সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

জিআই সনদ পেল দেশের আরও ৬ পণ্য-

উত্তর: ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে স্বীকৃতি পেল ছয়টি পণ্য। সেগুলো হলো ঢাকাই মসলিন, রাজশাহীর সিল্ক, রংপুরের শতরঞ্জি, নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুরের কাটারিভোগ ও বাংলাদেশি কালিজিরা।

ইঙ্গিত
আজ বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে জিআই সনদপত্র তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ নিয়ে মোট নয়টি পণ্য জিআই হিসেবে স্বীকৃতি পেল। বাকি তিনটি হলো ইলিশ, জামদানি ও চাঁপাইনবাবগঞ্জের
ক্ষীরশাপাতি আম।
♋ জিআই স্বীকৃতির মাধ্যমে বিশ্ববাজারে এসব পণ্যের চাহিদা বাড়বে। রপ্তানিও বাড়বে। একই সঙ্গে এসব পণ্যের দাম বাড়বে ৩০ শতাংশ পর্যন্ত। ফজলি আম ও বাগদা চিংড়ি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
সোর্সঃ প্রথমআলো, ১৭-০৬-২০২১
প্রস্তাবিত 'পাট জাদুঘর ও বঙ্গবন্ধু বস্ত্র' করা হবে-

উত্তর: নারায়গঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার তারাবো শহরে।

SDG অর্জন সূচক-২০২১ বাংলাদেশের অবস্থান-

উত্তর: ১০৯ তম।

সুন্দরবন নিয়ে আপডেট তথ্য-

উত্তর: বাঘের সংখ্যা-১১৪ [ ২০১৮ সালের শুমারিতে]কার্বন মজুতের পরিমাণ- ২০১৯ সালে ১৩৯ মিলিয়ন টন প্রধানমন্ত্রী জানান, জীববৈচিত্র্যের আধার সুন্দরবনে এখন ৩৩৪ প্রজাতির উদ্ভিদ, ১৬৫ প্রজাতির শৈবাল, ১৩ প্রজাতির অর্কিড এবং ৩৭৫ প্রজাতির বন্য প্রাণী পাওয়া যায়। বন্য প্রাণীর মধ্যে ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরীসৃপ, ৮ প্রজাতির উভচর, ৩১৫ প্রজাতির পাখি, ২১০ প্রজাতির মাছ, ২৪ প্রজাতির চিংড়ি, ১৪ প্রজাতির কাঁকড়া আছে। সুন্দরবনের গাছপালা ও বন্য প্রাণিকুলকে রক্ষার জন্য বনকর্মীদের যুগোপযোগী করে তুলে এদের সংখ্যা বৃদ্ধির পদক্ষেপের কথাও জানান সরকারপ্রধান। ২০১৭ সালে বন্য প্রাণী অভয়ারণ্য এলাকা সম্প্রসারণ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে সুন্দরবনের প্রায় ৫৩ শতাংশ এলাকা অভয়ারণ্যের অন্তর্ভুক্ত।সোর্সঃ প্রথম আলো, ১৬-০৬-২০২১, সংসদে মাননীয় প্রধানমন্ত্রী 

চীনের ক্রমবর্ধমান Belt & Road Initiative (BRI) প্রকল্পের প্রভাব মোকাবেলায় G-7 কি পরিকল্পনা গ্রহণ করেছে?

উত্তর: Build Back Better World (B3W) নামে অবকাঠামো সহায়তা পরিকল্পনা গ্রহণ করেছে

ইঙ্গিত
জি-৭ এর পূর্ণাঙ্গ রূপ হল গ্রুপ অফ সেভেন, বা সাতটি দেশের দল। বিশ্বের তথাকথিত উন্নত অর্থনীতির সাতটি বড় দেশ ও একটি সংস্থা নিয়ে এই জোট গঠিত। 

জোটের সদস্য দেশ হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ।

রাশিয়া ১৯৯৮ সালে এই জোটে যোগ দিলে সেটা জি-৮ হয়েছিল। তবে ক্রিমিয়া দখল করার কারণে ২০১৪ সালে রাশিয়া বাদ পড়ে যায়।

চীন একটি বড় অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও তারা কখনও এই জোটের সদস্য ছিল না।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সাধারণত জোটের সম্মেলনে উপস্থিত থাকেন। এ বছর, ভারত, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

জি-৭ -এর এবারের সম্মেলন ইংল্যান্ডের কর্নওয়ালে শুক্রবার ১১ই জুন থেকে রোববার ১৩ই জুন পর্যন্ত চলছে।

পরবর্তী ৪৮তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হবে: জার্মানিতে, ২০২২ সালে।

যুক্তরাষ্ট্রের ২৪৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম ফেডারেল বিচারক হলেন-

উত্তর: জাহিদ কুরাইশি

ইঙ্গিত
তিনি একজন পাকিস্তানি বংশোদ্ভূত ও রাজ্যের ডিসট্রিক্ট জাজ হিসেবে দায়িত্ব পালন করবেন নিউ জার্সিতে
বিশ্বের সবচেয়ে দামি আম এর নাম কি?

উত্তর: ‘সূর্যডিম’

ইঙ্গিত
খাগড়াছড়ির কৃষক হ্ল্যাশিংমং চৌধুরী বাংলাদেশে প্রথম এই আম চাষ করেন।
‘অপারেশন ট্রোজান শিল্ড’ কি?

উত্তর: এফবিআইয়ের আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের ধরার অপারেশন।

ইঙ্গিত
বিশ্বজুড়ে ৮০০ জনের বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পাতা ফাঁদে পা দিয়ে ধরা পড়েছেন তারা। সোর্সঃ প্রথম আলো, ০৯-০৬-২০২১
'অরণ্য নগরী' কোথায়?

উত্তর: সিঙ্গাপুরের

ইঙ্গিত
দ্য তেনগা প্রজেক্ট নামের এই আলোচিত প্রকল্পটি। ৭ হাজার হেক্টর জমির উপর তৈরি করা হবে ৪২ হাজার ঘর-বাড়ি। অক্সিজেনের ভরপুর শহরের প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ফরেস্ট সিটি অর্থ্যাৎ ‘অরণ্য নগরী’। নামেই শহর। আদতে জঙ্গল। আবার নাগরিক সব সুবিধাও থাকবে। থাকছে না কোনও যান্ত্রিক গাড়ি,শব্দদূষণ বা কারখানার ধোঁয়া।
দ্বিতীয় মেয়াদে -জাতিসংঘের মহাসচিব হচ্ছেন

উত্তর: গুতেরেস

ইঙ্গিত
৭২ বছর বয়সী পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট গুতেরেস ২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে হত্যা করার জন্য কত জন খেতাব হারালেন?

উত্তর: ৪ জন

ইঙ্গিত
বর্তমানে-
বীরপ্রতীক- ৪২৪ জন
বীরবিক্রম- ১৭৪ জন
বীরউত্তম- ৬৭ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৮ জন)
বীরশ্রেষ্ঠ- ০৭ জন
মোট খেতাবধারী- ৬৭২ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৭৩ জন)
খেতাব বাতিল হওয়ারা হলেন- লে. কর্ণেল শরিফুল হক ডালিম (বীর উত্তম গেজেট নং-২৫), লে. কর্ণেল এস এইচ এম এইচ এম বি নুর চৌধুরী (বীর বিক্রম গেজেট নং-৯০), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক গেজেট নং-২৬৭), নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক গেজেট নং-৩২৯)।

নোটঃ  মেজর জামিল মুক্তিযোদ্ধা্র জন্য খেতাব পাননি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে বাঁচানোর চেষ্টা করার কারনে। 

সোর্সঃ বাংলাভিশন নিউজ
ইউনেস্কোর সাংস্কৃতিক বৈচিত্র্য শীর্ষক ২০০৫ কনভেনশনের আন্তঃরাষ্ট্রীয় কমিটিতে ২০২১-২০২৫ মেয়াদে প্রথমবারের নির্বাচিত হল

উত্তর: বাংলাদেশ ।

ইঙ্গিত
গত ১ থেকে ৪ জুন ২০২১ এ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত কনভেনশনের সদস্য রাষ্ট্রের অষ্টম সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সর্বসম্মতিক্রমে এশিয়া ও প্যসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ নির্বাচিত হয়।ইউনেস্কোতে সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রের কর্মকাণ্ড সমন্বিত হয় ২০০৫ কনভেনশনের মাধ্যমে.সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রে ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরষ্কার- প্রথমবারের মত আগামী নভেম্বর ২০২১ এ অনুষ্ঠেয় ইউনেস্কোর ৪১তম সাধারণ সভায় প্রদান করা হবে ।
ফেসবুক আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কত বছরের জন্য নিষিদ্ধ করে?

উত্তর: ২ বছর

ইঙ্গিত
নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৭ জানুয়ারি, ২০২১ ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। ওইদিন থেকে দুই বছরের জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বর্তমানে ঘোষিত মোট স্থলবন্দরের সংখ্যা-

উত্তর: ২৫ টি।

ইঙ্গিত
সর্বশেষ ঘোষিত স্থলবন্দর (২৫তম): মুজিবনগর স্থল কাস্টমস স্টেশন। অবস্থান: মাঝপাড়া, মুজিবনগর, মেহেরপুর। স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয়: ২৭ মে, ২০২১।
চীনের কয়টি প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করা হয়?

উত্তর: ৫৯টি

ইঙ্গিত
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় ছিল চীনের ৩১টি প্রতিষ্ঠান। এখন সেটা বেড়ে হবে ৫৯টি। এর মধ্যে চীনের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েও রয়েছে। বাইডেনের নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে। তথ্য সুত্রঃ প্রথমআলো, ০৪-০৬-২০২১
চীনের দ্বিতীয় করোনার টিকা হিসেবে ডব্লিউএইচওর অনুমোদন দিয়েছেন-

উত্তর: সিনোভ্যাক কোম্পানির টিকা

ইঙ্গিত
এর আগে গত ৭ মে চীনের আরেক কোম্পানি সিনোফার্মের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি অধিকারকর্মী মালালা ইউসুফজাই ব্রিটিশ কোন ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন?

উত্তর: ভোগ

ইসরাইলের নতুন প্রেসিডেন্ট-

উত্তর: হেরজোগ

বাংলাদেশি পাসপোর্টের এক ধাপ উন্নতি-

উত্তর: শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগিয়ে ১০০তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।

ইঙ্গিত
খন বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন। গত মঙ্গলবার প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এক যুগের বেশি সময় ধরে এ বিষয়ে গবেষণা ও সূচক প্রকাশ করে আসছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনারস। এই সূচকে গতবার বাংলাদেশের পাসপোর্ট ছিল ১০১তম অবস্থানে। এবারের তালিকায় মোট ১১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থা ১০০তম। এবার বাংলাদেশের সঙ্গী লেবানন ও সুদান।
D-8 এর আগামী ২ বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্বে থাকবে কে?

উত্তর: বাংলাদেশ

ইঙ্গিত
• গতকাল ৮ এপ্রিল, ২০২১ তারিখে ১০ম সম্মেলন অনুষ্ঠিত হল ভার্চুয়ালি। সম্মেলনের স্থান- ঢাকা, বাংলাদেশ। 
• এবারের সম্মেলনে 'ঢাকা ঘোষণা ২০২১' এবং ডি-৮ দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে আগামি ১০ বছরের রূপরেখা গৃহীত হয়েছে। 
এবারের সম্মেলনে প্রথমবারের মত অনুষ্ঠিত হয় ডি-৮ ইয়ুথ সামিট। 
একনজরে ডি-৮ এর সদস্য দেশগুলো- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তুরস্ক।
একনজরে ডি-৮ সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা-
বাংলাদেশ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মিশর- রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ সিসি
ইন্দোনেশিয়া- রাষ্ট্রপতি জোকো উইডোডো
ইরান- রাষ্ট্রপতি হাসান রুহানি
মালয়েশিয়া- প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন
নাইজেরিয়া- রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারি
পাকিস্তান- প্রধানমন্ত্রী ইমরান খান
তুরস্ক- রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোয়ান
সুত্রঃ কালেরকণ্ঠ (৯ এপ্রিল, ২০২১)

বিশ্ব পরিবেশে বাংলাদেশের অবস্থান-

উত্তর:  মানব উন্নয়ন সূচক 133  মানবসম্পদ সূচক 123  মেধাসম্পদ সূচক 124  বায়ু দূষণে- ১ম  বন্যার ঝুঁকিতে- ১ম  জলবায়ু তহবিল গঠনে- ১ম  অভ্যন্তরীণ জলবায়ু শরণার্থীতে- ২য়  পরিবেশ বিপর্যয়ে- ২য়  ঝড়ের ঝুঁকিতে- ২য়  জলবায়ু শরণার্থীতে- ৩য়  জলবায়ু ঝুঁকিতে- ৭ম  দুর্যোগে- ৯ম  উষ্ণতায় সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে- ১০ম

ইঙ্গিত
Source: View for GK group
অর্থনৈতিক সমীক্ষা-২০১৯

উত্তর: ০১. জনসংখ্যা (২০১৮, প্রাক্কলিত) – ১৬ কোটি ৩৭ লক্ষ (১৬৩.৭ মিলিয়ন) ০২. জনসংখ্যা বৃদ্ধির হার, ২০১৭ – ১.৩৭% ০৩. পুরুষ-মহিলা অনুপাত, ২০১৭ – ১০০.২ঃ ১০০

ইঙ্গিত

০৪. জনসংখ্যার ঘনত্ব/বর্গ কিমি – ১১০৩ জন
০৫. স্থূল জন্মহার (১০০০ জনে) – ১৮.৫ জন
০৬. স্থূল মৃত্যুহার (১০০০ জনে) – ৫.১ জন
০৭. এক বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার (১০০০ জনে) – ২৪ জন
০৮. প্রত্যাষিত গড় আয়ুষ্কাল, ২০১৭ – ৭২ বছর
(পুরুষ – ৭০.৬ বছর ও মহিলা – ৭৩.৫ বছর)
০৯. ডাক্তার ও জনসংখ্যার অনুপাত – ১ঃ ১৭২৪ জন
১০. স্বাক্ষরতার হার, ২০১৭ – ৭২.৩%
(পুরুষ – ৭৪.৩% ও মহিলা – ৭০.২%)
১১. দারিদ্র্যের হার – ২১.৮%
১২. চরম দারিদ্র্যের হার – ১১.৩%
১৩. চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় (মা: ডলারে) – ১৯০৯ মা. ড.
১৪. চলতি মূল্যে মাথাপিছু জিডিপি (মা: ডলারে) – ১৮২৭ মা. ড.
১৫. স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার – ৮.১৩%
১৬. মোট শ্রমশক্তির শতকরা হারঃ
(ক) কৃষি – ৪০.৬%
(খ) শিল্প – ২০.৪%
(গ) সেবা – ৩৯%
১৭. মূল্যস্ফীতি গড় (জুলাই-মার্চ, ২০১৯)­ – ৫.৪৪%
১৮. মোট ব্যাংকের সংখ্যা – ৫৯ টি
ক. রাষ্ট্র মালিকানাধীন – ০৬ টি
খ. বিশেষায়িত – ০৩ টি
গ. বেসরকারি – ৪১ টি
ঘ. বৈদেশিক – ০৯ টি
ঙ. আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক বহির্ভূত) – ৩৪ টি
১৯. খাত সমূহের অবদানঃ
ক. কৃষি- ১৩.৬০%
খ. শিল্প- ৩৫.১৪%
গ. সেবা- ৫১.২৬%
২০. বর্তমানে বিদ্যুত সবিধার আওতায় এসেছে দেশের মোট জনগনের – ৯৩%।
২০১৯-২০ অর্থবছরে বাজেট-

উত্তর: ভালো করে মাথায় ঢুকাবেন---

ইঙ্গিত
০১. ২০১৯-২০ অর্থবছরে বাজেট – ৪৮তম
০২. বাংলাদেশে অন্তর্বর্তীকালীন বাজেটসহ মোট বাজেট – ৪৯তম [১৯৯৬-৯৭ সহ]
০৩. বাংলাদেশে অর্থবছর মোট – ৪৯টি
০৪. একই সাথে ২ অর্থবছরের বাজেট উত্থাপিত হয় – ১৯৭২ সালে (১৯৭২-৭৩ ও ১৯৭৩-৭৪ অর্থবছরের বাজেট পেশ হয়)
০৫. প্রথমবারের মত প্রধানমন্ত্রী হিসেবে বাজেট উত্থাপন করেন – শেখ হাসিনা (২০১৯-২০ বাজেট)
০৬. অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের – ১ম বাজেট (বর্তমান সরকারের – ১১তম বাজেট)
০৭. বাজেট পেশ করেন – অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
০৮. ২০১৯-২০ বাজেট উত্থাপিত হয় – ১৩ জুন ২০১৯, রোজ বৃহস্পতিবার
০৯. ২০১৯-২০ বাজেটের স্লোগান‌ – "সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের"
১০. ২০১৯-২০ বাজেট পাশ হয় – ৩০ জুন,২০১৯
১১. ২০১৯-২০ বাজেট কার্যকর হয় – ১ জুলাই, ২০১৯
১২. বাজেটের অর্থবছর – ১ জুলাই থেকে ৩০ জুন
১৩. মোট বাজেট – ৫,২৩,১৯০ কোটি টাকা
১৪. সামগ্রিক আয় – ৩,৮১,৯৭৮ কোটি টাকা
১৫. সামগ্রিক ঘটতি (অনুদানসহ) – ১,৪১,২১২ কোটি টাকা
১৬. সামগ্রিক ঘাটতি (অনুদান ব্যতীত) – ১,৪৫,৩৮০ কোটি টাকা
১৭. মোট রাজস্ব আয় – ৩,৭৭,৮১০ কোটি টাকা
১৮. বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) – ২,২,৭২১ কোটি টাকা
১৯. জিডিপি প্রবৃদ্ধির হার – ৮.২%
২০.মুদ্রাস্ফীতির লক্ষ্য – ৫.৫%
২১. ভ্যাটের স্তর – ৪ টি [৫%, ৭.৫%, ১০% ও ১৫%]
২২.ভ্যাট নাই – ৫০ লাখ টাকা পর্যন্ত লেনদেনে
২৩. নতুন ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন কার্যকর হবে – ১জুলাই ২০১৯ থেকে
২৪. মাথাপিছু বরাদ্দ – ৩২,৩৫৫ টাকা
২৫. মাথাপিছু আয় (প্রক্ষেপন) – ২,১৭৩ ডলার
২৬. মাথাপিছু ঘাটতি – ৮,৯৯০ টাকা
২৭. মুক্তিযুদ্ধ ভাতা – ১২,০০০ টাকা
২৮. ব্যয়ের খাতঃ♣♣♣
(ক) জনপ্রশাসন খাতে – ৯৬,৪৭০ কোটি (মোট বাজেটের ১৮.৫%)
(খ) শিক্ষা ও প্রযুক্তি খাতে – ৭৯,৪৮৬ কোটি টাকা (মোট বাজেটের ১৫.২%)
(গ) পরিবহন ও যোগাযোগ খাতে – ৬৪,৮২০ কোটি টাকা (মোট বাজেটের ১২.৪%)
২৯. আয়ের খাতঃ♣♣♣
(ক) মূল্য সংযোজন কর (VAT) – ১,২৩,০৬৭ কোটি টাকা (মোট বাজেটের ২৩.৫%)
(খ) আয় ও মুনাফা থেকে কর – ১,১৩,৯১২ কোটি টাকা (মোট বাজেটের ২১.৮%)
(গ) সম্পূরক শুল্ক – ৪৮,১৫৩ কোটি টাকা (মোট বাজেটের ৯.২%)
৩০. করমুক্ত আয়সীমাঃ
(ক) সাধারণ ব্যক্তির আয়সীমা – ২,৫০,০০০ টাকা
(খ) মহিলা ও ৬৫ বছরের উর্ধ্ব ব্যক্তি – ৩,০০,০০০ টাকা
(গ) প্রতিবন্ধী ব্যক্তি করদাতা – ৪,০০,০০০ টাকা
(ঘ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযুদ্ধা – ৪,২৫,০০০ টাকা।
(সংগৃহীত)
এ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত করোনা ভ্যাকসিনঃ

উত্তর: ♦ স্পুটনিক- ভি ( রাশিয়া) ♦ বায়োএনটেক - ফাইজার ( জার্মানি) ♦ মর্ডানা ( যুক্তরাষ্ট্র) ♦ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ( অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সুইডিশ-ব্রিটিশ কোম্পানি) ♦ সিনোফার্ম ( চীন) ♦ সিনোভেক ( চীন) ♦ কোভ্যাকসিন ( DW) ( ভারত)

ইঙ্গিত
Source: zakir bcs
কমনওয়েলথের ২৬ তম সম্মেলন হবে-

উত্তর: ২০২১ সালের জুন মাসে রুয়ান্ডার রাজধানী কিগালিতে

(কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারী ২০২১ - বাংলাদেশ অংশ থেকে) বুড়িমারী স্থলবন্দর দেশের ১ম ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় আসে-

উত্তর: ২৭ ডিসেম্বর ২০২০।

ইঙ্গিত
--আরও কিছু গুরুত্তপুর্ন তথ্য----
❖ বাংলাদেশের প্রথম শরিয়াহ ভিত্তিক ইসলামী বন্ড সুকুকের নিলাম অনুষ্ঠিত হয়
→ ২৮ ডিসেম্বর ২০২০।
❖ ঔষধ প্রশাসন অধিদপ্তর গ্লোব বায়ােটেকের 'BANGAVAX'র ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি দেয়
→ ২৮ ডিসেম্বর ২০২০।
❖ জাতীয় অর্থনৈতিক পরিষদের (NEC) সভায় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়
→ ২৯ ডিসেম্বর ২০২০।
❖ বরগুনা সদরে দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হয়
→ ৩১ ডিসেম্বর ২০২০ (নাম - বঙ্গবন্ধু নৌকা জাদুঘর)।
❖ বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম মারা যান
→ ০২ জানুয়ারি ২০২১।
❖ স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন মারা যান
→ ০৩ জানুয়ারি ২০২১।
❖ বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর অক্সফোর্ড - অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার অনুমোদন দেয়
→ ০৭ জানুয়ারি ২০২১।
❖ সাবেক প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সাবেক সাংসদ খালেদুর রহমান টিটো মারা যান
→ ১০ জানুয়ারি ২০২১।
❖ ভারত থেকে পাঠানো করোনা টিকা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়
→ ২১ জানুয়ারি ২০২১ (২০ লাখ টিকা)।
❖ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় করোনাভাইরাস পরীক্ষার এন্টিবডি টেস্টের অনুমতি দেয়
→ ২৪ জানুয়ারি ২০২১।
❖ বাংলাদেশে করােনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়
→ ২৭ জানুয়ারি ২০২১।
❖ ১৯ জানুয়ারি ২০২০ দেশের দ্বিতীয় স্যাটেলাইট প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়োগ পায়
→ PricewaterhouseCoopers (PwC)।
❖ উৎক্ষেপিতব্য দ্বিতীয় স্যাটেলাইটের নাম হবে
→ বঙ্গবন্ধু স্যাটেলাইট-২।
❖ দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপন করা হবে
→ ২০২৩ সালে।
❖ বর্তমানে ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য
→ ৪টি।
❖ দেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য
→ ঢাকাই মসলিন (স্বীকৃতি - ২৮ ডিসেম্বর ২০২০)।
❖ বাংলাদেশ সরকার এ পর্যন্ত পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে
→ ৮টি।
❖ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল
→ ২০২১-২০২৫ সাল।
❖ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় হবে
→ ৬৪,৯৫,৯৮০ কোটি টাকা।
❖ 'আদমশুমারি ও গৃহগণনা'র বর্তমান নাম
→ জনশুমারি ও গৃহগণনা।
❖ 'আদমশুমারি ও গৃহগণনা'- এর নাম পরিবর্তন করে 'জনশুমারি ও গৃহগণনা' করা হয়
→ ২০১৩ সালের পরিসংখ্যান আইন অনুযায়ী।
❖ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় যত বছর পর পর
→ ১০ বছর।
❖ দেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে
→ ২৫-৩১ অক্টোবর ২০২১।
❖ প্রথম ইসলামী বন্ড সুকুক যে নামে ইস্যু করা হয়
→ ইজারা সুকুক।
❖ ১ জানুয়ারি ২০২১ যে দুটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়
→ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।
❖ জানুয়ারি ২০২১ পর্যন্ত পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে
→ ১০টি ব্যাংক।
❖ এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড এর বর্তমান নাম
→ গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।
❖ বাংলাদেশে যে টিকা দিয়ে করােনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়
→ কোভিশিল্ড।
❖ দেশের ১ম মহাকাশ অবলোকন কেন্দ্র স্থাপিত হবে
→ ভাঙা, ফরিদপুর।
❖ ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি যে দেশে চা রপ্তানি করে
→ পাকিস্তান (২য় - সংযুক্ত আরব আমিরাত)।
❖ ২০ জানুয়ারি ২০২১ পুলিশের যে থানাটি উদ্বোধন করা হয়
→ ঈদগাঁও থানা (কক্সবাজার)।
❖ ১৯ জানুয়ারি ২০২১ পুলিশের যে থানাটি উদ্বোধন করা হয়
→ ভাসানচর থানা (হাতিয়া, নোয়াখালী)।
❖ দেশে বর্তমানে নিবন্ধিত সিমেন্ট কোম্পানির সংখ্যা
→ ৭৬টি।
❖ বর্তমানে দেশে বিসিক (BSCIC) শিল্পনগরী রয়েছে
→ ৭৬টি ( সূত্র : শিল্পমন্ত্রী - ১৯ জানুয়ারি ২০২১)।
❖ ঢাকা মহানগরে নির্মাণাধীন মেট্রোরেলের নিরাপত্তার জন্য পুলিশের নতুন ইউনিটের নাম
→ Mass Rapid Transit (MRT) পুলিশ ইউনিট।
❖ বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL) যে বিভাগের অধীনে
→ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের।
❖ প্রতিটি গ্রামে আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ সংশ্লিষ্ট "আমার গ্রাম আমার শহর" প্রকল্পটির স্বপ্নদ্রষ্টা
→ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
❖ দেশের ১ম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের নাম
→ 'মুজিব আমার পিতা' (পরিচালক - সোহেল মোহাম্মদ রানা)।
❖ করোনাভাইরাস ধ্বংসকারী ন্যাজাল স্প্রে উদ্ভাবনের দাবি করেছেন
→ বাংলাদেশী গবেষকরা (নাম - বঙ্গোসেইফ ওরো ন্যাজাল স্প্রে)।
❖ বাংলাদেশের পাসপোর্ট হাতে থাকলে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবে বিশ্বের
→ ৪১টি দেশ।
The Economist Intelligence Unit (EIU)'র ডেমোক্রেসি ইনডেক্স-২০২০ য়ে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর: উঃ ৭৬তম ; শীর্ষ দেশ - নরওয়ে ; সর্ব নিন্ম- উত্তর কোরিয়া

ইঙ্গিত
-- আরও কিছু গুরুত্তপুর্ন প্রশ্ন---
২.করোনাভাইরাসের মহামারির মধ্যে আন্তর্জাতিক ভ্রমণ সহজ করতে প্রথমবারের মতো ‘টিকার সনদ’ দেওয়া শুরু করেছে কোন দেশ?
উঃআইসল্যান্ড
৩.সম্প্রতি ইউরোপের কোন দেশে বাংলাদেশের কাছে ৫ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা চেয়েছে?
উঃ হাঙ্গেরি
৪.অল্প সময়ে তিনটি ক্যারোলিনা রিপার মরিচ খেয়ে কে গিনেস বুকে চতুর্থবারের মতো নাম লিখিয়েছেন?
উঃ মাইক জ্যাক
৫.কত সালে মরিচের ঝাল পরিমাপের জন্য যুক্তরাষ্ট্রের রসায়নবিদ উইলবার স্কোভিল এসএইচইউ স্কেল উদ্ভাবন করেন?
উঃ ১৯১২ সালে
৬.ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে বাসমতি চালের নিবন্ধনের সুযোগ পেল কোন দেশ?
উঃ পাকিস্তান
৭.বিশ্বে গত ১০ বছরে বিজ্ঞানভিত্তিক প্রকাশনার সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে কোন দেশ?
উঃ যুক্তরাষ্ট্র‍ ; দ্বিতীয়- চীন এবং তৃতীয়- ভারত
৮.প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদন অনুয়ায়ী বিশ্বের সবচেয়ে বড় তৈরীকৃত ড্রোনের নাম কি?
উঃ ‘র‌্যাভ এক্স’ ড্রোনটি ৮০ ফিট লম্বা এবং ১৮ ফিট উঁচু।
৯.'Corruption Perceptions Index (CPI) ২০২০’ অনুযায়ী,দূর্নীতির নিন্মক্র‍মের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১২তম ; উচ্চক্রমে- ১৪৬ তম
সবচেয়ে কম দূর্নীতিগ্রস্থ দেশ - ডেনমার্ক ও নিউজিল্যান্ড; সবচেয়ে বেশি দূর্নীতিগ্রস্থ দেশ - সোমালিয়া ও দক্ষিণ সুদান।
সাম্প্রতিক আপডেট গুলো জেন নিনঃ

উত্তর: ♦ সামরিক শক্তি রেংকিং 2021 অনুযায়ী বাংলাদেশের অবস্থান - ৪৫তম♦ সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র ♦ সামরিক শক্তিতে বিশ্বের সর্বনিম্ন দেশ - ভুটান ♦ গণতন্ত্র প্রতিবেদন 2020 এ বিশ্বের শীর্ষ দেশ -ডেনমার্ক ♦ উদার গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান - ১৫৪ তম♦ নির্বাচনে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান -১৩৯তম♦ হেনলি পাসপোর্ট সূচকে ২০২১ এ বাংলাদেশের অবস্থান - ১০১ তম♦ বাংলাদেশ বিশ্বের যে কয়টি দেশে ভিসামুক্ত চলাচল করতে পারবে -৪১ টি দেশে♦ সম্প্রতি মধ্য এশিয়ার যে দেশটি মৃত্যুদণ্ড বিলুপ্ত করেছে - কাজাখস্তান (২ জানুয়ারি ২০২১)♦ মার্কিন যুক্তরাষ্ট্রের ৭১ তম পররাষ্ট্রমন্ত্রী হলেন - এন্টনি ব্লিঙ্কেন ♦ মার্কিন কংগ্রেসের পার্লামেন্ট ভবনের নাম হল - ক্যাপিটাল ভবন ♦ বঙ্গবন্ধু স্যাটেলাইট- ২ উৎক্ষেপণ করা হবে কত সালে? ২০২৩ সালে♦ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে? ২৫-৩১ অক্টোবর ২০২১

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ জন-

উত্তর: ১) কবিতায়----- মুহাম্মদ সামাদ।২) কথাসাহিত্যে----- ইমতিয়ার শামীম।৩)প্রবন্ধ/গবেষণায়----- বেগম আকতার কামাল।৪) অনুবাদে----- সুরেশরঞ্জন বসাক।৫) নাটকে----- রবিউল আলম।৬) শিশুসাহিত্যে----- আনজীর লিটন।৭) মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায়----- সাহিদা বেগম।৮) বিজ্ঞান/কল্পবিজ্ঞানে----- অপরেশ বন্দোপাধ্যায়।৯) আত্মজীবনীতে----- ফেরদৌসী মজুমদার।১০) ফোকলোর বিভাগে----- মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ পেলেন

উত্তর: অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।