বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (৩৩টি পদ)
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ · সরকারি (নন-ক্যাডার) · স্মারক নং: ৫৬.০২.০০০০.০২৩.১১.০০০৬.২৬-২২৭
আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের রাজস্ব খাতে ১৪তম ও ১৬তম গ্রেডে ৩টি পদে ৩৩ জন নিয়োগ। সকল জেলার প্রার্থীরা ০২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
পদসমূহ
| পদের নাম | গ্রেড | পদসংখ্যান | বয়সসীমা | শিক্ষাগত যোগ্যতা |
|---|---|---|---|---|
| হিসাবরক্ষক | ১৪ | ২১ | ১৮–৩২ বছর |
স্নাতক (সম্মান) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি/ফাইন্যান্স/হিসাববিজ্ঞানসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ; এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা। |
| কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী | ১৬ | ৯ | ১৮–৩২ বছর |
এইচএসসি স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; টাইপিং গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ; সংশ্লিষ্ট লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ। |
| ব্যক্তিগত সহকারী | ১৬ | ৩ | ১৮–৩২ বছর |
এইচএসসি স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; এবং সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ। |
এই নিয়োগ পরীক্ষার প্রতিটি আপডেট পান — SMS ও ইমেইলে
MyExaminer অ্যাকাউন্টে লগইন করে একবার নিজের যোগ্যতা দিন — বাকিটা আমরা মনে রাখব।
-
রেজাল্ট, লিখিত ও ভাইভার অ্যালার্ট — SMS ও ইমেইলে নতুন
প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার তারিখ বা ফল প্রকাশ হলেই SMS ও ইমেইলে জানিয়ে দেওয়া হবে — বারবার ওয়েবসাইট ঘুরতে হবে না।
-
কোন পদে আপনি যোগ্য
জন্ম তারিখ ও শিক্ষাগত যোগ্যতা একবার দিলেই প্রতিটি পদের পাশে দেখাবে: আবেদনযোগ্য, সম্ভবত যোগ্য, নাকি যোগ্য নন — বয়সের হিসাবসহ।
-
আমার জন্য সার্কুলার
আপনার যোগ্যতার সাথে মেলে এমন সার্কুলারগুলো আলাদা করে সাজানো থাকবে।
-
শেষ তারিখের রিমাইন্ডার
তালিকায় রাখা সার্কুলারের আবেদনের শেষ তারিখ ঘনিয়ে এলে মনে করিয়ে দেওয়া হবে।
-
আমার তালিকা ও রোল নম্বর
যেসব পরীক্ষায় আবেদন করেছেন, রোল নম্বরসহ এক জায়গায়; প্রতিটি ধাপের পাস/ফেল লিখে রাখুন।
-
আমার চাকরি-পরীক্ষার রিপোর্ট
কোন ধাপে কতবার পাস-ফেল, গত ৯০ দিনের প্রস্তুতি আর এরপর কী করবেন তার পরামর্শ।
বিস্তারিত বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ
ঠিকানা: আইসিটি টাওয়ার, লেভেল-৯, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
ওয়েবসাইট: www.bhtpa.gov.bd | আবেদন পোর্টাল: bhtpa.teletalk.com.bd
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য (স্থায়ী/অস্থায়ী) পদসমূহের পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
| ক্র. নং | পদের নাম ও গ্রেড | পদসংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় শর্তাবলি |
|---|---|---|---|
| ০১ |
হিসাবরক্ষক গ্রেড-১৪ (২৩,৫০০-৫৬,৮০০/-) |
২১টি (অস্থায়ী) | কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি/ফাইন্যান্স/হিসাববিজ্ঞানসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; সংশ্লিষ্ট লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ; এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। |
| ০২ |
কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী গ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০/-) |
০৯টি (স্থায়ী) | কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ; সংশ্লিষ্ট লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ। |
| ০৩ |
ব্যক্তিগত সহকারী গ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০/-) |
০৩টি (অস্থায়ী) | কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; এবং সংশ্লিষ্ট লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ। |
নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
- মন্ত্রণালয় ও বিভাগ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ • ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
- নিয়োগকারী কর্তৃপক্ষ: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA)
- স্মারক নম্বর: ৫৬.০২.০০০০.০২৩.১১.০০০৬.২৬-২২৭
- বিজ্ঞপ্তির তারিখ: ০২ নভেম্বর ২০২৬ খ্রি. (১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ)
- মোট শূন্যপদ: ৩৩ জন (৩টি ক্যাটাগরি)
- বেতন গ্রেড: ১৪তম ও ১৬তম গ্রেড (জাতীয় বেতন স্কেল-২০২৬)
- আবেদনের সময়সীমা: ০৫ নভেম্বর ২০২৬ (সকাল ১০:০০ টা) হতে ০২ ডিসেম্বর ২০২৬ (বিকাল ০৪:০০ টা) পর্যন্ত
- বয়সসীমা: ০৬ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছর পর্যন্ত
- আবেদন ফি: সকল পদের জন্য মোট ১১২/- টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সকল পদে ৫৬/- টাকা।
- আবেদনযোগ্য এলাকা: বাংলাদেশের সকল জেলার প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন।
- আবেদনের মাধ্যম: অনলাইনে bhtpa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।
আবেদন ও ফি
আবেদন ফি: সকল পদের জন্য পরীক্ষার ফি ১০০/- টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সকল পদে ৫৬/- টাকা।
এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করুন
বিগত সালের প্রশ্ন, বিষয়ভিত্তিক MCQ ব্যাখ্যাসহ আর রুটিন অনুযায়ী লাইভ মডেল টেস্ট — MyExaminer অ্যাপে।
তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে সংকলিত। আবেদনের আগে অবশ্যই মূল বিজ্ঞপ্তি দেখে নিন। ← সব সার্কুলার