সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

সম্প্রতি বিশ্বের বৃহৎ হাইড্রোজেন খনি কোথায় আবিষ্কৃত হয়?

উত্তর: ফ্রান্স । 

বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি?

উত্তর: চীন ।

১৯ নভেম্বর ২০২৩ আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?

উত্তর: ডানপন্থী হাভিয়ের মিলেই।

কলিনস ডিকশনারি অনুযায়ী, ২০২৩ সালের বর্ষসেরা শব্দ কোনটি?

উত্তর:  আর্টিফিশিয়াল ইন্টেলিজেস (AI) |

২০২৩ সালের শিক্ষাক্রম অনুযায়ী, শিক্ষার্থীদের পারদর্শিতা মূল্যায়নের জন্য ব্যবহৃত অ্যাপের নাম কী?

উত্তর:  নৈপুণ্য।

ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী সাক্ষরতার হারে (৭ বছর+) সর্বনিম্ন উপজেলা কোনটি?

উত্তর: রুমা (বান্দরবান)।

ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী সাক্ষরতার হারে (৭ বছর+) শীর্ষ উপজেলা কোনটি?

উত্তর: নেছারাবাদ (পিরোজপুর)।

দেশের প্রথম কৃষিবান্ধব সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মাণ করা হবে?

উত্তর: ফুলবাড়ী, কুড়িগ্রাম।

৮ নভেম্বর ২০২৩ ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং' অ্যাপ চালু করে কোন প্রতিষ্ঠান?

উত্তর: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) ।

বাংলাদেশে প্রথমবারের মতো সমুদ্রে বায়বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন প্রতিষ্ঠান?

উত্তর: ডেনমার্কের কোপেনহেগেন ইনফ্রাস্ট্রাকচার পার্টনার্স (CIP), কোপেনহেগেন অফশোর পার্টনার্স (COP) এবং বাংলাদেশের সামিট গ্রুপ।

বর্তমানে বাংলাদেশে মাথাপিছু ঋণ কত?

উত্তর: ৩৬৫ মার্কিন ডলার (প্রায়) (সূত্র : জাতীয় সংসদে অর্থমন্ত্রী)।

পদ্মা সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে?

উত্তর: ১ নভেম্বর ২০২৩।

বঙ্গবন্ধুর ম্যুরালসহ ঢাকার বিজয় সরণিতে স্থাপিত প্রাঙ্গণের নাম কী?

উত্তর: মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ। 

বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে কতটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রয়েছে?

উত্তর: ৪২টি [এছাড়াও ২০টি ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ রয়েছে]।

দেশে প্রথমবারের মতো সরকারিভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে আবহাওয়ার বার্তা সংগ্রহে কোন রকেট উৎক্ষেপণ করা হবে? 

উত্তর: একুশে-১।

বাংলাদেশে উৎপাদিত ঔষধ বিশ্বের কতটি দেশে রপ্তানি হচ্ছে?

উত্তর: ১৫৭টি (সূত্র: জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী)।

সাত বীরশ্রেষ্ঠর স্মরণে নির্মিত ভাস্কর্য ‘আমরা তোমাদের ভুলব না’ কোথায় অবস্থিত?

উত্তর: ঢাকা সেনানিবাস।

ঘূর্ণিঝড় মিধিলি (Midhili) আঘাত হানে কবে?

উত্তর: ১৭ নভেম্বর ২০২৩ (নামকরণ করে মালদ্বীপ, ধিবেহী ভাষার শব্দ মিধিলির অর্থ ‘ফলপ্রসু বিষয় )।

রেলপথের নিরাপত্তার জন্য নতুন করে কোন দুটি রেলওয়ে থানা হচ্ছে?

উত্তর: দোহাজারি ও কক্সবাজার রেলওয়ে থানা।

৯ নভেম্বর ২০২৩ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (ECNEC) সভায় কোন ইপিজেডের অনুমোদন দেওয়া হয়?

উত্তর: যশোর ইপিজেড।

দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘর '১৯৭১ : গণহত্যা- নির্যাতন আর্কাইভ ও জাদুঘর' ভবন উদ্বোধন করা হয় ?

উত্তর: ১৩ নভেম্বর ২০২৩।

১৩ নভেম্বর ২০২৩ পর্যন্ত গেজেটভুক্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা কত?

উত্তর: ৫০০ জন 

ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার পদে প্রথমবারের মতো ১৫ জন নারী যোগদান করেন কবে?

উত্তর: ১৮ নভেম্বর ২০২৩।

মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে?

উত্তর: অধ্যাপক মো. রবিউল ইসলাম।

হরিপুর গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হতে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে ?

উত্তর: ৩৬০ মেগাওয়াট।

কপ-২৮ এর মূল আলোচনার প্রতিপাদ্য বিষয় থাকবে কোনটি ?

উত্তর: জীবাশ্ম জ্বালানির ভবিষ্যত।

সম্প্রতি কোন দেশ রাশিয়ার সঙ্গে সীমান্ত পারাপারের সকল ক্রসিং বন্ধ ঘোষণা করেছে ?

উত্তর: ফিনল্যান্ড

মুজিব একটি জাতির রূপকার

উত্তর: - জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর চলচ্চিত্র ‘মুজিব একটি জাতির রূপকার'।- বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি ‘বঙ্গবন্ধু’ নামে ছবির শুটিং শুরু হলেও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে নাম পরিবর্তন করে ‘মুজিব : একটি জাতির রূপকার’ রাখা হয়।- বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া। • ইংরেজি নাম : MUJIB: THE MAKING OF A NATION• পরিচালক : শ্যাম বেনেগাল• সহযোগী পরিচালক : দয়াল নিহালানি• প্রযোজনা কোম্পানি : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (BFDC) ও জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (NFDC), ভারত । • পরিবেশক : জাজ মাল্টিমিডিয়া• মুক্তি : ১৩ অক্টোবর ২০২৩ (বাংলাদেশ) ও ২৭ অক্টোবর ২০২৩ (ভারতসহ বিশ্বব্যাপী)• দৈর্ঘ্য : ১৭৮ মিনিট• নির্মাণ ব্যয় : ৮৩ কোটি টাকা (বাংলাদেশ ৫০ কোটিও ভারত ৩৩ কোটি)

২৫ অক্টোবর ২০২৩ বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করেন কে?

উত্তর: গ্লেন ম্যাক্সওয়েল (৪০ বলে)।

২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে?

উত্তর: মাহমুদুল্লাহ রিয়াদ।