সরাসরি মূল কন্টেন্টে যান

জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (২২টি পদ)

জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী  ·  সরকারি (নন-ক্যাডার)  ·  স্মারক নং: ০৫.৪২.৭৫০০.০০৮.৩১.০০০২.২৬-৮৭৬

আবেদন চলছে ২২ টি পদ
জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (২২টি পদ)

জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী ও সার্কিট হাউজে ৪টি ক্যাটাগরিতে মোট ২২ জনের নিয়োগ। নোয়াখালী জেলার প্রার্থীরা ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু ২৬ অক্টোবর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬
  • বয়স গণনার তারিখ ২৬ নভেম্বর ২০২৬

পদসমূহ

পদের নাম গ্রেড পদসংখ্যান বয়সসীমা শিক্ষাগত যোগ্যতা
অফিস সহায়ক ২০ ১১ ১৮–৩২ বছর এসএসসি
নিরাপত্তা প্রহরী ২০ ৬ ১৮–৩২ বছর এসএসসি
পরিচ্ছন্নতাকর্মী ২০ ৩ ১৮–৩২ বছর জেএসসি
বেয়ারার ২০ ২ ১৮–৩২ বছর এসএসসি

বিস্তারিত বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী

নেজারত শাখা
ওয়েবসাইট: www.noakhali.gov.bd | অনলাইন আবেদন পোর্টাল: dcnoakhali.teletalk.com.bd

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সওব্য-১৫ শাখার ৩১ জুলাই ২০২৬ তারিখের ০৫.০০.০০০০.০০০.১৬৬.১১.০০০১.২৩.৮৩ নম্বর স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ ও সার্কিট হাউজ, নোয়াখালী এর নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহ চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগবিধি মোতাবেক জনবল নিয়োগের নিমিত্ত নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।

নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:

  • মন্ত্রণালয়: জনপ্রশাসন মন্ত্রণালয় (Ministry of Public Administration)
  • নিয়োগকারী কর্তৃপক্ষ: জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী (এবং ইউএনও কার্যালয়সমূহ ও সার্কিট হাউজ)
  • স্মারক নম্বর: ০৫.৪২.৭৫০০.০০৮.৩১.০০০২.২৬-৮৭৬
  • বিজ্ঞপ্তির তারিখ: ১৩ অক্টোবর ২০২৬ (২৮ আশ্বিন ১৪৩৩)
  • মোট শূন্যপদ: ৪টি ক্যাটাগরিতে মোট ২২টি পদ
  • বেতন গ্রেড: ২০তম গ্রেড (৮,২৫০-২০,০১০/- [২০১৫] / ২০,০০০-৪৮,৪০০/- [২০২৬])
  • আবেদন ফি: ৫০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা
  • আবেদন শুরুর তারিখ ও সময়: ২৬ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০ টা
  • আবেদনের শেষ তারিখ ও সময়: ২৬ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা
  • প্রার্থীদের বয়সসীমা: ২৬ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ হতে ৩২ বছর
  • আবেদনের যোগ্যতা: শুধুমাত্র নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা:

ক্র. নং পদের নাম ও দপ্তর পদ সংখ্যা বেতন স্কেল ও গ্রেড শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত
০১ অফিস সহায়ক
জেলা প্রশাসকের কার্যালয় ও অধীন ইউএনও অফিসসমূহ
১১টি গ্রেড-২০
২০,০০০-৪৮,৪০০/- (২০২৬)
৮,২৫০-২০,০১০/- (২০১৫)
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
০২ নিরাপত্তা প্রহরী
জেলা প্রশাসকের কার্যালয় ও অধীন ইউএনও অফিসসমূহ
০৬টি গ্রেড-২০
২০,০০০-৪৮,৪০০/- (২০২৬)
৮,২৫০-২০,০১০/- (২০১৫)
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
০৩ পরিচ্ছন্নতাকর্মী
জেলা প্রশাসকের কার্যালয় ও অধীন ইউএনও অফিসসমূহ
০৩টি গ্রেড-২০
২০,০০০-৪৮,৪০০/- (২০২৬)
৮,২৫০-২০,০১০/- (২০১৫)
কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (অষ্টম শ্রেণি পাস)।
০৪ বেয়ারার
সার্কিট হাউজ, নোয়াখালী
০২টি গ্রেড-২০
২০,০০০-৪৮,৪০০/- (২০২৬)
৮,২৫০-২০,০১০/- (২০১৫)
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

টেলিটক এসএমএস আবেদন ফি জমা দেওয়ার নিয়ম:

User ID প্রাপ্ত প্রার্থীগণ যেকোনো Teletalk প্রি-পেইড মোবাইল থেকে ২টি SMS করে আবেদন ফি বাবদ মোট ৫৬/- টাকা জমা দিতে পারবেন:

১ম SMS: DCNOAKHALI <space> User ID লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: DCNOAKHALI ABCDEF
ফিরতি SMS: প্রার্থীর নামসহ একটি PIN নম্বর প্রাপ্ত হবেন।

২য় SMS: DCNOAKHALI <space> Yes <space> PIN লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: DCNOAKHALI YES 12345678
ফিরতি SMS: অভিনন্দন ও পাসওয়ার্ডসহ কনফার্মেশন পাবেন।

আবেদন ও ফি

আবেদন ফি: আবেদন ফি ৫০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা।

এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করুন

বিগত সালের প্রশ্ন, বিষয়ভিত্তিক MCQ ব্যাখ্যাসহ আর রুটিন অনুযায়ী লাইভ মডেল টেস্ট — MyExaminer অ্যাপে।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে সংকলিত। আবেদনের আগে অবশ্যই মূল বিজ্ঞপ্তি দেখে নিন। ← সব সার্কুলার