সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

সম্প্রতি চীনে শনাক্ত হওয়া নতুন করোনা ভাইরাসের নাম কী?

উত্তর: "এইচকেইউ৫-কোভ-২"।

জাতীয় শহীদ মিনার কবে নির্মাণ করা হয়?

উত্তর: ২৩ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে।

'লাবণী পয়েন্ট' কোথায় অবস্থিত?

উত্তর: কক্সবাজার।

সরকারি লেনদেন 'ক্যাশলেস' করার উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রাহক হিসেবে সঠিকতা যাচাইয়ে পরীক্ষামূলক পদ্ধতির নাম কী?

উত্তর: অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস)।

বর্তমানে বাংলাদেশে প্রবীণ বা সিনিয়র সিটিজেনের সংখ্যা কত?

উত্তর: ১ কোটি ৫০ লাখ।

দেশের দ্রুততম মানব কে?

উত্তর: মোহাম্মদ ইসমাইল।

চলতি অর্থবছর (২০২৪-২০২৫) এর তথ্য অনুযায়ী, বাংলাদেশের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় বাজার কোনটি?

উত্তর: ইউরোপীয় ইউনিয়ন।

চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে কত ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়?

উত্তর: ৬৬ কোটি ৯০ লাখ ডলার।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বাংলাদেশ কত ডলারের তৈরি পোশাক রপ্তানি করে? 

উত্তর: ১ হাজার ৯৮৯ কোটি মার্কিন ডলার। (সূত্র- ইপিবি)

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয় কত সালে? 

উত্তর: ২০২২ সালের ২৪ শে ফেব্রুয়ারি।

দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানি কতটি?

উত্তর: ৭টি।

শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য ২০২৫ সালে একুশে পদক পেয়েছেন- 

উত্তর: ড. নিয়াজ জামান।

বাংলাদেশের মোট গ্রামীণ পরিবারের কত শতাংশ পরিবার ভূমিহীন?

উত্তর: ৫৬ শতাংশ।

'তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি' কোন দেশভিত্তিক সশস্ত্র গোষ্ঠী?

উত্তর: মিয়ানমার।

'এফবিআই' এর বর্তমান প্রধান কে?

উত্তর: ক্যাশ প্যাটেল।

আইভাস- এর পূর্ণরূপ কী? 

উত্তর: ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম।

সম্প্রতি ইউনেস্কো কোন দিবসের রজতজয়ন্তী পালন করেছে?

উত্তর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (FBI)- এর নতুন প্রধানের নাম কী?

উত্তর: ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল।

বাংলাদেশে মোট কতটি ভাষা প্রচলিত রয়েছে?

উত্তর: ৪১টি। (১৬টি ভাষার নিজস্ব লিপি রয়েছে)

জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে কতটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে?

উত্তর: ৪টি। (ঢাকা, চট্টোগ্রাম, রাজশাহী ও খুলনা)

বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?

উত্তর: ৩ স্তর।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে ইউএসএআইডির সহযোগিতা কার্যক্রম স্থগিত করার বিষয়ে নির্বাহী আদেশ জারি করেন?

উত্তর: ২১ জানুয়ারি, ২০২৫।

মাতৃভাষা হিসেবে বিশ্ব-ভাষা তালিকায় বাংলার অবস্থান কত?

উত্তর: ৫ম (বহুল ব্যবহৃত ভাষা হিসেবে ৭ম)।

ইথনোলগের ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, পৃথিবীতে প্রচলিত ভাষা সংখ্যা কত?

উত্তর: ৭,১১৭ টি।

বর্তমানে বাংলাদেশে হাজং জনগোষ্ঠীর সংখ্যা কত?

উত্তর: প্রায় ২০ হাজার।

ভারতের মণিপুর রাজ্যে শেষ রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল কত সালে?

উত্তর: ২০০১ সালে।

SARSO- এর পূর্ণরূপ-

উত্তর: South Asian Regional Standards Organisation.

যান্ত্রিক ত্রুটির কারণে কোন তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে?

উত্তর: দিনাজপুরের বড়পুকুরিয়া।

ভারতের সবচেয়ে বড় চা উৎপাদনকারী রাজ্য কোনটি?

উত্তর: আসাম।

এক্সএআই কোম্পানির মালিক কে?

উত্তর: ইলন মাস্ক।