অন্নদামঙ্গল কাব্যের ঈশ্বরী পাটনী চরিত্রের বিখ্যাত প্রার্থনা 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' চরণটির রচয়িতা কে?
সমাধান
সঠিক উত্তর: Option B
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' বিখ্যাত চরণটি মধ্যযুগের কবি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের অন্তর্গত ।
কাব্যে দেবী অন্নপূর্ণা নদী পার হওয়ার সময় খেয়াঘাটের মাঝি ঈশ্বরী পাটনী-র ওপর সন্তুষ্ট হয়ে বর দিতে চাইলে, তিনি নিজের জন্য ধন-সম্পদ না চেয়ে সন্তানের সুখ-সমৃদ্ধির জন্য এই প্রার্থনাটি করেন ।
নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ভারতচন্দ্র রায়গুণাকর রাজা কৃষ্ণচন্দ্রের আদেশেই এই কাব্যটি রচনা করেন ।
সোর্স: অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ