কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-গাজীপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (৩৪টি পদ)
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-গাজীপুর · সরকারি (নন-ক্যাডার) · স্মারক নং: স্মারক নং- ০৮.০১.৩৩০০.৫৪৯.০০১.১১.০০৪৭.২৬/২৫৪
অর্থ মন্ত্রণালয়ের জাতীয় রাজস্ব বোর্ডের অধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-গাজীপুরে ৬টি ক্যাটাগরিতে ১৩তম হতে ২০তম গ্রেডে মোট ৩৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
পদসমূহ
| পদের নাম | গ্রেড | পদসংখ্যান | বয়সসীমা | শিক্ষাগত যোগ্যতা |
|---|---|---|---|---|
| প্রধান সহকারী | ১৩ | ৮ | ১৮–৩২ বছর | স্নাতক (সম্মান) |
| উচ্চমান সহকারী | ১৪ | ২ | ১৮–৩২ বছর | স্নাতক (সম্মান) |
| সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর | ১৪ | ১২ | ১৮–৩২ বছর |
স্নাতক (সম্মান) সাঁটলিপি পরীক্ষার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ। |
| অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ১৬ | ৩ | ১৮–৩২ বছর | এইচএসসি |
| গাড়ি চালক | ১৬ | ১ | ১৮–৩২ বছর | এসএসসি |
| অফিস সহায়ক | ২০ | ৮ | ১৮–৩২ বছর | এসএসসি |
এই নিয়োগ পরীক্ষার প্রতিটি আপডেট পান — SMS ও ইমেইলে
MyExaminer অ্যাকাউন্টে লগইন করে একবার নিজের যোগ্যতা দিন — বাকিটা আমরা মনে রাখব।
-
রেজাল্ট, লিখিত ও ভাইভার অ্যালার্ট — SMS ও ইমেইলে নতুন
প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার তারিখ বা ফল প্রকাশ হলেই SMS ও ইমেইলে জানিয়ে দেওয়া হবে — বারবার ওয়েবসাইট ঘুরতে হবে না।
-
কোন পদে আপনি যোগ্য
জন্ম তারিখ ও শিক্ষাগত যোগ্যতা একবার দিলেই প্রতিটি পদের পাশে দেখাবে: আবেদনযোগ্য, সম্ভবত যোগ্য, নাকি যোগ্য নন — বয়সের হিসাবসহ।
-
আমার জন্য সার্কুলার
আপনার যোগ্যতার সাথে মেলে এমন সার্কুলারগুলো আলাদা করে সাজানো থাকবে।
-
শেষ তারিখের রিমাইন্ডার
তালিকায় রাখা সার্কুলারের আবেদনের শেষ তারিখ ঘনিয়ে এলে মনে করিয়ে দেওয়া হবে।
-
আমার তালিকা ও রোল নম্বর
যেসব পরীক্ষায় আবেদন করেছেন, রোল নম্বরসহ এক জায়গায়; প্রতিটি ধাপের পাস/ফেল লিখে রাখুন।
-
আমার চাকরি-পরীক্ষার রিপোর্ট
কোন ধাপে কতবার পাস-ফেল, গত ৯০ দিনের প্রস্তুতি আর এরপর কী করবেন তার পরামর্শ।
বিস্তারিত বিজ্ঞপ্তি
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-গাজীপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-গাজীপুরে রাজস্ব খাতের ১৩তম হতে ২০তম গ্রেডে ৬টি ক্যাটাগরিতে মোট ৩৪ জন স্থায়ী জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গাজীপুর এবং টাঙ্গাইল জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।
| ক্র. নং | পদের নাম | পদসংখ্যা | গ্রেড ও বেতনস্কেল | শিক্ষাগত যোগ্যতা |
|---|---|---|---|---|
| ১ | প্রধান সহকারী | ০৮ | গ্রেড-১৩ (২৪,০০০-৫৮,০০০/-) | যে-কোন বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে গতি ৩০/২৫ শব্দ। |
| ২ | উচ্চমান সহকারী | ০২ | গ্রেড-১৪ (২৩,৫০০-৫৬,৮০০/-) | যে কোন বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে গতি ৩০/২৫ শব্দ। |
| ৩ | সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর | ১২ | গ্রেড-১৪ (২৩,৫০০-৫৬,৮০০/-) | যে কোন বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সিজিপিএতে স্নাতক ডিগ্রি। সাঁটলিপিতে গতি ৭০/৪৫ শব্দ এবং টাইপিংয়ে ৩০/২৫ শব্দ। |
| ৪ | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ০৩ | গ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০/-) | এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। |
| ৫ | গাড়ি চালক | ০১ | গ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০/-) | এসএসসি পাস এবং হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ। |
| ৬ | অফিস সহায়ক | ০৮ | গ্রেড-২০ (২০,০০০-৪৮,৪০০/-) | কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
আবেদনের শর্তাবলি ও নিয়মাবলী:
- আবেদনের যোগ্যতা: শুধুমাত্র গাজীপুর এবং টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা।
- বয়সসীমা: ০১ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে ১৮ হতে ৩২ বছর।
- আবেদনের ওয়েবসাইট: https://tzg.teletalk.com.bd
- আবেদন শুরুর সময়: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০ টা
- আবেদনের শেষ সময়: ১৮ নভেম্বর ২০২৬, বিকাল ০৪:০০ টা
- আবেদন ফি: ১ হতে ৫ নং পদের জন্য মোট ১১২/- টাকা এবং ৬ নং পদের জন্য মোট ৫৬/- টাকা (টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে আবেদন সাবমিটের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রদেয়)।
আবেদন ও ফি
আবেদন ফি: ১ হতে ৫ নং পদের জন্য মোট ১১২/- টাকা এবং ৬ নং পদের জন্য মোট ৫৬/- টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সকল পদে ৫৬/- টাকা।
এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করুন
বিগত সালের প্রশ্ন, বিষয়ভিত্তিক MCQ ব্যাখ্যাসহ আর রুটিন অনুযায়ী লাইভ মডেল টেস্ট — MyExaminer অ্যাপে।
তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে সংকলিত। আবেদনের আগে অবশ্যই মূল বিজ্ঞপ্তি দেখে নিন। ← সব সার্কুলার