সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

যুক্তরাস্ট্রের নিউইয়র্কের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন-

উত্তর: ক্যাথি হকুল

International Year of Glass সাল-

উত্তর: ২০২২ সাল

আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থা এস-৫০০ কোন দেশের তৈরি?

উত্তর: রাশিয়া

তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করে-

উত্তর: ১৫ আগস্ট ২০২১

বর্তমান মন্ত্রিসভার টেকনোক্র্যাট মন্ত্রীর সংখ্যা-

উত্তর: ৩ জন

বর্তমান মন্ত্রিসভার প্রতিমন্ত্রীর সংখ্যা-

উত্তর: ২০ জন

বর্তমান মন্ত্রিসভার মন্ত্রীর সংখ্যা-

উত্তর: ২৬ জন

বর্তমান মন্ত্রিসভার মোট সদস্যা সংখ্যা-

উত্তর: ৪৯ জন

বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্য কোনটি (টাকার অংকে)?

উত্তর: তুলা

জাতিসংঘে বাংলাদেশ উত্থাপিত দৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক প্রস্তাব গৃহীত-

উত্তর: প্রতিরোধযোগ্য অন্ধত্বের শিকার বিশ্বের ১১০ কোটি মানুষকে ২০৩০ সালের মধ্যে চক্ষু স্বাস্থ্য সেবার সুযোগ করে দেবে জাতিসংঘ। এই অঙ্গীকার নিয়েই জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো 'সবার জন্য দৃষ্টি: টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ ত্বরান্বিত করার পদক্ষেপ' শীর্ষক দৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক প্রথম রেজুলেশন। ২৩ জুলাই ২০২১ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে 'ফ্রেন্ডস অব ভিশনের' পক্ষে প্রস্তাবটি উত্থাপন করেন জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।

নতুন ছয়টি আমন ধানের জাত উদ্ভাবন-

উত্তর: দীর্ঘ ১০ বছর ধরে একাধারে চেস্টার পর খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারাম্পুর গ্রামের কৃষক অরুণা সরকার আমন ধানের ৬টি জাত উদ্ভাবন করেন-আলো ধান, লোকজ ধান, অরুনি ধান, গঙ্গা ধান, মৈত্রী ধান ও লক্ষীভোগ ধান।

শিশুদের জলবায়ু ঝুঁকি সুচক-২০২১

উত্তর: প্রকাশঃ ১৯ আগস্ট ২০২১প্রকাশকঃ জাতিসংঘ শিশু তহবিল (UNICEF)প্রতিবেদনের শিরোনামঃ Children`s Climate Risk Indexসবচেয়ে ঝুঁকিপুর্ণ দেশঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রকম ঝুঁকিপুর্ণ দেশঃ আইসল্যান্ডবাংলাদেশের অবস্থান: ১৫তম

প্রাচীন মাচুপিচু স্থাপনা আরো প্রাচীন-

উত্তর: লাতিন আমেরিকার দেশ পেরুর ঐতিহাসিক স্থাপনা মাচুপিচু ইনকা সভ্যতার প্রাচীন নিদর্শন। রেডিওকার্বন প্রযুক্তি ব্যাবহার করে বিজ্ঞানীরা বলেছে এটি চৌদ্দশত শতাব্দীর। এর আগে বিজ্ঞানীরা ঘোষণা দিয়েছিল এটি ষোড়শ শতাব্দীর।

প্রাচীনতম মরুভূমির নাম-

উত্তর: নামির মরুভূমি। যার অবস্থান অ্যাঙ্গোলার দক্ষিণাঞ্চল ও নামিবিয়ার উত্তরাঞ্চলের মধ্যবর্তী।

মেজর ধ্যান চাঁদ খেলরত্ন কি-

উত্তর: মেজর ধ্যান চাঁদ খেলরত্ন (পূর্বে রাজীব গান্ধী খেলরত্ন) ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক ক্রীড়া সম্মান। পুরস্কারটি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামাঙ্কিত। ৬ আগস্ট ২০২১ সালে এর নতুন নামকরণ করা হয় ভারতীয় হকির জাদুকর ধ্যান চাঁদ এর নামে।

বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনাঃ ২০২১

উত্তর: প্রতিবেদন শিরোনামঃ World Trade Statistical Review 2021 প্রকাশকঃ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)১৯৯৫ সালের ১ জানুয়ারি বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য। ✔ বিশ্বে রপ্তানি শীর্ষ দেশ- চীন ✔ আমদানিতে শীর্ষ দেশ-যুক্তরাষ্ট্র ✔ পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ- চীন ✔ একক দেশ হিসেবে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ- তৃতীয় ✔ একক দেশ হিসেবে তৈরি পোশাক আমদানিতে শীর্ষে- যুক্তরাষ্ট্র ✔ একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ- চীন ✔ একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে শীর্ষে- যুক্তরাষ্ট্র ✔ একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে বাংলাদেশ- ষষ্ঠ ✔ বিশ্বে আমদানিতে বাংলাদেশের অবস্থান- ৪৯তম।

বঙ্গবন্ধুকে নিবেদিত নির্বাচিত একশ বাংলা কবিতার হিন্দি অনুবাদ বইয়ের অনুবাদক-

উত্তর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদীবিস্তারিত দেখুন দ্যা ডেইলি স্টার।

'আগস্ট ১৯৭৫' কি-

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরের ঘটনা নিয়ে নিমির্ত চলচিত্র। পরিচালক সেলিম খান।

'মুজিব আমার পিতা' কি-

উত্তর: ৫০ মিনিটের এনিমেশন চলচ্চিত্র। পরিচালক সোহেল মোহাম্মদ রানা।

Home in the World: A Memoir -

উত্তর: অমর্ত্য সেনের স্মৃতিকথা। প্রকাশ ৮ জুলাই ২০২১।

একাত্তরের মুক্তিযুদ্ধের বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সাইমন ড্রিং মারা গেছেন-

উত্তর: ১৬ জুলাই ২০২১  Tanks Crush Revolt in Pakistan শিরোনামে সংবাদটি The Daily Telegraph প্রত্রিকায় প্রকাশিত হয় ৩০ মার্চ ১৯৭১ সালে। মুক্তিযুদ্ধের সংক্রান্ত বহির্বিশ্বে এটি প্রথম সংবাদ। বিস্তারিত দেখুন প্রথম-আলো

মিয়ানমারে আসিয়ানের বিশেষ দ্রুত-

উত্তর: আরিয়ান ইউসুফ (ব্রুনাই), দায়িত্ব গ্রহণ করেণ-৪ আগস্ট ২০২১

সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের প্রথম রাষ্ট্রদ্রুত-

উত্তর: আমির হাইক, দায়িত্ব গ্রহণ করেন ২৫ জুলাই ২০২১

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) এর বর্তমান প্রেসিডেন্ট-

উত্তর: কলেন ভিক্সেন কেলাপিল (বতসোয়ানা); দায়িত্ব গ্রহণ করেন ২৩ জুলাই ২০২১।

জাতিসংঘের UNCTAD এর মতে দারিদ্র্য শূন্যে আনতে বাংলাদেশকে খরচ করতে হবে -

উত্তর: ৮ হাজার ৬০০ কোটি ডলার।বিস্তারিত প্রথম-আলো দেখুন।

আন্তজার্তিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এর বর্তমান মহাসচিব-

উত্তর: হুয়ান কার্লোস সালাজার(কলম্বিয়া), দায়িত্ব গ্রহণ করেন ১ আগস্ট ২০২১।

আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রীর দায়িত্ত গ্রহণ করেন-

উত্তর: আবদুল কাইয়ুম নিয়াজী, ৪ আগাস্ট ২০২১

অলিম্পিক গেমসে আবার ক্রিকেট যুক্ত হবে কবে-

উত্তর: ২০২৮ সালে।

বিদিশের মাটিতে কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম একসঙ্গে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজ জয় লাভ করে-

উত্তর: জিম্বাবুয়ে

লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হন-

উত্তর: Paris Saint Germain (PSG)