সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

আন্তর্জাতিক বুকার পুরস্কার

উত্তর: - ২৩ মে ২০২৪ ঘোষণা করা হয় ২০২৪ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার।- Kairos উপন্যাসের জন্য ২০২৪ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন লেখক জেনি এরপেনবেক (জার্মানি) ও অনুবাদক মাইকেল হফম্যান। এবারই প্রথম জামার্নির কোনো ব্যক্তি এ পুরস্কার লাভ করে।- ২০০৫ সাল থেকে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার দেওয়া হয় ।- পুরস্কারের অর্থমূল্য ৫০,০০০ পাউন্ড, যা লেখক ও অনুবাদক উভয়কে দেওয়া হয়। 

পুলিৎজার পুরস্কার

উত্তর: - পুলিৎজার পুরস্কারের মাধ্যমে যুক্তরাষ্ট্রভিত্তিক সাংবাদিক ও লেখকদের সম্মাননা দেওয়া হয়।- ৬ মে ২০২৪ ঘোষণা করা হয় ২০২৪ সালের পুলিৎজার পুরস্কার প্রাপ্তদের নাম ।• পাবলিক সার্ভিস : ProPublica• ব্রেকিং নিউজ রিপোর্টিং : Lookout Santa Cruz• তদন্তমূলক প্রতিবেদন : The New York Times• আন্তর্জাতিক প্রতিবেদন : The New York Times• ফিচার রচনা : The New York Times• সমালোচনা : Los Angeles Times

ডিজিটাল লেনদেনের বৈশ্বিক চিত্র

উত্তর: • প্রকাশক : বিশ্বব্যাংক । • অন্তর্ভুক্ত দেশ : ১৫৭টি ।প্রতিবেদন অনুযায়ী — • ডিজিটাল লেনদেনের তালিকায় শীর্ষে ডেনমার্ক ও আইসল্যান্ড । দেশ দু'টির সব মানুষ ডিজিটাল লেনদেনের আওতায় রয়েছে।• ডিজিটাল লেনদেনের তালিকায় সর্বনিম্নে জিবুতি; দেশটিতে এখনো ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালু হয়নি ।• ডিজিটাল লেনদেনে বাংলাদেশের অবস্থান ১০২তম ।• শতভাগ জনগোষ্ঠী ইন্টারনেট ব্যবহার করে, এমন দেশ— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, আইসল্যান্ড ও বাহরাইন।• বাংলাদেশের ১৫ বছরের বেশি বয়সি জনগোষ্ঠীর ৪৫ শতাংশ ডিজিটাল লেনদেনের সঙ্গে যুক্ত।• বাংলাদেশের ৫.৩৫ লাখ মানুষ ডিজিটাল লেনদেন করেন।• বাংলাদেশে প্রাপ্তবয়স্ক ৩৯% মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এর মধ্যে মোবাইলে ইন্টারনেট ৩২% বাকি ৭% ব্রডব্যান্ড ।

বিশ্ব অভিবাসন প্রতিবেদন

উত্তর: প্রকাশ : ৭ মে ২০২৪ (আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-IOM) |  প্ৰতিবেদনের ধরণ : দ্বিবার্ষিক । প্রতিবেদন অনুযায়ী __২০২২ সালে রেমিটেন্স প্রাপ্তিতে ও উৎসে শীর্ষ দেশ।• অভিবাসীদের গন্তব্যে শীর্ষ দেশ : যুক্তরাষ্ট্র।• অভিবাসী পাঠানোয় শীর্ষ দেশ : ভারত । বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠ।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ

উত্তর: বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে ২০২৩ সালে মোট বিদেশি বিনিয়োগ ৩,০০৪.৪০ মিলিয়ন মার্কিন ডলার ।বিনিয়োগে শীর্ষ ১০ দেশঃদেশ -  বিনিয়োগ (মি.মা.ড.)যুক্তরাজ্য - ৬১৩.৯৩নেদারল্যান্ডস - ৩৬৬.৯৬ যুক্তরাষ্ট্র - ৩১৪.৯০চীন - ২৫৯.৫৪দক্ষিণ কোরিয়া - ১৮১.৪৩নরওয়ে - ১৭৬.৮৭সিঙ্গাপুর - ১৬৯.৮১হংকং - ১৫৩.১৮ভারত - ১৩৩.২৪জাপান - ৮২.০৩

দুদকের প্রথম নারী মহাপরিচালক

উত্তর: - দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রথম নারী মহাপরিচালক শিরীন পারভীন । - ৩০ এপ্রিল ২০২৪ তাকে পদোন্নতির মাধ্যমে মহাপরিচালক করা হয় ।- দুদকে প্রেষণে বা পদোন্নতি পেয়ে আটজন মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।- দুদকের প্রথম প্রথম নারী কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন ও প্রথম নারী সচিব খোরশেদা ইয়াসমিন ।

নারী ফুটবল বিশ্বকাপ ২০২৭ অনুষ্ঠিত হবে কোথায়?

উত্তর: ব্রাজিলে (প্রথমবার)।

নবম টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে?

উত্তর: নাজমুল হোসেন শান্ত ।

মেজর লিগ সকারে (MLS) এপ্রিল মাসের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন কে?

উত্তর: লিওনেল মেসি ।

যুক্তরাজ্যে আগাম জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?

উত্তর: ৪ জুলাই ২০২৪।

উত্তর মেসিডোনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?

উত্তর: গোদানা সিলজানভস্কা-দাভকোভা ।

সম্প্রতি বিজ্ঞানীরা সূর্যের কোন রহস্য উন্মোচন করেন?

উত্তর: চৌম্বক ক্ষেত্রের ।

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) ফিলিস্তিনের রাফায় ইসরায়েলের চলমান হামলা বন্ধের আদেশ দেয় কবে?

উত্তর: ২৪ মে ২০২৪

চীনের অত্যাধুনিক রণতরী 'দ্য ফুজিয়ান' প্রথমবারের মতো কবে সমুদ্রে নামে?

উত্তর: ১ মে ২০২৪

১ মে ২০২৪ কোন দেশ স্মার্ট ক্ষেপণাস্ত্র 'সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অব টর্পেডো'র সফল পরীক্ষা চালায়?

উত্তর: ভারত ।

‘টোবোল' কোন দেশের তৈরি সামরিক অস্ত্র?

উত্তর: রাশিয়া ।

৩ মে ২০২৪ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোন দু'টি রাষ্ট্রকে ‘জেনোফোবিক' বলে ঘোষণা করেন?

উত্তর: ভারত ও জাপানকে । (যার অর্থ বিদেশি বা অভিবাসীদের প্রতি ভীতি বা নেতিবাচক মনোভাব)।

১৯ মে ২০২৪ দায়িত্ব পাওয়া ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: মোহাম্মদ মোখবার ।

'কারেম আবু সালেম' সীমান্তে ক্রসিং কোথায় অবস্থিত?

উত্তর: মিসর ও ইসরায়েল

৭ মে ২০২৪ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কোন দেশ?

উত্তর: বাহামাস ।

কতটি দেশ সৌদি আরবের ইলেক্ট্রোনিক ভিসা (ই-ভিসা) সুবিধা লাভ করে?

উত্তর:  ৬৬টি ।

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন ২০২৪ কবে অনুষ্ঠিত হবে?

উত্তর: ৬-৯ জুন ২০২৪।

২২ মে ২০২৪ দায়িত্ব নেওয়া ভিয়েতনামের নতুন প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: তো লাম ।

‘ইজেকশন সিট’ সিস্টেম কী?

উত্তর: আকাশে ভ্রমণকালীন দুর্ঘটনার সময় পাইলট যে উপায়ে নিজেকে রক্ষা করে ।

রিজার্ভের দিক দিয়ে বিশ্বের শীর্ষ কেন্দ্রীয় ব্যাংক কোনটি?

উত্তর: ফেডারেল রিজার্ভ ব্যাংক, যুক্তরাষ্ট্র।

বিশ্বের বৃহত্তম কার্বন ডাই-অক্সাইড শোষণকারী প্ল্যান্ট চালু করে কোন দেশ?

উত্তর:  আইসল্যান্ড ।

২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় কবে আঘাত হানে?

উত্তর: ১০ মে ২০২৪।

বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: নেপাল (বাংলাদেশ তৃতীয়)।[আপডেট : ২৬ মে ২০২৪ পর্যন্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যানগত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে মানুষের গড় আয়ু কত?

উত্তর: ৭১ বছর ৪ মাস ।

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবের 'আন সার্টেন রিগার্ড' বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান কে?

উত্তর: অনসূয়া সেনগুপ্ত (ছবি : দ্য শেমলেস)।