সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

মার্কিন কংগ্রেসে পাস হওয়া বিল 'ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট' মূলত কোন খাতের সঙ্গে সম্পর্কিত?

উত্তর: অর্থনীতি

অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?

উত্তর: যুক্তরাষ্ট্র।

'কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস ২০২৫'-এর প্রথম বিজয়ী কে ছিলেন?

উত্তর: বান কি-মুন।

বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র হিসেবে 'সংবাদ প্রভাকর' আত্মপ্রকাশ করে কবে?

উত্তর: ১৪ জুন, ১৮৩৯ সালে।

২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক করমুক্ত আয়সীমা—

উত্তর: ৩ লাখ ৫০ হাজার টাকা।

সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ ঘোষণা করেছে কোন দেশ?

উত্তর: রাশিয়া।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কততম ব্যক্তি হিসেবে জাতীয় বাজেট পেশ করেন?

উত্তর: ১৪তম।

প্রথম বাংলাদেশি হিসেবে 'রাজা তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড' পেয়েছেন কে?

উত্তর: মুহাম্মদ ইউনূস।

পোল্যান্ডের নতুন প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: নাভ্রোৎস্কি।

কোন দেশের মধ্যস্থতায় ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ সমাপ্তির আলোচনা চলছে?

উত্তর: যুক্তরাষ্ট্র।

সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের উপর থেকে নিষেধাজ্ঞা কার্যক্রম স্থগিত করেছে?

উত্তর: ইরান।

২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত?

উত্তর: ৫.৫ শতাংশ।

২০২৫-২৬ অর্থবছরে কৃষি খাতে ভর্তুকি ধরা হয়েছে কত?

উত্তর: ২৪১ কোটি টাকা।

চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাজেট ঘাটতি কত ছিল?

উত্তর: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।

দেশের প্রথম মনোরেল নির্মিত হবে কোথায়?

উত্তর: চট্টগ্রাম।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটটি দেশের কততম বাজেট?

উত্তর: ৫৪তম

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার কত টাকা ধরা হয়েছে?

উত্তর: ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।

২০২৫ সালের মে মাসে বাংলাদেশে কী পরিমাণ রেমিটেন্স এসেছে?

উত্তর: ২.৯৭ বিলিয়ন ডলার।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কততম ব্যক্তি হিসেবে আজ বাজেট পেশ করেছেন?

উত্তর: ১৪তম।

দেশের প্রথম বাজেটের পরিমাণ কত ছিল?

উত্তর: ৭৮৬ কোটি টাকা। (১৯৭২-৭৩ অর্থবছর)

স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন কে?

উত্তর: অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ।

ট্রাম্প সরকার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে কত শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দেয়?

উত্তর: ৫০ শতাংশ।

জুলাই আন্দোলনে কতজন পথশিশু শহিদ হন?

উত্তর: ১৬৮ জন।

বর্তমানে দৈনিক দেশে গ্যাসের চাহিদা কত?

উত্তর: ৩৮০ কোটি ঘনফুট।

চীন-বাংলাদেশ বিনিয়োেগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে-

উত্তর: আজ ০১ জুন, ২০২৫।

চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা কত?

উত্তর: ১৫,৪০০ কোটি টাকা।

নতুন ১০০০ টাকার নোটে কতটি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে?

উত্তর: ১৩টি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট কে?

উত্তর: আমিনুল ইসলাম। (১৬তম)

বিশ্বের বৃহত্তম উভচর বিমান AG600 তৈরী করেছে কোন দেশ?

উত্তর: চীন।

বাংলাদেশে তামাকজনিত রোগে প্রতিদিন কতজন মানুষ মারা যায়?

উত্তর: ৪৪২ জন।