সরাসরি মূল কন্টেন্টে যান

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৯, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (৩৮টি পদ)

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৯, ঢাকা  ·  সরকারি (নন-ক্যাডার)  ·  স্মারক নং: ১ই-১০/প্রঃনিয়োগ/কঃঅঃ-৯/২০২৬-২০২৭/(অংশ-৩)/২৪৭

আবেদন চলছে ৩৮ টি পদ
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৯, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (৩৮টি পদ)

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৯, ঢাকায় ১৩তম হতে ২০তম গ্রেডে ৯টি ক্যাটাগরিতে মোট ৩৮ জন নিয়োগ। ঢাকা জেলার প্রার্থীরা ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু ২৫ অক্টোবর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ ১৪ নভেম্বর ২০২৬
  • বয়স গণনার তারিখ ১ অক্টোবর ২০২৬

পদসমূহ

পদের নাম গ্রেড পদসংখ্যান বয়সসীমা শিক্ষাগত যোগ্যতা
সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ১৩ ৪ ১৮–৩২ বছর স্নাতক (সম্মান)
উচ্চমান সহকারী ১৪ ৪ ১৮–৩২ বছর স্নাতক (সম্মান)
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ১৪ ১১ ১৮–৩২ বছর স্নাতক (সম্মান)
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ ৯ ১৮–৩২ বছর এইচএসসি
গাড়ি চালক ১৬ ১ ১৮–৩২ বছর এসএসসি
মেশিন অপারেটর ১৬ ১ ১৮–৩২ বছর এসএসসি
নোটিশ সার্ভার ২০ ২ ১৮–৩২ বছর এসএসসি
অফিস সহায়ক ২০ ৫ ১৮–৩২ বছর এসএসসি
নিরাপত্তা প্রহরী ২০ ১ ১৮–৩২ বছর এসএসসি

বিস্তারিত বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৯, ঢাকা

ঠিকানা: ৩২ গরীব-ই-নেওয়াজ এভিনিউ, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা।
ওয়েবসাইট: www.taxeszone9dhaka.gov.bd | আবেদন পোর্টাল: tax9.teletalk.com.bd

অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর-১ শাখা, ঢাকা এর ছাড়পত্রের প্রেক্ষিতে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-০৯, ঢাকা এর সাংগঠনিক কাঠামোভুক্ত ১৩তম গ্রেড হতে ২০তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য নিম্নোক্ত ৩৮ (আটত্রিশ)টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে কর অঞ্চল-০৯, ঢাকার অধিক্ষেত্রাধীন ঢাকা মহানগর ও ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:

  • মন্ত্রণালয় ও সংস্থা: অর্থ মন্ত্রণালয় • অভ্যন্তরীণ সম্পদ বিভাগ • জাতীয় রাজস্ব বোর্ড (NBR)
  • নিয়োগকারী কর্তৃপক্ষ: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৯, ঢাকা
  • স্মারক নম্বর: ১ই-১০/প্রঃনিয়োগ/কঃঅঃ-৯/২০২৬-২০২৭/(অংশ-৩)/২৪৭
  • বিজ্ঞপ্তির তারিখ: ১৯ অক্টোবর ২০২৬ (০৩ কার্তিক ১৪৩৩)
  • মোট শূন্যপদ: ৯টি ক্যাটাগরিতে মোট ৩৮টি পদ
  • বেতন গ্রেড: ১৩তম, ১৪তম, ১৬তম ও ২০তম গ্রেড (জাতীয় বেতন স্কেল ২০১৫ ও ২০২৬ অনুযায়ী)
  • আবেদন ফি:
    • ১ হতে ৬ নং পদের জন্য মোট ১১২/- টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)
    • ৭ হতে ৯ নং পদের জন্য মোট ৫৬/- টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)
    • অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সকল পদে মোট ৫৬/- টাকা
  • আবেদন শুরুর তারিখ ও সময়: ২৫ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০ টা
  • আবেদনের শেষ তারিখ ও সময়: ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা
  • প্রার্থীদের বয়সসীমা: ০১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ হতে ৩২ বছর
  • আবেদনের যোগ্যতা: শুধুমাত্র ঢাকা মহানগর ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা

পদের বিবরণ, শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা:

ক্র. নং পদের নাম পদসংখ্যা বেতন স্কেল ও গ্রেড শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত
০১ সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ০৪টি গ্রেড-১৩
২৪,০০০-৫৮,০০০/- (২০২৬)
১১,০০০-২৬,৫৯০/- (২০১৫)
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ;
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ;
(ঘ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা।
০২ উচ্চমান সহকারী ০৪টি গ্রেড-১৪
২৩,৫০০-৫৬,৮০০/- (২০২৬)
১০,২০০-২৪,৬৮০/- (২০১৫)
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ;
(গ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা।
০৩ সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ১১টি গ্রেড-১৪
২৩,৫০০-৫৬,৮০০/- (২০২৬)
১০,২০০-২৪,৬৮০/- (২০১৫)
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ;
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ;
(ঘ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা।
০৪ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ০৯টি গ্রেড-১৬
২১,৯০০-৫২,৯০০/- (২০২৬)
৯,৩০০-২২,৪৯০/- (২০১৫)
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ;
(গ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা।
০৫ গাড়ি চালক ০১টি গ্রেড-১৬
২১,৯০০-৫২,৯০০/- (২০২৬)
৯,৩০০-২২,৪৯০/- (২০১৫)
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান উত্তীর্ণ;
(খ) হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স;
(গ) ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
০৬ মেশিন অপারেটর ০১টি গ্রেড-১৬
২১,৯০০-৫২,৯০০/- (২০২৬)
৯,৩০০-২২,৪৯০/- (২০১৫)
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান উত্তীর্ণ;
(খ) ফটোকপি মেশিন চালনায় বাস্তব দক্ষতা ও অভিজ্ঞতা।
০৭ নোটিশ সার্ভার ০২টি গ্রেড-২০
২০,০০০-৪৮,৪০০/- (২০২৬)
৮,২৫০-২০,০১০/- (২০১৫)
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
০৮ অফিস সহায়ক ০৫টি গ্রেড-২০
২০,০০০-৪৮,৪০০/- (২০২৬)
৮,২৫০-২০,০১০/- (২০১৫)
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
০৯ নিরাপত্তা প্রহরী ০১টি গ্রেড-২০
২০,০০০-৪৮,৪০০/- (২০২৬)
৮,২৫০-২০,০১০/- (২০১৫)
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

টেলিটক এসএমএস আবেদন ফি জমা দেওয়ার নিয়ম:

User ID প্রাপ্ত প্রার্থীগণ যেকোনো Teletalk প্রি-পেইড মোবাইল থেকে ২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন:

১ম SMS: TAX9 <space> User ID লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: TAX9 ABCDEF
ফিরতি SMS: প্রার্থীর নামসহ একটি PIN নম্বর প্রাপ্ত হবেন।

২য় SMS: TAX9 <space> Yes <space> PIN লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: TAX9 YES 12345678
ফিরতি SMS: অভিনন্দন ও পাসওয়ার্ডসহ পেমেন্ট কনফার্মেশন পাবেন।

আবেদন ও ফি

আবেদন ফি: ১ হতে ৬ নং পদের জন্য ১১২/- টাকা এবং ৭ হতে ৯ নং পদের জন্য ৫৬/- টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সকল পদে ৫৬/- টাকা।

এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করুন

বিগত সালের প্রশ্ন, বিষয়ভিত্তিক MCQ ব্যাখ্যাসহ আর রুটিন অনুযায়ী লাইভ মডেল টেস্ট — MyExaminer অ্যাপে।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে সংকলিত। আবেদনের আগে অবশ্যই মূল বিজ্ঞপ্তি দেখে নিন। ← সব সার্কুলার