সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম -

উত্তর: স্ফুলিঙ্গ।

২০৩০ সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে -

উত্তর: ২৪ তম।

উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ -

উত্তর: ৯ম

২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম-

উত্তর: 'রিহলা'

জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ-

উত্তর: হাভিয়ের কাবরেরা (স্পেন)।

সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে 'Marine Protected Area' (MPA) ঘোষণা করা হয়েছে কত তারিখে?

উত্তর: ৪ জানুয়ারি, ২০২২।

FAO এর ৩৬ তম সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবে-

উত্তর: ঢাকা, বাংলাদেশ।

মুজিববর্ষের স্মরনিকার নাম-

উত্তর: 'ন্যায়কণ্ঠ'

বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে কত সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে?

উত্তর: ২০২৭

হোয়াইট রাশিয়া নামে পরিচিতো

উত্তর: বেলারুশ।

লিটল রাশিয়া নামে পরিচিতো-

উত্তর: ইউক্রেন।

রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)-

উত্তর: ২৮ ফেব্রুয়ারি ২০২২।

ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে –

উত্তর: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাইওয়ান, জাপান।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আধুনিক সময়ের ‘হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছেন-

উত্তর: ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।

ইউক্রেনের বন্দরে আটকে পড়া জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিকের নাম-

উত্তর: ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

ইউক্রেন অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলাদেশী জাহাজ -

উত্তর: ‘বাংলার সমৃদ্ধি’ (২৯ জন নাবিক নিয়ে)।

ইউক্রেনের অবস্থান-

উত্তর: পূর্ব ইউরোপ

কমলা বিপ্লব কোথায় অনুষ্ঠিত হয়

উত্তর: ইউক্রেনে (২০০৪ সালে)

চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-

উত্তর: ইউক্রেন ও বেলারুশ সীমান্তে

রা‌শিয়া ক‌বে এবং কোন দে‌শের কাছ থে‌কে ক্রি‌মিয়া দখল ক‌রে নেয়?

উত্তর: ২০১৪ সা‌লে ,ইউক্রে‌নের কাছ থে‌কে।

রা‌শিয়া ক‌বে ইউক্রে‌নে সাম‌রিক অভিযান শুরু ক‌রে?

উত্তর: ২৪ ফেব্রুয়া‌রি, ২০২২।

দো‌নেৎস্ক এবং লুহানস্ক ইউক্রে‌নের কোন অঞ্চ‌লে অব‌স্থিত?

উত্তর: পূর্ব ইউক্রে‌নের দনবাস অঞ্চ‌লে।

সর্বপ্রথম রা‌শিয়ার প্রে‌সি‌ডেন্ট ভ্লা‌দি‌মির পু‌তিন ইউক্রে‌নের কোন দু‌টি এলা‌কা‌কে স্বাধীন রা‌ষ্ট্রের স্বীকৃ‌তি দেন?

উত্তর: দো‌নেৎস্ক এবং লুহানস্ক‌।

ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট -

উত্তর: ভলোদিমির ওলেক্সান্দ্রোভিচ জেলেনস্কি

ইউক্রেনের মুদ্রা -

উত্তর: হ্রিভনিয়া

ইউক্রেনের রাজধানী-

উত্তর: কিয়েভ

২০২১ এর GDP'র চূড়ান্ত হিসাব অনুযায়ী কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত ?

উত্তর: ৩.১৭%

২০২১ এর GDP'র চূড়ান্ত হিসাব অনুযায়ী GDP'র প্রবৃদ্ধির হার কত?

উত্তর: ৬.৯৪%

২০২১ এর GDP'র চূড়ান্ত হিসাব অনুযায়ী সেবা খাতের প্রবৃদ্ধির হার কত ?

উত্তর: ৫.৭৩%

২০২১ এর GDP'র চূড়ান্ত হিসাব অনুযায়ী মাথাপিছু আয় কত ?

উত্তর: ২,৫৯১ মা.ড.