সরাসরি মূল কন্টেন্টে যান

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (৫৫টি পদ)

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭, ঢাকা  ·  সরকারি (নন-ক্যাডার)  ·  স্মারক নং: নিয়োগ/কঃঅঃ-১৭/২০২৬-২০২৭/৭৯৩

আবেদন চলছে ৫৫ টি পদ
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (৫৫টি পদ)

কর অঞ্চল-১৭, ঢাকায় ১৩তম হতে ২০তম গ্রেডে ৭টি ক্যাটাগরিতে ৫৫ জন জনবল নিয়োগ। ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাগণ ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু ১০ নভেম্বর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৬
  • বয়স গণনার তারিখ ১ নভেম্বর ২০২৬

পদসমূহ

পদের নাম গ্রেড পদসংখ্যান বয়সসীমা শিক্ষাগত যোগ্যতা
কম্পিউটার অপারেটর ১৩ ১ ১৮–৩২ বছর স্নাতক (সম্মান)
কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
ব্যক্তিগত সহকারী ১৩ ৩ ১৮–৩২ বছর স্নাতক (সম্মান)
সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ; কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা।
প্রধান সহকারী ১৩ ১০ ১৮–৩২ বছর স্নাতক (সম্মান)
কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা।
উচ্চমান সহকারী ১৪ ১৩ ১৮–৩২ বছর স্নাতক (সম্মান)
কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা।
সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ১৪ ১২ ১৮–৩২ বছর স্নাতক (সম্মান)
সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ; কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ ৭ ১৮–৩২ বছর এইচএসসি
কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা।
অফিস সহায়ক ২০ ৯ ১৮–৩২ বছর এসএসসি
চাকরি প্রার্থীদের জন্য

এই নিয়োগ পরীক্ষার প্রতিটি আপডেট পান — SMS ও ইমেইলে

MyExaminer অ্যাকাউন্টে লগইন করে একবার নিজের যোগ্যতা দিন — বাকিটা আমরা মনে রাখব।

  • কোন পদে আপনি যোগ্য

    জন্ম তারিখ ও শিক্ষাগত যোগ্যতা একবার দিলেই প্রতিটি পদের পাশে দেখাবে: আবেদনযোগ্য, সম্ভবত যোগ্য, নাকি যোগ্য নন — বয়সের হিসাবসহ।

  • আমার জন্য সার্কুলার

    আপনার যোগ্যতার সাথে মেলে এমন সার্কুলারগুলো আলাদা করে সাজানো থাকবে।

  • শেষ তারিখের রিমাইন্ডার

    তালিকায় রাখা সার্কুলারের আবেদনের শেষ তারিখ ঘনিয়ে এলে মনে করিয়ে দেওয়া হবে।

  • আমার তালিকা ও রোল নম্বর

    যেসব পরীক্ষায় আবেদন করেছেন, রোল নম্বরসহ এক জায়গায়; প্রতিটি ধাপের পাস/ফেল লিখে রাখুন।

  • আমার চাকরি-পরীক্ষার রিপোর্ট

    কোন ধাপে কতবার পাস-ফেল, গত ৯০ দিনের প্রস্তুতি আর এরপর কী করবেন তার পরামর্শ।

লগইন করে চালু করুন ফ্রি অ্যাকাউন্ট খুলুন Google দিয়ে এক ক্লিকেই অ্যাকাউন্ট খোলা যায়।

বিস্তারিত বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭, ঢাকা

ঠিকানা: এফ এ টাওয়ার, ১৫ তলা (লিফটের-১৪), হোল্ডিং নং-০১ (বক্স কালভার্ট রোড), পুরানা পল্টন, ঢাকা।
ওয়েবসাইট: taxeszone17.gov.bd | আবেদন পোর্টাল: tax17.teletalk.com.bd

অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর-১ শাখা, এর স্মারক নম্বর: ০৮.০০.০০০০.০৩৭.১১.০০০১.২৪.১৭৩; তারিখ: ১০ মে ২০২৬ খ্রি. অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল-১৭, ঢাকা এর অধীনে গ্রেড-১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি কোটায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ক্র. নং পদের নাম ও গ্রেড পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় শর্তাবলি
০১ কম্পিউটার অপারেটর
গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০/-)
০১টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
০২ ব্যক্তিগত সহকারী
গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০/-)
০৩টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ; কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
০৩ প্রধান সহকারী
গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০/-)
১০টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ; কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
০৪ উচ্চমান সহকারী
গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০/-)
১৩টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ; কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
০৫ সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০/-)
১২টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ; কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদিতে চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
০৬ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০/-)
০৭টি কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ; কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
০৭ অফিস সহায়ক
গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০/-)
০৯টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:

  • মন্ত্রণালয় ও সংস্থা: অর্থ মন্ত্রণালয় • অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (IRD) • জাতীয় রাজস্ব বোর্ড (NBR)
  • নিয়োগকারী কর্তৃপক্ষ: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭, ঢাকা
  • নথি নম্বর: নিয়োগ/কঃঅঃ-১৭/২০২৬-২০২৭/৭৯৩
  • বিজ্ঞপ্তির তারিখ: ০৫ নভেম্বর ২০২৬ খ্রি. (২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ)
  • মোট শূন্যপদ: ৫৫ জন (৭টি ক্যাটাগরি)
  • বেতন গ্রেড: ১৩তম, ১৪তম, ১৬তম ও ২০তম গ্রেড
  • আবেদনের সময়সীমা: ১০ নভেম্বর ২০২৬ (সকাল ১০:০০ টা) হতে ৩০ নভেম্বর ২০২৬ (বিকাল ০৫:০০ টা) পর্যন্ত
  • বয়সসীমা: ০১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর
  • আবেদন ফি: ক্রমিক ০১ হতে ০৬ নং পদের জন্য মোট ১১২/- টাকা; ক্রমিক ০৭ নং পদের জন্য মোট ৫৬/- টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সকল পদে ৫৬/- টাকা।
  • আবেদনযোগ্য এলাকা: ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন।
  • আবেদনের মাধ্যম: অনলাইনে tax17.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।

আবেদন ও ফি

আবেদন ফি: ১ থেকে ৬ নং পদের জন্য মোট ১১২/- টাকা এবং ৭ নং পদের জন্য মোট ৫৬/- টাকা (অনগ্রসর প্রার্থীদের জন্য সকল পদে ৫৬/- টাকা)

এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করুন

বিগত সালের প্রশ্ন, বিষয়ভিত্তিক MCQ ব্যাখ্যাসহ আর রুটিন অনুযায়ী লাইভ মডেল টেস্ট — MyExaminer অ্যাপে।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে সংকলিত। আবেদনের আগে অবশ্যই মূল বিজ্ঞপ্তি দেখে নিন। ← সব সার্কুলার