সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে কত ডলারের পণ্য রপ্তানি হয়েছে?

উত্তর: ৩ হাজার ২৯৪ কোটি ডলার।

২০৫০ সালের মধ্যে কত শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি স্থূলতা সমস্যায় ভুগবেন?

উত্তর: প্রায় ৬০ শতাংশ। (সূত্র: ল্যানসেটের গবেষণা)

মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?

উত্তর: সনোরা লাইন।

'ব্লু-ঘোস্ট' মহাকাশযান চাঁদে পাঠায় কোন প্রতিষ্ঠান?

উত্তর: ফায়ারফ্লাই অ্যারোস্পেস।

ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার কে?

উত্তর: আদজা লাবিব।

মিসরের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?

উত্তর: বদর আবদেলাত্তি।

আগামী ৫ মার্চ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কততম অধিবেশন অনুষ্ঠিত হবে?

উত্তর: ৫৫তম।

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতার বিষয়ে 'সিকিউর আওয়ার ফিউচার' শীর্ষক সম্মেলন আয়োজন করে কোন দেশ? 

উত্তর: ইংল্যান্ড।

মরনোত্তর স্বাধীনতা পদক ২০২৫ পাচ্ছেন বুয়েট শিক্ষার্থী- 

উত্তর: আবরার ফাহাদ।

ইউরোপের কোন দেশ জলবায়ুবান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে? 

উত্তর:  সুইজারল্যান্ড।

পিকেকে কোন দেশ ভিত্তিক মিলিশিয়া সংগঠন?

উত্তর:  তুরস্ক (টানা ৪০ বছর যুদ্ধের পর যুদ্ধবিরতির ঘোষণা)।

GDP'র চূড়ান্ত হিসাব ২০২৩-২৪ অনুযায়ী, সেবা খাতে অবদানের হার কত? 

উত্তর: ৫১.৪৪

IMF এর তথ্যানুযায়ী, বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?

উত্তর: যুক্তরাষ্ট্র (জিডিপি- ৩০.৩৪ ট্রিলিয়ন ডলার)।

নির্বাচন কমিশনের আজকের (২ মার্চ) তথ্যানুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা কত?

উত্তর: ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

জনপ্রশাসন সংস্কার কমিশন ২৬টি ক্যাডার সার্ভিসকে কতটি সার্ভিসে রূপান্তরের প্রস্তাব করে?

উত্তর: ১৩টি সার্ভিস।

জাতীয় পতাকা দিবস পালিত হয় কবে?

উত্তর: ২ মার্চ।

ক্রিকেটে ওয়ানডে র‍্যাংকিংয়ে বর্তমানে শীর্ষদেশ-

উত্তর: ভারত।

বিশ্বের সবচেয়ে বেশি এইচআইভি পজিটিভ মানুষের বসবাস-

উত্তর: দক্ষিণ আফ্রিকায়।

জাতীয় ভোটার দিবস-

উত্তর: ২ মার্চ।

চলতি বছর বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: কলকাতা ও ফারাক্কায়।

কসবা সীমান্ত কোন জেলায়?

উত্তর: ব্রাহ্মণবাড়িয়া।

বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলন ও ব্যবহারকারী দেশ-

উত্তর: চীন।

স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান-

উত্তর: তোফায়েল আহমেদ।

তুরস্কের নিষিদ্ধঘোষিত কোন সংগঠন তুরস্ক সরকারের সঙ্গে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে? 

উত্তর: কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে)।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে হলে কমপক্ষে কতটি উপজেলা বা মেট্রোপলিটন থানায় কার্যালয় প্রতিষ্ঠা করতে হয়?

উত্তর: ১০০টি।

বিশ্বের প্রথম AI শিশুর নাম কী?

উত্তর: Tong Tong.

উইঘুর মুসলিম জনগোষ্ঠী কোন দেশে বাস করে?

উত্তর: চীন।

মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি?

উত্তর: মান্দারিন। (বৈশ্বিক ভাষাচিত্র ২০২৫)

৬১তম মিউনিখ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?

উত্তর: ১৪-১৬ ফেব্রুয়ারি, ২০২৫।

নেভাতিম বিমানঘাঁটি কোথায় অবস্থিত?

উত্তর: ইসরায়েল।