সরাসরি মূল কন্টেন্টে যান

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ (APSCL) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (৯০টি পদ)

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড  ·  বিদ্যুৎ ও জ্বালানি  ·  স্মারক নং: স্মারক নং- ২৭.২৫.১২০৩.০০০.২১৭.১১.০০০৩.১৮(এড-৪).১০১৮

আবেদন চলছে ৯০ টি পদ
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ (APSCL) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (৯০টি পদ)

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড (এপিএসসিএল)-এ ১৫টি ক্যাটাগরিতে মোট ৯০ জনের আকর্ষণীয় বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু ২ নভেম্বর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৬
  • বয়স গণনার তারিখ ৩০ অক্টোবর ২০২৬

পদসমূহ

পদের নাম গ্রেড পদসংখ্যান বয়সসীমা শিক্ষাগত যোগ্যতা
সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) ৯ ১৫ ১৮–৩২ বছর স্নাতক (সম্মান)
সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৯ ১১ ১৮–৩২ বছর স্নাতক (সম্মান)
সহকারী ব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) ৯ ১ ১৮–৩২ বছর স্নাতকোত্তর
সহকারী ব্যবস্থাপক (স্টোর) ৯ ২ ১৮–৩২ বছর স্নাতকোত্তর
সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল) ৯ ২ ১৮–৩২ বছর স্নাতকোত্তর
সহকারী ব্যবস্থাপক (হেলথ্, সেফটি এন্ড এনভায়রনমেন্ট) ৯ ২ ১৮–৩২ বছর স্নাতকোত্তর
সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট) ৯ ২ ১৮–৩২ বছর স্নাতকোত্তর
সহকারী ব্যবস্থাপক (এইচআর ও প্রশাসন) ৯ ৩ ১৮–৩২ বছর স্নাতকোত্তর
উপ-সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) ১০ ৯ ১৮–৩২ বছর ডিপ্লোমা
উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ১০ ১৩ ১৮–৩২ বছর ডিপ্লোমা
জুনিয়র এসিস্ট্যান্ট (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট) ১৪ ৩ ১৮–৩২ বছর স্নাতক (সম্মান)
জুনিয়র এসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর ১৪ ৮ ১৮–৩২ বছর স্নাতক (সম্মান)
ফায়ারম্যান ১৮ ৬ ১৮–৩২ বছর এসএসসি
নিরাপত্তা প্রহরী ১৮ ১২ ১৮–৩২ বছর এসএসসি
স্টোর হেলপার ১৮ ১ ১৮–৩২ বছর এসএসসি
চাকরি প্রার্থীদের জন্য

এই নিয়োগ পরীক্ষার প্রতিটি আপডেট পান — SMS ও ইমেইলে

MyExaminer অ্যাকাউন্টে লগইন করে একবার নিজের যোগ্যতা দিন — বাকিটা আমরা মনে রাখব।

  • কোন পদে আপনি যোগ্য

    জন্ম তারিখ ও শিক্ষাগত যোগ্যতা একবার দিলেই প্রতিটি পদের পাশে দেখাবে: আবেদনযোগ্য, সম্ভবত যোগ্য, নাকি যোগ্য নন — বয়সের হিসাবসহ।

  • আমার জন্য সার্কুলার

    আপনার যোগ্যতার সাথে মেলে এমন সার্কুলারগুলো আলাদা করে সাজানো থাকবে।

  • শেষ তারিখের রিমাইন্ডার

    তালিকায় রাখা সার্কুলারের আবেদনের শেষ তারিখ ঘনিয়ে এলে মনে করিয়ে দেওয়া হবে।

  • আমার তালিকা ও রোল নম্বর

    যেসব পরীক্ষায় আবেদন করেছেন, রোল নম্বরসহ এক জায়গায়; প্রতিটি ধাপের পাস/ফেল লিখে রাখুন।

  • আমার চাকরি-পরীক্ষার রিপোর্ট

    কোন ধাপে কতবার পাস-ফেল, গত ৯০ দিনের প্রস্তুতি আর এরপর কী করবেন তার পরামর্শ।

লগইন করে চালু করুন ফ্রি অ্যাকাউন্ট খুলুন Google দিয়ে এক ক্লিকেই অ্যাকাউন্ট খোলা যায়।

বিস্তারিত বিজ্ঞপ্তি

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ (APSCL) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড (এপিএসসিএল)-এর রাজস্ব খাতের ১৫টি ক্যাটাগরিতে মোট ৯০টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ক্র. নং পদের নাম ও প্রারম্ভিক মূল বেতন পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় শর্তাবলি
০১ সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক)
মূল বেতন: ৫২,০০০/-
১৫টি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি (বিএসসি ইঞ্জিনিয়ারিং)। ন্যূনতম সিজিপিএ ২.৫০ (৪.০০ স্কেলে) বা ৩.৫০ (৫.০০ স্কেলে)।
০২ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
মূল বেতন: ৫২,০০০/-
১১টি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি (বিএসসি ইঞ্জিনিয়ারিং)। ন্যূনতম সিজিপিএ ২.৫০ (৪.০০ স্কেলে) বা ৩.৫০ (৫.০০ স্কেলে)।
০৩ সহকারী ব্যবস্থাপক (প্রকিউরমেন্ট)
মূল বেতন: ৫২,০০০/-
১টি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন প্রকৌশল বিষয়ে স্নাতক অথবা যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ।
০৪ সহকারী ব্যবস্থাপক (স্টোর)
মূল বেতন: ৫২,০০০/-
২টি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ।
০৫ সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল)
মূল বেতন: ৫২,০০০/-
২টি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা রসায়ন/ফলিত রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি।
০৬ সহকারী ব্যবস্থাপক (হেলথ্, সেফটি এন্ড এনভায়রনমেন্ট)
মূল বেতন: ৫২,০০০/-
২টি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/এনভায়রনমেন্টাল সায়েন্সে স্নাতক অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
০৭ সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট)
মূল বেতন: ৫২,০০০/-
২টি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য (ফিন্যান্স/একাউন্টিং/এআইএস) বিষয়ে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে এমবিএ ডিগ্রি।
০৮ সহকারী ব্যবস্থাপক (এইচআর ও প্রশাসন)
মূল বেতন: ৫২,০০০/-
৩টি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এইচআরএম/ব্যবস্থাপনা বা যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
০৯ উপ-সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক)
মূল বেতন: ৪০,০০০/-
৯টি স্বীকৃত পলিটেকনিক বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
১০ উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
মূল বেতন: ৪০,০০০/-
১৩টি স্বীকৃত পলিটেকনিক বা ইনস্টিটিউট হতে মেকানিক্যাল/পাওয়ার/অটোমোবাইল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
১১ জুনিয়র এসিস্ট্যান্ট (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট)
মূল বেতন: ২০,০০০/-
৩টি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক (বি.কম) বা সংশ্লিষ্ট ডিগ্রি।
১২ জুনিয়র এসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর
মূল বেতন: ২০,০০০/-
৮টি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় পারদর্শিতা।
১৩ ফায়ারম্যান
মূল বেতন: ১৪,৫০০/-
৬টি এসএসসি বা সমমান পাস। শারীরিক মাপ: উচ্চতা ৫' ৪", বুক ৩২", দৃষ্টিশক্তি ৬/৬। ফায়ার ফাইটিং কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার।
১৪ নিরাপত্তা প্রহরী
মূল বেতন: ১৪,৫০০/-
১২টি এসএসসি বা সমমান পাস। শারীরিক মাপ: উচ্চতা ৫' ৬", বুক ৩২", দৃষ্টিশক্তি ৬/৬। অবসরপ্রাপ্ত সেনা/বিজিবি/পুলিশ/আনসারদের অগ্রাধিকার (বয়স সর্বোচ্চ ৪২ বছর)।
১৫ স্টোর হেলপার
মূল বেতন: ১৪,৫০০/-
১টি যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের গুরুত্বপূর্ণ শর্তাবলি:

  • বয়সসীমা: ৩০ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছর এবং নিরাপত্তা প্রহরীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র সদস্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৪২ বছর।
  • পরীক্ষার ফি: ১ থেকে ১০ নম্বর পদের জন্য মোট ২২৩/- টাকা, ১১ ও ১২ নম্বর পদের জন্য মোট ১১২/- টাকা এবং ১৩ থেকে ১৫ নম্বর পদের জন্য মোট ৫৬/- টাকা। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সকল পদে ৫৬/- টাকা।
  • সুযোগ-সুবিধা: মূল বেতন, নিয়মিত আবাসন বা বাড়ি ভাড়া ভাতা, ২টি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎ কেন্দ্র ভাতা এবং কোম্পানির প্রচলিত সুবিধাদি প্রাপ্য হবেন।
  • চাকরির ধরন: প্রাথমিক ০১ বছর শিক্ষানবিশ (Probationer) হিসেবে এবং সন্তোষজনক মূল্যায়নে ০১ বছরসহ ০৩ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ এবং পর্যায়ক্রমে ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।
  • আবেদনের সময়সীমা: ০২ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা হতে ৩০ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

আবেদন ও ফি

আবেদন ফি: ১ হতে ১০ নং পদের জন্য মোট ২২৩/- টাকা, ১১ ও ১২ নং পদের জন্য মোট ১১২/- টাকা এবং ১৩ হতে ১৫ নং পদের জন্য মোট ৫৬/- টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সকল পদে ৫৬/- টাকা।

এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করুন

বিগত সালের প্রশ্ন, বিষয়ভিত্তিক MCQ ব্যাখ্যাসহ আর রুটিন অনুযায়ী লাইভ মডেল টেস্ট — MyExaminer অ্যাপে।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে সংকলিত। আবেদনের আগে অবশ্যই মূল বিজ্ঞপ্তি দেখে নিন। ← সব সার্কুলার