বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (৩৯টি পদ)
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC) · সরকারি (নন-ক্যাডার) · স্মারক নং: ০৫.০১.২৬৭২.০০০.১২৫.১১.০০১৬.২৬.১২৮৬
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC)-এ ৯টি পদে মোট ৩৯ জন নিয়োগ দেওয়া হবে। সকল জেলার প্রার্থীরা ০৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
পদসমূহ
| পদের নাম | গ্রেড | পদসংখ্যান | বয়সসীমা | শিক্ষাগত যোগ্যতা |
|---|---|---|---|---|
| সহকারী পরিচালক (প্রশিক্ষণ) | ৯ | ৩ | ১৮–৩২ বছর |
স্নাতকোত্তর স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লোক-প্রশাসন/রাষ্ট্রবিজ্ঞান/অর্থনীতি/সমাজবিজ্ঞান/সংশ্লিষ্ট সামাজিক বিজ্ঞান বিষয়ে ১ম শ্রেণির মাস্টার্স অথবা ২য় শ্রেণির অনার্সসহ ২য় শ্রেণির মাস্টার্স ডিগ্রি। বাংলা ও ইংরেজি ভাষা, তথ্যপ্রযুক্তি, গবেষণা পদ্ধতি, উপস্থাপনায় পারদর্শিতা আবশ্যক। |
| সহকারী প্রোগ্রামার | ৯ | ২ | ১৮–৩২ বছর |
স্নাতক (সম্মান) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/সিএসই/ইইই/আইসিটি বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; কমিশন কর্তৃক নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ। |
| পরিবহন তদারককারী | ১০ | ১ | ১৮–৩২ বছর |
ডিপ্লোমা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট হতে অটো-মোবাইল প্রকৌশলে ডিপ্লোমা। |
| পরিসংখ্যান সহকারী | ১২ | ১ | ১৮–৩২ বছর |
স্নাতক (সম্মান) পরিসংখ্যান/গণিতসহ স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা। |
| সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর | ১৪ | ২ | ১৮–৩২ বছর |
এইচএসসি স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পাস; সাঁটলিপি গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। |
| কম্পিউটার মুদ্রাক্ষরিক | ১৬ | ৫ | ১৮–৩২ বছর |
এইচএসসি স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পাস; কম্পিউটার টাইপিং গতি (Nikosh BAN font এ) প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। |
| অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ১৬ | ৬ | ১৮–৩২ বছর |
এইচএসসি স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পাস; কম্পিউটার টাইপিং গতি (Nikosh BAN font এ) প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। |
| গাড়িচালক | ১৬ | ১ | ১৮–৩২ বছর |
এসএসসি স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পাস; ৩ বছরের অভিজ্ঞতাসহ মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। |
| অফিস সহায়ক | ২০ | ১৮ | ১৮–৩২ বছর |
এসএসসি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
বিস্তারিত বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC)
সাভার, ঢাকা-১৩৪৩ • প্রশাসন অধিশাখা
ওয়েবসাইট: www.bpatc.gov.bd | অনলাইন আবেদন পোর্টাল: bpatc.teletalk.com.bd
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার, ঢাকা-এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
- মন্ত্রণালয়: জনপ্রশাসন মন্ত্রণালয় (Ministry of Public Administration)
- নিয়োগকারী কর্তৃপক্ষ: বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC), সাভার, ঢাকা
- বিজ্ঞপ্তি নম্বর: ০৫.০১.২৬৭২.০০০.১২৫.১১.০০১৬.২৬.১২৮৬
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৫ অক্টোবর ২০২৬ খ্রি. (৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ)
- মোট শূন্যপদ: ৩৯ জন (৯টি ক্যাটাগরি)
- বেতন গ্রেড: ৯ম, ১০ম, ১২তম, ১৪তম, ১৬তম ও ২০তম গ্রেড
- আবেদনের সময়সীমা: ১৭ অক্টোবর ২০২৬ (বিকাল ০৪:০০ টা) হতে ০৭ নভেম্বর ২০২৬ (বিকাল ০৪:০০ টা) পর্যন্ত
- বয়সসীমা: ১৫ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর।
- আবেদন ফি: পদভেদে সরকার কর্তৃক নির্ধারিত ফি টেলিটক প্রি-পেইড মোবাইল এসএমএস এর মাধ্যমে আবেদন দাখিলের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে প্রদান করতে হবে।
- আবেদনযোগ্য এলাকা: বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন।
- আবেদনের মাধ্যম: শুধুমাত্র অনলাইনে bpatc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।
পদভিত্তিক বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা:
-
সহকারী পরিচালক (প্রশিক্ষণ) [গ্রেড-৯ম]: ০৩ টি পদ।
- বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০/- টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০/-)।
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে লোক-প্রশাসন/রাষ্ট্রবিজ্ঞান/অর্থনীতি/সমাজবিজ্ঞান/নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্কিত অন্য কোন সংশ্লিষ্ট সামাজিক বিজ্ঞান বিষয়ে ১ম শ্রেণীর মাস্টার্স ডিগ্রী অথবা ২য় শ্রেণীর অনার্সসহ ২য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রী।
- অন্যান্য শর্ত: বাংলা ও ইংরেজি ভাষা, তথ্যপ্রযুক্তি, গবেষণা পদ্ধতি, উপস্থাপনা ও যোগাযোগে পারদর্শিতা থাকতে হবে। দেশি-বিদেশি জার্নালে পাবলিকেশন থাকলে অগ্রাধিকার।
-
সহকারী প্রোগ্রামার [গ্রেড-৯ম]: ০২ টি পদ।
- বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০/- টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০/-)।
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
- অন্যান্য শর্ত: কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জার্নালে পাবলিকেশন থাকলে অগ্রাধিকার।
-
পরিবহন তদারককারী [গ্রেড-১০ম]: ০১ টি পদ।
- বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০/- টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০/-)।
- শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বৎসরের অভিজ্ঞতাসহ কোনো সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট হতে অটো-মোবাইল প্রকৌশলে ডিপ্লোমা।
-
পরিসংখ্যান সহকারী [গ্রেড-১২]: ০১ টি পদ।
- বেতন স্কেল: ২৪,৩০০-৫৮,৭০০/- টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১১,৩০০-২৭,৩০০/-)।
- শিক্ষাগত যোগ্যতা: অন্যতম বিষয় হিসাবে পরিসংখ্যান/গণিত সহ কোনো স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং সেই সংগে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বৎসরের অভিজ্ঞতা।
-
সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর [গ্রেড-১৪]: ০২ টি পদ।
- বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০/- টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০,২০০-২৪,৬৮০/-)।
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- অন্যান্য শর্ত: সাঁটলিপি গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ৪৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৭০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দ।
-
কম্পিউটার মুদ্রাক্ষরিক [গ্রেড-১৬]: ০৫ টি পদ।
- বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০/- টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,৩০০-২২,৪৯০/-)।
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- অন্যান্য শর্ত: কম্পিউটার মুদ্রাক্ষর গতি (Nikosh BAN font এ) প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ।
-
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক [গ্রেড-১৬]: ০৬ টি পদ।
- বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০/- টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,৩০০-২২,৪৯০/-)।
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- অন্যান্য শর্ত: কম্পিউটার মুদ্রাক্ষর গতি (Nikosh BAN font এ) প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ।
-
গাড়িচালক [গ্রেড-১৬]: ০১ টি পদ।
- বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০/- টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,৩০০-২২,৪৯০/-)।
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ৩ বৎসরের অভিজ্ঞতাসহ মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
-
অফিস সহায়ক [গ্রেড-২০]: ১৮ টি পদ।
- বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০/- টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৮,২৫০-২০,০১০/-)।
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
* বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ উল্লেখিত পদসমূহে আবেদন করতে পারবেন।
আবেদন ও ফি
আবেদন ফি: সরকার কর্তৃক নির্ধারিত পরীক্ষার ফি: ৯ম গ্রেডের জন্য ৬৬৬/- টাকা, ১০ম গ্রেডের জন্য ৫৫৬/- টাকা, ১২তম গ্রেডের জন্য ৩৩৪/- টাকা, ১৪ ও ১৬তম গ্রেডের জন্য ২২৩/- টাকা এবং ২০তম গ্রেডের জন্য ১১২/- টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)।
এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করুন
বিগত সালের প্রশ্ন, বিষয়ভিত্তিক MCQ ব্যাখ্যাসহ আর রুটিন অনুযায়ী লাইভ মডেল টেস্ট — MyExaminer অ্যাপে।
তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে সংকলিত। আবেদনের আগে অবশ্যই মূল বিজ্ঞপ্তি দেখে নিন। ← সব সার্কুলার