কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৯, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (৬০টি পদ)
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৯, ঢাকা · সরকারি (নন-ক্যাডার) · স্মারক নং: স্মারক নং- নিয়োগ-২০২৪(অংশ-২)/কর-১৯/২০২৬-২০২৭/১১২৩
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৯, ঢাকায় ১৩তম হতে ২০তম গ্রেডে ৭টি ক্যাটাগরিতে মোট ৬০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
পদসমূহ
| পদের নাম | গ্রেড | পদসংখ্যান | বয়সসীমা | শিক্ষাগত যোগ্যতা |
|---|---|---|---|---|
| কম্পিউটার অপারেটর | ১৩ | ১ | ১৮–৩২ বছর | স্নাতক (সম্মান) |
| ব্যক্তিগত সহকারী | ১৩ | ৩ | ১৮–৩২ বছর | স্নাতক (সম্মান) |
| প্রধান সহকারী | ১৩ | ৯ | ১৮–৩২ বছর | স্নাতক (সম্মান) |
| উচ্চমান সহকারী | ১৪ | ১০ | ১৮–৩২ বছর | স্নাতক (সম্মান) |
| সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর | ১৪ | ১২ | ১৮–৩২ বছর | স্নাতক (সম্মান) |
| অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ১৬ | ১২ | ১৮–৩২ বছর | এইচএসসি |
| অফিস সহায়ক | ২০ | ১৩ | ১৮–৩২ বছর | এসএসসি |
এই নিয়োগ পরীক্ষার প্রতিটি আপডেট পান — SMS ও ইমেইলে
MyExaminer অ্যাকাউন্টে লগইন করে একবার নিজের যোগ্যতা দিন — বাকিটা আমরা মনে রাখব।
-
রেজাল্ট, লিখিত ও ভাইভার অ্যালার্ট — SMS ও ইমেইলে নতুন
প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার তারিখ বা ফল প্রকাশ হলেই SMS ও ইমেইলে জানিয়ে দেওয়া হবে — বারবার ওয়েবসাইট ঘুরতে হবে না।
-
কোন পদে আপনি যোগ্য
জন্ম তারিখ ও শিক্ষাগত যোগ্যতা একবার দিলেই প্রতিটি পদের পাশে দেখাবে: আবেদনযোগ্য, সম্ভবত যোগ্য, নাকি যোগ্য নন — বয়সের হিসাবসহ।
-
আমার জন্য সার্কুলার
আপনার যোগ্যতার সাথে মেলে এমন সার্কুলারগুলো আলাদা করে সাজানো থাকবে।
-
শেষ তারিখের রিমাইন্ডার
তালিকায় রাখা সার্কুলারের আবেদনের শেষ তারিখ ঘনিয়ে এলে মনে করিয়ে দেওয়া হবে।
-
আমার তালিকা ও রোল নম্বর
যেসব পরীক্ষায় আবেদন করেছেন, রোল নম্বরসহ এক জায়গায়; প্রতিটি ধাপের পাস/ফেল লিখে রাখুন।
-
আমার চাকরি-পরীক্ষার রিপোর্ট
কোন ধাপে কতবার পাস-ফেল, গত ৯০ দিনের প্রস্তুতি আর এরপর কী করবেন তার পরামর্শ।
বিস্তারিত বিজ্ঞপ্তি
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৯, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৯, ঢাকা-এর রাজস্বখাতভুক্ত ১৩তম হতে ২০তম গ্রেডভুক্ত ৭টি ক্যাটাগরির সরাসরি শূন্য পদে কোটায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে (tax19.teletalk.com.bd) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
| ক্র. নং | পদের নাম ও গ্রেড | পদসংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় শর্তাবলি |
|---|---|---|---|
| ০১ |
কম্পিউটার অপারেটর গ্রেড-১৩ (২৪,০০০-৫৮,০০০/-) |
০১টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দসহ Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে। |
| ০২ |
ব্যক্তিগত সহকারী গ্রেড-১৩ (২৪,০০০-৫৮,০০০/-) |
০৩টি | অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি। সাঁটলিপিতে গতি ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ; কম্পিউটার টাইপিংয়ে গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল চালনায় দক্ষতা। |
| ০৩ |
প্রধান সহকারী গ্রেড-১৩ (২৪,০০০-৫৮,০০০/-) |
০৯টি | অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ; ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল চালনায় দক্ষতা। |
| ০৪ |
উচ্চমান সহকারী গ্রেড-১৪ (২৩,৫০০-৫৬,৮০০/-) |
১০টি | অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ; ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল চালনায় দক্ষতা। |
| ০৫ |
সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর গ্রেড-১৪ (২৩,৫০০-৫৬,৮০০/-) |
১২টি | অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি। সাঁটলিপিতে গতি ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ; টাইপিংয়ে গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। ওয়ার্ড প্রসেসিংয়ে দক্ষতা। |
| ০৬ |
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০/-) |
১২টি | অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ; ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল চালনায় দক্ষতা। |
| ০৭ |
অফিস সহায়ক গ্রেড-২০ (২০,০০০-৪৮,৪০০/-) |
১৩টি | কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
আবেদনের গুরুত্বপূর্ণ শর্তাবলি:
- আবেদনযোগ্য এলাকা: শুধুমাত্র ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন।
- বয়সসীমা: ০১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
- পরীক্ষার ফি: ১ থেকে ৬ নম্বর পদের জন্য মোট ১১২/- টাকা এবং ৭ নম্বর পদের জন্য মোট ৫৬/- টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সকল পদে ৫৬/- টাকা।
- আবেদনের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা হতে ২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০০ টা পর্যন্ত।
- আবেদন প্রক্রিয়া: অনলাইনে tax19.teletalk.com.bd পোর্টালে ফরম পূরণ করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক এসএমএস এর মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
আবেদন ও ফি
আবেদন ফি: ১ হতে ৬ নং পদের জন্য মোট ১১২/- টাকা এবং ৭ নং পদের জন্য মোট ৫৬/- টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সকল পদে ৫৬/- টাকা।
এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করুন
বিগত সালের প্রশ্ন, বিষয়ভিত্তিক MCQ ব্যাখ্যাসহ আর রুটিন অনুযায়ী লাইভ মডেল টেস্ট — MyExaminer অ্যাপে।
তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে সংকলিত। আবেদনের আগে অবশ্যই মূল বিজ্ঞপ্তি দেখে নিন। ← সব সার্কুলার