঃ জুলাই ২০২৪প্রকাশকঃ জাতিসংঘের জনসংখ্যা বিভাগশিরোনামঃ Revision of World Population Prospects 2024 প্রতিবেদন অনুযায়ীঃ• জনসংখ্যার ঘনত্বে- - শীর্ষ দেশঃ মোনাকো ( প্রতিবর্গ কি.মি. ২৫,৯২৭ জন)।- সর্বনিম্ন দেশঃ মঙ্গোলিয়া ( প্রতিবর্গ কি.মি. ২ জন)।• জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশঃ ৬ষ্ঠ।• গড় আয়ুতে- - শীর্ষ দেশঃ মোনাকো ( ৮৬.৫০ বছর)।- সর্বনিম্ন দেশঃ নাইজেরিয়া ( ৫৪.৬৩ বছর)।• জনসংখ্যায় বাংলাদেশঃ ৮ম। • জনসংখ্যার শীর্ষ ও সর্বনিম্ন ৫ দেশ- শীর্ষ - সর্বনিম্ন১) ভারত - টুভ্যালু২) চীন - নাউরু ৩) যুক্তরাষ্ট্র - পালাউ ৪) ইন্দোনেশিয়া - সান ম্যারিনো৫) পাকিস্তান - মার্শাল দ্বীপপুঞ্জ। • জনসংখ্যায় সার্কভুক্ত দেশের অবস্থান- ১) ভারত২) পাকিস্তান৩) বাংলাদেশ • জনসংখ্যা বৃদ্ধির হার-সর্বাধিক ওমান ও সবচেয়ে কম চেক প্রজাতন্ত্র ।
উত্তর: প্রকাশ: ৭ জুলাই ২০২৪। (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো -BBS)। প্রতিবেদন অনুযায়ী- • দেশে থ্যালাসেমিয়া রোগের বাহক মোট জনসংখ্যার ১১.৪%। - নারী ১১.২%- পুরুষ ১১.৯%- গ্রামাঞ্চলে ১১.৬%- শহরে ১১%• দেশে মোট হেপাটাইটিস-বি-পজিটিভের বাহক ১.২%। - পুরুষ ১.৩%- নারী ১.১%- গ্রামাঞ্চলে ১%- শহরে ১.৪%
উত্তর: • প্রকাশ: জুন ২০২৪। • প্রকাশক: KNOMAD• প্রতিবেদনের নাম: Migration and Development Brief 40 • প্রতিবেদন অনুযায়ী--• প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ: ভারত (১১৯,৫২৬ মিলিয়ন মার্কিন ডলার)• বাংলাদেশের অবস্থান: ৭ম (২২,১৬৮ মিলিয়ন মার্কিন ডলার)• জিডিপিতে অবদানে শীর্ষ দেশ: টোঙ্গা (৪০.৬%)।